Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৭২ সীরাতুল মুস্তফা (সা) “ওহে বনী হাশিম! এ সত্যের জন্য দণ্ডায়মান হও যা দিয়ে আল্লাহ্‌ তা'আলা তোমাদের নবীকে প্রেরণ করেছেন। এরা অসত্য দ্বারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে এসেছে ।” উতবা, শায়বা এবং ওলীদ হত্যার বর্ণনা অতঃপর যুদ্ধ শুরু হলো । উবায়দা* (রা) উতবার বিরুদ্ধে, হামযা (রা) শায়বার বিরুদ্ধে এবং আলী (রো) ওলীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হলেন। হযরত আলী ও হযরত হামযা তো প্রথম আক্রমণেই নিজ নিজ প্রতিদ্বন্্ীকে খতম করে ফেললেন কিন্তু উবায়দা রো) নিজেও আহত হলেন এবং প্রতিপক্ষকেও আহত করলেন । শেষ পর্যন্ত উতবা হযরত উবায়দাকে তরবারি দিয়ে এমন আঘাত করল যে, হযরত উবায়দা (রা)-এর পা কেটে গেল। হযরত আলী এবং হযরত হামযা (রা) নিজ নিজ প্রতিপক্ষকে খতম করে হযরত উবায়দার সাহায্যার্থে উপস্থিত হলেন এবং উতবাকে হত্যা করলেন। তারা উবায়দা (রা)-কে উঠিয়ে নবী (সা)-এর সামনে নিয়ে এলেন। হযরত উবায়দার পায়ের গোছার হাড় থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। তিনি রাসূলুল্লাহ (সো)-কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি শহীদ ? তিনি বললেন, হ্যা । উবায়দা (রা) বললেন, আজ যদি আবু তালিব জীবিত থাকতেন, তা হলে বুঝতেন যে, এ কবিতার আমরাই অধিক হকদার : ০১৩1১ ০। ০০ ০৯৭০৪ * ৮১৯ 6৮০০ ৯০৪৪ “আমরা মুহাম্মদ (সা)-কে তখনই শত্রুর হওলা করে দিতে পারি যখন আমাদের সবাইকে তীর পূর্বেই হত্যা করা হবে । আর যখন আমরা নিজেদের স্ত্রী ও সন্তানদের সম্পর্কে বেখবর হয়ে পড়ি।”২ ১. এটা মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনা যে, উবায়দা উতবার বিরুদ্ধে এবং হামযা শায়বার বিরুদ্ধে লড়াই করেছেন । কিন্তু মূসা ইবন উকবার বর্ণনা এর বিপরীত যে, উবায়দার সঙ্গে শায়বার এবং হামযার সঙ্গে উতবার মুকাবিলা হয়েছিল। সমস্ত সীরাত গ্রন্থের বর্ণনায় এ ব্যাপারে একমত্য পাওয়া যায় যে, হযরত আলী ওলীদের মুকাবিলা করেছেন। কিন্তু আবু দাউদের এক সহীহ সনদযুক্ত বর্ণনায় জানা যায় যে, হযরত আলী শায়বার প্রতিপক্ষ ছিলেন। আল্লাহই ভাল জানেন। এ বিষয়ে বিস্তারিত বিবরণ ফাতহুল বারী (৭খ. পৃ. ২২৬) গ্রন্থের “নবী (সা)-এর দু'আ এবং কাতলে আবূ জাহল' অধ্যায়ে বর্ণিত হয়েছে। যারকানী, ১খ. পৃ. ৪১৭। ২ এক বর্ণনায় আছে, যখন সাহাবায়ে কিরাম হযরত উবায়দার এ অবস্থা দেখলেন, তখন তীকে নবী (সা) সমীগে উপস্থিত করলেন । উবায়দা (রা) আপন গণগুদেশ রাসূলুল্লাহ (সা)-এর পায়ে রেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আবূ তালিব যদি জীবিত থাকতেন এবং আমাদেরকে দেখতেন, তা হলে জানতে পারতেন যে, তার চেয়ে আমরাই এ কবিতার অধিক হকদার । এরপর তিনি ইনতিকাল করেন । রাসূলুল্লাহ (সা) বললেন : »৫-5 এ)| ১4-5| “আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই তুমি শহীদ।” আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৭৪, ইমাম শাফিঈ (র) কর্তৃক বর্ণিত। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।