সীরাতুল মুস্তফা (সা) ৮৩ দি এ দল ধ্বংস হয়ে যায়, তা হলে এরপর এ পৃথিবীতে আপনার উপাসনা আর কখনই হবে না।” একদিকে আবু জাহল দু'আ করছিল, অপরদিকে রাসূলুল্লাহ (সা) দু'আয় মশগুল ছিলেন। এরপর উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ (সা) এ সময় ছাপড়া থেকে বের হন এবং সাহাবায়ে কিরামকে জিহাদ ও লড়াইয়ে উৎসাহ দান করে বলেন : আল্লাহর রাস্তায় যে ব্যক্তি নিহত হবে, তাকে আল্লাহ্ জান্নাতে প্রবেশ করাবেন » এরপর রাসূলুল্লাহ (সা) হযরত জিবরাঈল (আ)-এর ইঙ্গিতে একমুষ্ি” মাটি নিয়ে মুশরিকদের মুখপানে ছুঁড়ে মারলেন এবং সাহাবাদেরকে কাফিরদের ওপর আক্রমণ চালানোর নির্দেশ দিলেন । মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চোখ, নাক ও মুখমণ্ডলে এ মাটি লাগেনি । আল্লাহ্ তা'আলাই জানেন, এই একমুষ্ঠি মাটির মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, যার৷ তা ছুঁড়ে মারামাত্রই শক্ররা পলায়ন করতে শুরু করল! এ প্রসঙ্গেই সামনের আয়াতটি অবতীর্ণ হয় : যা - ৬৮) এ] ৩০, ০০ চে ০০০) “আর তুমি তা নিক্ষেপ করোনি, যখন তা নিক্ষেপ করছিলে, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছেন ।” (সুরা আনফাল : ১৭) অর্থাৎ দৃশ্যত যদিও তুমি একমুষ্ঠি মাটি নিক্ষেপ করেছ, কিন্তু এক হাজার যোদ্ধার প্রত্যেক ব্যক্তির চোখে ও নাকে এ মাটি পৌছে দেয়া তোমার কাজ ছিল না, বরং এটা ছিল আল্লাহর কাজ এবং তারই কুদরতের কারিশমী । যুদ্ধ যখন প্রচণ্ড আকার ধারণ করল, তখন রাসূলুল্লাহ (সা) একমুষ্ঠি কঙ্কর নিয়ে 'শাহাতিল উজ্হ' পাঠ করে কুরায়শদের প্রতি নিক্ষেপ করলেন এবং সাহাবীগণকে আক্রমণের নির্দেশ দিলেন। এক মুহূর্ত ও বিলম্ব ঘটেনি, নিক্ষিপ্ত কষ্করে সত্যি সত্যি আন্মাহর দুশমনদের চেহারায় অপদস্থৃতার ছোয়া লাগল । তারা চোখ ডলতে শুরু করল। এদিকে মুসলমানগণ বীর বিক্রমে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। যুহরী এবং উরওয়া ইবন যুবায়র বলেন, আল্লাহ্ তাআলা এ একমুষ্ঠি মাটিতে আশ্চর্য ক্ষমতা প্রদান করলেন । দুশমনরা প্রত্যেকেই অবনত মস্তক ও দিশেহারা হয়ে পড়ল যে, এখন তারা কোথায় এবং কোনদিকে যাবে। কক্করযুক্ত একমুষ্ঠি মাটি কেবল নিক্ষেপের ১. যারকানী, ১খ. পৃ. ৪২৭; তারীখে ইবনুল আসীর, ২খ. পৃ. ৪৭। ২ একমুষ্ঠি মাটি নিক্ষেপের ঘটনা হযরত হাকিম ইবন হিযাম এবং হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) সুত্রে মু'জামে তাবারানী বর্ণনা করেছেন। হাফিয হায়সামী বলেন, হযরত হাকিম ইবন হিযাম (রা)-এর বর্ণনার সনদ হাসান পর্যায়ের । আর হযরত ইবন আব্বাস (রো) বর্ণিত হাদীসের বর্ণনাপারীগণ সহীহ বুখারীর বর্ণনাকারীগণের মতই (মাজমু'আউয যাওয়াইদ, ৬খ. পৃ. ৮৪)। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।