Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৮১ সৈন্যের আকৃতিতে মুসলমানদের সাহায্যার্থে নাধিল করেছেন। অন্যথায় মাত্র একজন ফেরেশতাই সবার জন্য যথেষ্ট ছিলেন। প্রকৃত কার্য সম্পাদনকারী তো আল্লাহই । কিন্তু এ পৃথিবীতে কার্য-কারণের মাধ্যমে তার ক্রিয়ার প্রকাশ ঘটে থাকে । এ জন্যে পার্থিব নিয়মানুসারে ফেরেশতাগণকে সেনাবাহিনীর আকারে মুসলমানদের সাহায্যার্থে প্রেরণ করেছেন” বদর যুদ্ধে রাসূলুল্লাহ (সা) টিলার উপরস্থ ছাপড়া থেকে বাইরে বের হলেন এবং যুদ্ধে উৎসাহ দান করে বললেন, সেই পবিত্র সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যে ব্যক্তি অটল অবিচল থেকে নিঃস্বার্থভাবে এবং বিশুদ্ধ নিয়তে আল্লাহর দ্ুশমনদের সাথে সামনাসামনি মুকাবিলা করবে এবং আল্লাহর পথে নিহত হবে, অবশ্যই তাকে আল্লাহ্‌ জান্নাতে প্রবেশ করাবেন। হযরত উমায়র ইবন হুমাম রো)-এর হাতে এ সময় কিছু খেজুর ছিল, যা তিনি খাচ্ছিলেন। যখন এ কথাগুলো একাধিক্রমে তার কানে পৌছল, তখন তা শোনামাত্র তিনি বলে উঠলেন : ০8৪১ এ 01 এ এ ০৯১। 01 ০2৪ এ ৪ ০৪০ “বাহ বাহ! আমার আর জান্নাতের মধ্যে আর কতটুকুই বা দূরত্‌ রয়েছে, শুধু ওরা আমাকে হত্যা করবে এতটুকুই ।” এরপর তিনি হাত থেকে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তরবারি নিয়ে ছুটে গিয়ে রণাঙ্গণে জিহাদ শুরু করলেন এবং শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন । আল্লাহ্‌ তার প্রতি অনুগহ করুন। হযরত আউফ* ইবন হারিস (রা) আরয করলেন : -০। ৩ ৮০ 4। ০৯) ১১৮০৯ “ইয়া রাসূলাল্লাহ! বান্দার কোন কাজটি আল্লাহ্‌কে হাসায় ?”” নবী (সো) ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৪৩। ২. ইবন হিশাম, ২খ. পৃ. ১৮; তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ১৬। ৩. তীর পিতার নাম হারিস এবং মাতার নাম আফরা। অর্থাৎ মু'আয এবং মু'আউয়ায (রা)-এর ভ্রাতা । 8. অর্থাৎ যে কাজের জন্য বান্দা আল্লাহ্‌ তা“আলার পূর্ণ সন্তুষ্টি অর্জন করে, যে পর্যায়ের সন্তুষ্টির সাথে সুসংবাদ, আনন্দ ও ভালবাসার প্রকাশই উদ্দেশ্য হয়, এক্ষেত্রে €রিযা” সেত্তুষ্টি) শব্দের পরিবর্তে “দিহাক' হোস্য) শব্দ ব্যবহৃত হয়, যা চূড়ান্ত পর্যায়ের আনন্দ, সর্বোচ্চ পর্যায়ের সন্তুষ্টি ও ভালবাসার বহিঃপ্রকাশের ওপর নির্ভরশীল, এজন্যে যে, প্রভু কোন কোন সময় স্বীয় দাসের প্রতি সন্তুষ্ট হয়ে থাকে, কিন্তু তা প্রকাশ করে না। “দিহাক' শব্দটি সন্তুষ্টি ও এর প্রকাশ উভয় অর্থে ব্যবহৃত হয়। যেমন হযরত তালহা ইবন বারা (রা) প্রসঙ্গে হাদীসে এসেছে : 511 14| +৪]1 এ০-০১ এ৯]। ০০৮৪ ৯৯৮ “হে আন্নাহ্‌! তালহার সাথে এ অবস্থায় সাক্ষাত করুন; যেন সে আপনাকে দেখে হাসে এবং আপনিও তাকে দেখে হাসেন ।” অর্থাৎ এমনভাবে সাক্ষাত হবে, যাতে অগণিত সন্তুষ্টি এবং অসংখ্য ভালবাসার প্রকাশ ঘটবে । আল্লাহর হাসির অর্থ ভাল করে বুঝে নিন। রাউযুল উনূফ, ২খ. পৃ. ৬৯। ০৬__ ফ্/,9110001109.001)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।