Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৭১ যুদ্ধের সূচনা আবূ জাহলের তিরস্কারমূলক কথাবার্তার প্রভাব এই দাড়াল যে, উতবাও অন্ত্ সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হল। মুশরিকদের মধ্যে সর্বপ্রথম উতবা ইবন প্লবীআই তার ভাই শায়বা ইবন রবীআ এবং পুত্র ওলীদকে নিয়ে ময়দানে আসে এবং উচ্চস্বরে যুদ্ধের জন্য প্রতিপক্ষকে আহ্বান করে। ইসলামী বাহিনী থেকে তিন ব্যক্তি, হারিসের পুত্র আওফ ও মাউয' এবং আবদুল্লাহ ইবন রাওয়াহা রো) মুকাবিলা করতে বের হন। উতবা জিজ্ঞেস করল, তোমরা কে? তারা বললেন, ).-০3। ০ 4৯) অর্থাৎ “আমরা আনসার গোত্রের।” উতবা বলল, ৯৬ ০৮৮5 ৮৩ “তোমাদের সাথে আমাদের যুদ্ধের প্রয়োজন নেই, আমরা তো আমাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে চাই ।” সঙ্গীরা ধ্বনি দিয়ে উঠল, ৮৯ ০ 0০১| ৬] (০৯| ৮৮ ৪. “ওহে মুহাম্মদ! আমাদের সাথে লড়াই করার জন্য আমাদের সম্প্রদায়ভুক্ত প্রতিপক্ষকে প্রেরণ কর।” রাসূলুল্লাহ (সা) আনসারদের নির্দেশ দিলেন যে, নিজেদের সারিতে প্রত্যাবর্তন কর এবং হযরত আলী, হযরত হামযা এবং হযরত উসমান ইবন হারিস (রা)-কে ওদের এক-একজনের সাথে মুকাবিলা করার জন্য আদেশ করলেন। আদেশ অনুযায়ী এ তিনজন মুকাবিলার জন্য বের হলেন । মুখের ওপর যেহেতু পর্দা ছিল, সুতরাং উতবা জিজ্ঞেস করল, তোমরা কে ? উবায়দা বললেন, আমি উবায়দা, হামযা বললেন, আমি হামযা এবং আলী বললেন, আমি আলী । উতবা বলল, ৮1 -55| (০ “হ্যা, তোমরা আমাদের সমকক্ষ এবং সম্মানিত ব্যক্তি ।” ইবন সা“দের বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সো) বলেছেন : 14০০৮৪1৮০10) শি ক এএ। ক্ষ ৭] পিস শিিউে এই ৩1৯১৪ - 41১১১ ১. আওফ এবং মাউযের পিতার নাম হারিস এবং মাতার নাম আফরা । আফরাও সাহাবী ছিলেন। হাফিয আসকালানী বলেন, আফরা (রা)-এর মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য ছিল, যা আর কোন মহিলা সাহাবীর মধ্যে পাওয়া যায় না। তা হলো, আফরা (রা)-এর প্রথম বিবাহ হারিসের সাথে হয়েছিল । হারিসের ঘরে তার তিন পুত্র ছিলেন, আওফ, মাউয এবং মু'আয (রা)। এরপর বুকায়র ইবন ইয়ালীলের সাথে তীর পুনর্বিবাহ হয় । সেখানে তীর চার পুত্র ইয়াস, আকিল, খালিদ এবং আমির রো) জন্মু গ্রহণ করেন। তার সাত পুত্রের, তিনজন প্রথম স্বামীর এবং চারজন দ্বিতীয় স্বামীর পক্ষের, সবাই বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এমন কোনই মহিলা সাহাবী ছিলেন না, যার সাত পুত্রই যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবল হযরত আফরা (রা) ছাড়া। যারকানী, ১খ. পৃ. ৪১৬। ফদ/,2110001109.001)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।