Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৭8 সীরাতুল মুস্তফা (সা) আদ্দাস (রা)-এর এ বক্তব্য উতবা ও শায়বার মনে গেঁথে গিয়েছিল যে, এরা সবাই এখানে নিহত হবে । এজন্যে উতবা এবং শায়বা যুদ্ধ থেকে বেচে থাকতে চাচ্ছিল। শুধু আবূ জাহলের ভ্সনার কারণে উতবা ও শায়বা সর্বাথে অগ্রসর হয়েছিল । আবু জাহল বার বার উতবা ও শায়বাকে কাপুরুষতা ও ভীরুতার অপবাদ দিচ্ছিল, ফলে এরা দু'জন সর্বপ্রথম যুদ্ধের দিকে অগ্রসর হয়, যাতে কাপুরুষতা ও ভীরুতার অপবাদ দূরীভূত হয় । হযরত আবূ উসায়দ (রো) থেকে বর্ণিত আছে যে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা) বলেছিলেন, সুযোগের সদ্যবহারের জন্য নিজেদের তীর বাচিয়ে রাখবে । যখন কাফির তোমাদের ওপর চড়াও হবে এবং নিকটে পৌছে যাবে, তখন তীর নিক্ষেপ করবে । (বুখারী শরীফ, বদর যুদ্ধ অধ্যায়) মহানবী (সো) কর্তৃক বিজয়লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা উতবা ও শায়বা নিহত হওয়ার পর যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠল । রাসূলুল্লাহ (সা) ছাপড়া ঘর থেকে বের হলেন এবং সারিগুলোকে সুবিন্যস্ত ও বিস্তৃত করলেন এবং এরপর হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে সাথে নিয়ে ছাপড়ায় ফিরে গেলেন । আর হযরত সাদ ইবন মু'আয (রা) তরবারি নিয়ে ছাপড়ার দরজায় দণ্ডায়মান হলেন । রাসূলুল্লাহ সো) যখন নিজ সঙ্গী-সাথীদের সংখ্যাল্পতা ও যুদ্ব-উপকরণ ঘাটতি এবং শক্রর শক্তি ও সংখ্যাধিক্য দেখলেন, তখন নামাযে দাঁড়িয়ে গেলেন এবং দু'রাকাআত নামায আদায় করে তিনি প্রার্থনায় নিমগ্ন হলেন । তখন তিনি এ দু'আ করছিলেন : ০) 555 91801 এ-5১১ ৩১০ ৮০০ | ৮৫40| “হে আল্লাহ! আমি আপনার প্রতিশ্রুতি ও ওয়াদা পূর্ণ করার আবেদন করছি। আয় আন্লাহ আপনি কি চান যে, আপনার উপাসনা না করা হোক ?” নবী করীম (সা)-এর মধ্যে বিনয়নম্রতা ও শিষ্টাচারের এক বিশেষ অবস্থা বিদ্যমান ছিল । কখনো সিজদায় পড়ে আকুল কণ্ঠে ফরিয়াদ করছিলেন, কখনো বা দু'হাত তুলে সাহায্যপ্রার্থী ও ভিক্ষুকের ন্যায় বিজয় ও সাফল্যের জন্য প্রার্থনা করছিলেন । তখন তিনি এতই আত্মনিমগ্ন হয়ে পড়েছিলেন যে, তার কীধ থেকে চাদর বার বার পড়ে যাচ্ছিল। হযরত আলী (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, বদর যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করলাম এবং পরে নবী (সা)-এর নিকট এলাম । দেখলাম, তিনি সিজদারত অবস্থায় “ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম* বলছেন। এ অবস্থা দেখে আমি ফিরে এলাম এবং পুনরায় যুদ্ধে লিপ্ত হলাম । কিছুক্ষণ পর আবার তার কাছে এসে একই অবস্থা দেখতে পেলাম । তিনবার তাকে একই অবস্থায় পেলাম । চতুর্থবার আল্লাহ্‌ তাকে বিজয় দান করেন। (নাসাঈ ও হাকিম বর্ণিত, ফাতহুল বারী, ২) ০৯-----১ 3 শ0৯)1 ১৩-১৩ ০০০ ০০, অধ্যায়) সহীহ মুসলিমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, হযরত উমর (রা) আমর নিকট বর্ণনা করেছেন, যখন বদরের দিন এলো এবং রাসূলুল্লাহ (সা) দেখলেন, মক্কার মুশরিকের সংখ্যা এক হাজার এবং তার সাহাবীর ফ/,9110001109.001)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।