সীরাতুল মুস্তফা (সা) ৭৯ দৃঢ়পদে অবিচল থাক । উত্তম প্রভু ও উত্তম সাহায্যকারী তোমাদেরকে সাহায্য করবেন। আর তার ফেরেশতাদের বাহিনী তোমাদের পৃষ্ঠপোষকরূপে উপস্থিত আছে। কাজেই কিসের চিন্তা, কিসের ভাবনা ? জয়-পরাজয় তো অংশগ্রহণকারীর অন্তরের শক্তি বা দুর্বলতার উপর নির্ভরশীল । এভাবে তারা মুসলমানদের মনোবল বৃদ্ধি ও তাদের অন্তরকে অবিচল করে তোলেন। তৃতীয় পুরস্কার হিসেবে আল্লাহ্ তা'আলা বলেন, তিনি মুসলমানদের শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিয়েছেন । চতুর্থ পুরস্কার হিসেবে তিনি বলেছেন যে, প্রকৃত জিহাদকারী সাহাবাকে ফেরেশতাগণ সাহায্য সহযোগিতা করেছেন, ফেরেশতাগণ ছিলেন তাদের অধীন । যেমন "5.৮ শব্দটি সেদিকেই ইঙ্গিত দেয়। পঞ্চম পুরস্কার, আল্লাহ্ তা'আলা বলেছেন যে, তিনি কাফিরদের অন্তরে মুসলমান- ভীতির উদ্রেক করেন। যেমন আল্লাহ্ বলেন : 9 [96 ০:১| ৮৮১ "2 এ: “আমি শীঘ্রই কাফিরদের অন্তরে ভীতি ঢেলে দেব ।” ফেরেশতাগণকে জিহাদ ও লড়াইয়ের নিয়ম শিক্ষাদান ফেরেশতাগণের যেহেতু মানুষের যুদ্ধ করার নিয়ম জানা ছিল না, এজন্যে আল্লাহ্ তা“আলা তাদেরকে যুদ্ধের নিয়মাবলী শিক্ষা দেন : "4৮ ৮০ ও 3১51৮৮০3 ১ “সুতরাং তোমরা আঘাত কর তাদের ঘাড়ে এবং আঘাত কর তাদের আঙ্গুলের অগ্রভাগে। (সুরা আনফাল : ১২) রবী ইবন আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, বদর যুদ্ধের দিন ফেরেশতাদের হাতে নিহত ও মানুষের হাতে নিহতদের পৃথকভাবে চেনা যাচ্ছিল। ফেরেশতা কর্তৃক নিহতদের ঘাড়ে এবং আঙ্গুলের অগ্রভাগ আগুনে পোড়া কালো চিহএঞ্যুঞ্ ছিল। (ফাতহুল বারী ১.7$৪১.॥ ১১$5 অধ্যায়) সহীহ মুসলিমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, একজন মুসলিম পুরুষ জনৈক মুশরিককে তাড়া করছিল । তখন উপর থেকে চাবুকের শব্দ ও অশ্বারোহীর আওয়ায শোনা গেল : ওহে হায়যুম! সামনে অগ্রসর হও । অতঃপর তিনি এ মুশরিকের প্রতি লক্ষ্য করে দেখেন যে, সে চিৎ হয়ে মাটিতে পড়ে আছে। চাবুকের আঘাতে তার নাক-মুখ ফেটে নীল হয়ে গেছে। এ সমুদয় ঘটনা এক আনসারী সাহাবী এসে রাসূলুল্লাহ (সা)-কে শোনান । তিনি এ কথা শুনে বললেন, তুমি ঠিকই বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য । হযরত ইবন আব্বাস (রা) সূত্রে সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে যে, বদর যুদ্ধ প্রসঙ্গে রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন : ৩১১৮] 2১| 420০ এ১০৪ ০০০ ১৬1 0০০৮৯ 1১০ ১. হায়যুম হযরত জিবরাঈল (আ)-এর ঘোড়ার নাম । -যারকানী, ১খ. পৃ. ৪১৬। ২ ফাতহুল বারী, ৭খ. পৃ. ৪৪২। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।