৭১ সীর তুল মুস্তফা (সা) খিন্মাদারীতে নিলাম কিন্তু তোমরা আবূ জাহলের সাথেও পরামর্শ কর। এরপর সে দাড়িয়ে নিম্নোক্ত ভাষণ দিল : যুদ্ধের ময়দানে উতবার ভাষণ “ওহে কুরায়শ সম্প্রদায়! আল্লাহর কসম, মুহাম্মদ ও তার সাথীদের সাথে যুদ্ধ করে তোমাদের কোন লাভ হবে না। এরা সবাই তোমাদের নিকটাত্ীয়। ফলাফল এই দাড়াবে যে, তোমরা নিজেদের পিতা, ভ্রাতা, চাচাত ভাই ও মামাত ভাইদের দেখতে থাকবে । কাজেই মুহাম্মদ এবং আরবদের ছেড়ে দাও। যদি আরববাসী মুহাম্মদকে খতম করে দেয়, তা হলে তোমাদের উদ্দেশ্য সফল হবে । আর আল্লাহ্ যদি তাদের বিজয় দান করেন, তা হলে তা-ও তোমাদের জন্য সুনাম ও মর্যাদার কারণ হবে । কেননা তিনি তো তোমাদেরই সম্প্রদায়ের তোর বিজয় তোমাদেরই বিজয়)। দেখ, আমার উপদেশকে গুরুত্ দাও এবং আমাকে মূর্খ ও নির্বোধ সাব্যস্ত করো না।” হাকিম ইবন হিযাম বলেন, আমি আবু জাহলের কাছে এলাম । আর এ সময় সে বর্ম পরিধান করে অস্ত্র সজ্জিত হচ্ছিল । আমি বললাম, উতবা আমাকে এ প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। এ কথা শোনামাত্র আবু জাহল ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল এবং বলল, উতবা এজন্যেও যুদ্ধ পরিহার করতে চাচ্ছে যে, তার পুত্র আবু হুযায়ফা মুসলমানদের সাথে আছে, তার গায়ে যেন আঁচড় না লাগে। আল্লাহর কসম, আমরা কক্ষণই ফিরে যাব না, যতক্ষণ না আল্লাহ আমাদের এবং মুসলমানদের মধ্যে কোন ফয়সালা করে রক্ত তো তোমার চোখের সামনেই । আমির এ কথা শোনামাত্রই হায় আমর, হায় আমর বলে চিৎকার করতে শুরু করল । ফলে পুরো বাহিনীতে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হল এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হল।' দ্রষ্টব্য : আমর ইবন হাযরামীর রক্তের বদলার কথা আবূ জাহল কেবল লোকদেরকে উষ্কিয়ে দেয়ার জন্যই বলত। প্রকৃত উদ্দেশ্য, যার জন্য কুরায়শ মক্কা থেকে বের হয়েছিল, তা ছিল বাণিজ্য কাফেলার হিফাযত করা । যখন কাফেলা রক্ষা পেল, তখন লোকজন যুদ্ধের প্রতি উৎসাহী ছিল না এবং পদে পদে প্রত্যাবর্তনের বিষয় আলোচনায় আসছিল । কাজেই কোন কোন পঞ্তিতের ধারণা যে, কুরায়শ শুধু আলা ইবন হাযরামীর রক্তের বদলা নেয়ার জন্যই মদীনা আক্রমণ করার উদ্দেশ্যে বের হয়েছিল, এটা. নিতান্তই ভূল ধারণা, সমস্ত বর্ণনা এর বিপরীত। ১. যারকানী, ১খ. পৃ. ৪১৬; সীরাতে ইবন হিশাম, ২খ. পৃ. ১৬। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।