সীরাতুল মুস্তফা (সা) ৬৯ রাসূলুল্লাহ (সো) ইসলামী বাহিনীকে বিন্যস্ত এবং তাদের কাতারকে ফেরেশতাদের ণশতারের মত সুশৃংখল করে ছাপড়া ঘরে গিয়ে প্রবেশ করেন। কেবল আবূ বকর সিদ্দীক (রো) তার সহগামী হন এবং হযরত সা“দ ইবন মু“আয (রা) তরবারি হাতে পড়ার দরজায় দণ্ডায়মান হন । হযরত আবূ মিহজান সাকাফী বলেন : ১০ ১৪ শত এপি 01৮ % পিক ৩5১ ১৮৮৮০ ০শীটিও ৮৩৯) ০০০ তই এ্9 ৯ এই ২011১8151৪৮ ৫০৮01 ৮৮4৮ 5) ডি সক তত ০৬৬ ০ত 9 ০৬ “আপনার নাম সিদ্দীক রাখা হয়েছে এবং সমস্ত মুহাজিরকে এ নাম ছাড়া অন্যান্য নামে ডাকা হয়। আপনি ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী এ মর্মে আল্লাহ্ সাক্ষী, আর আপনিই ছাপড়ায় রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গী ছিলেন। অনুরূপভাবে আপনি হেরা গুহায়ও রাসূলুল্লাহ (সা)-এর সাথে ছিলেন। এজন্যে আপনাকে গুহার বন্ধু বলা হয়।” [ইবন আবদুল বার প্রণীত আল-ইসতিয়াব, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর জীবন চরিত] কুরায়শগণ যখন নিশ্চিন্ত হলো, তখন যুদ্ধ শুরুর প্রাক্কালে উমায়র ইবন ওহাব জুমাহীকে মুসলিম বাহিনী সম্পর্কে ধারণালাভের জন্য প্রেরণ করল । উমায়র ইবন ওহাব ঘোড়ায় চড়ে মুসলিম বাহিনীর আশেপাশে চক্কর দিয়ে ফিরে এসে বলল, কমবেশি তিনশ লোক হবে; তবে আমাকে আর একটু সময় দাও, আবার দেখে আসি, মুসলমানদের সাহায্যে আর কোথাও কোন বাহিনী লুকিয়ে আছে কি না। সুতরাং উমায়র পুনরায় ঘোড়ায় সওয়ার হল এবং দূরদরাজ পর্যন্ত চক্কর দিয়ে এসে বলল, কোন ওতপাতা গুপ্ত বাহিনী অথবা সাহায্য করার মত কেউ নেই। কিন্তু ওহে কুরায়শ সম্প্রদায়! মদীনার উট নিজেদের নিহত হওয়াকে আবশ্যিক করে নিয়েছে, ওদের নিজেদের তরবারি ছাড়া আর কোন আশ্রয় কিংবা সাহায্যকারীও নেই । আল্লাহর কসম, আমি যেন দেখতে পাচ্ছি, তারা যতক্ষণ পর্যন্ত নিজ আঘাতকারীকে হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত কখনো মরতে চাইবে না। আমাদের লোকজনও যদি ওদের মতই মারা যায়, তা হলে জীবনের সাধ-আহলাদ কোথায় রইল ? ভেবে-চিত্তে সিদ্ধান্ত নাও। হাকিম ইবন হিযাম বলল, একদম সত্যি কথা । আর সে উঠে উতবার কাছে গেল এবং বলল, ওহে আবুল ওয়ালীদ! আপনি কুরায়শদের সর্দার এবং নেতৃস্থানীয় ব্যক্তি। আপনি কি এটা পসন্দ করেন না যে, সব সময় আপনার নাম উত্তম ও কল্যাণকর কাজের সাথে উল্লেখ করা হোক ? উতবা বলল, কি ব্যাপার ? হাকিম বলল, লোকজনকে ফিরিয়ে নিয়ে চলুন এবং আমর ইবন হাযরামীর রক্তপণ নিজ যিম্মায় নিয়ে নিন। উতবা বলল, আমি আমর ইবন হাযরামীর রক্তপণ বা দিয়াত নিজ ফদ/,2110001109.001)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।