৮২ সীরাতুল মুস্তফা (সা) ইরশাদ করলেন, যুদ্ধক্ষেত্রে ব্র্মমুক্ত অবস্থায় আল্লাহর দুশমনের রক্তে যখন বান্দা তার হাত রঞ্জিত করে, এ কাজটি আল্লাহ্কে হাসায় । আউফ (রা) এ কথা শোনামাত্র বর্ম খুলে ছুঁড়ে ফেলে দিলেন এবং তরবারি হাতে যুদ্ধ শুরু করলেন, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন । আল্লাহ্ তার প্রতি অনুগ্রহ করুন। আবু জাহলের প্রার্থনা এবং লোকজনকে যুদ্ধের প্রতি উৎসাহ দান উতবা, শায়বা এবং ওলীদ নিহত হওয়ার পর আবু জাহল লোকজনের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য বলল : ওহে লোক সকল! উতবা, শায়বা এবং ওলীদ নিহত হওয়ায় হতোদ্যম হয়ো না, ওরা তাড়াহুড়া করে ফেলেছিল । লাত ও উযার কসম, আমরা ততক্ষণ পর্যন্ত কখনই ফিরে যাব না, যতক্ষণ না এ তিন হত্যাকারীকে বেঁধে নিতে সক্ষম হব । এরপর আবূ জাহল আল্লাহর কাছে এ প্রার্থনা করল : আয় আল্লাহ্! আমাদের মধ্যে যে রক্তসম্পর্ক ছিন্রকারী এবং অজ্ঞাত বিষয়ের প্রবক্তা, তাকে ধ্বংস করুন। আর আমাদের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় ও পসন্দনীয়, তাকে আজ সাহায্য করুন ও বিজয় প্রদান করুন। তখন আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করেন : ১2০5 19১০ 35 পি ৮৮ ৪ প্রি 39558] পতিত এ ৯০০০ ০1 ১00০905728৮) 54০24 “তোমরা মীমাংসা চেয়েছিলে, তা তো তোমাদের কাছে এসেছে, তোমরা যুদ্ধ থেকে বিরত থাকলে তা তোমাদের জন্য কল্যাণকর । তোমরা যদি পুনরায় যুদ্ধ কর, তবে আমিও তোমাদেরকে আবার শাস্তি দেব এবং সংখ্যায় তোমরা অধিক হলেও তা তোমাদের কোন কাজে আসবে না। আল্লাহ্ নিশ্চয়ই মুমিনদের সাথে রয়েছেন ।” (সুরা আনফাল : ১৯) ইবন ইসহাক এবং হাকিম হাদীসটি বর্ণনা করে একে সহীহ বলেছেন। বায়হাকী আবদুল্লাহ ইবন সালাবা ইবন সাঈর সূত্রে এটি বর্ণনা করেছেন (খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ২০৬; যাদুল মা'আদ, ২খ. পৃ. ৬৯)। ইবন কাসীর বলেন, ইমাম আহমদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ, যদিও তীরা এটি বর্ণনা করেননি (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ৪৮২)। 'দালাইলে বায়হাকী" এবং “দালাইলে আবু নুয়াইমে' হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, আবু জাহলের দু'আ করার পর রাসূলুল্লাহ (সা) দু'আ করার জন্য হাত উঠালেন এবং আরয করলেন : “আয় পরওয়ারদিগার! (আল্লাহ্ নী করুন) ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।