Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৮ সীরাতুল মুস্তফা (সা) “ইন হলেন জিবরাঈল, যিনি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ঘোড়ার লাগাম ধরে আছেন ।” (পুখারী শরীফ ১২ 2৪১১০। ১১৫৩ অধ্যায়) হযরত সাহল ইবন হুনায়ফ (রা) থেকে বর্ণিত আছে যে, বদরের দিন আমরা দেখেছি, আমাদের মধ্যে যে কোন ব্যক্তি যখন কোন মুশরিকের দিকে ইশারা করত, তখন তরবারির নাগালে আসার পূর্বেই তার মাথা ধড় থেকে পৃথক হয়ে যমীনে পড়ত। হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং তার ছাত্র বায়হাকী, এমনকি আবু নুয়ায়মও এ হাদীসটি সহীহ বলেছেন ।* সাহল ইবন সা“দ বলেন, আমাকে আবু উসায়দ বলেছেন, ওহে ভ্রাতুষ্পুত্র! যদি তুমি ও আমি বদরে থাকতাম, তা হলে তোমাকে এ ঘাটি দেখাতাম, যেখান থেকে ফেরেশতাগণ আমাদের সাহায্যের জন্য এসেছিলেন, যাতে কোন সন্দেহ নেই । হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন, তবে তার সনদে সালামা ইবন রাওহ নামে একজন (হাদীসের বিশুদ্ধতার মানদণ্ডে) সন্দিগ্ধ বর্ণনাকারী রয়েছেন । ইবন হিব্বান তাকে বিশ্বস্ত এবং অন্যরা যঈফ বলেছেন। মোট কথা, বদর যুদ্ধে মুসলমানদের সাহায্যার্থে আসমান থেকে ফেরেশতাগণের অবতীর্ণ হওয়া এবং মুসলমানদের সাথে মিলে তাদের যুদ্ধে অংশগ্রহণ করা, পবিত্র কুরআনের আয়াত ও রাসূল (সা)-এর হাদীসসমূহ দ্বারা সরাসরি প্রমাণিত, যা সন্দেহ কিংবা অস্বীকার করার কোনই অবকাশ নেই। ফেরেশতাগণের ঘোড়ায় সওয়ার হওয়াও অগণিত বর্ণনাদ্ারা প্রমাণিত । কতিপয় বর্ণনামতে তারা সাদা-কালোয় মিশ্রিত রংয়ের ঘোড়ায় আরোহী ছিলেন । হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, কেবল বদর যুদ্ধ ছাড়া আর কোন স্থানে ফেরেশতাগণ সরাসরি অংশগ্রহণ করেননি । হ্যা, মুসলমানদের কেবল উৎসাহ ও প্রেরণা দান, সংখ্যা বৃদ্ধিকরণ, চিত্তের প্রশান্তি ও স্বস্তিদানের জন্য ফেরেশতাগণ অন্যান্য স্থানেও অবতরণ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। হুনায়নের যুদ্ধে ফেরেশতাগণের অবতরণের কথা পবিত্র কুরআনে উল্লেখ আছে। যেমন আন্রাহ্‌ তা'আলা বলেছেন : ৮১১৮1 (৮৯০79 “আর তিনি এমন বাহিনী অবতরণ করেছেন যাদের তোমরা দেখতে পাওনি।” (সুরা তাওবা : ১) অবশ্য বুখারী ও মুসলিমের একটি হাদীসে উহুদ যুদ্ধেও হযরত জিবরাঈল ও হযরত মিকাঈল (আ)-এর অংশগ্রহণের কথা বর্ণিত হয়েছে। কিন্তু এটা সামগ্রিকভাবে সকল মুসলমানের জন্য ছিল না, বরং বরকতময় সত্তা (তার প্রতি সর্বোত্তম শান্তি ও ংসা)-এর সাহায্য ও নিরাপত্তার জন্য ছিল ৩ দ্রষ্টব্য : যেহেতু এটা পৃথিবী এবং এখানে কার্যকারণ ছাড়া কোনো কাজ সম্পাদিত হয় না; কাজেই আল্লাহ্‌ তা“আলাও পার্থিব নিয়মই অনুসরণ করেছেন, ফেরেশতাগণকে ১. যারকানী, ২খ. পৃ. ৪২৭। ২. যারকানী, ২খ. পৃ. ৪২৭। ৩. যারকানী, ২খ. পৃ. ৪২৫। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।