Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ সীরাতুল মুস্তফা (সা) এরপর তিনি সাহাবীগণকে সারিবদ্ধ করলেন । অপরদিকে কাফিরদের সারি প্রস্তুত ছিল। পবিত্র রমযান মাসের সতের তারিখ জুমুআর দিন একদিকে সত্য ও ন্যায়ের পতাকাবাহী দল, অপরদিকে হচ্ছে বাতিলের ধ্বজাধারী বাহিনী, এ দু'টি দল পৃথকীকরণের ময়দানের” দিকে অগ্রসর হলো। রাসূলুল্লাহ (সা) যখন পূর্ণ যুদ্ধ প্রস্তুতিসহ কাফিরদের বিশাল বাহিনীকে যুদ্ধের ময়দানে অগ্রসর হতে দেখলেন, তখন তিনি আল্লাহর দরবারে এ বলে প্রার্থনা করছিলেন যে, ৮64) এ] ০৯৮০ ৮০৩৪ ৬১৩০ ৬০৯৪৪ ৪১৮৯৭ ০৬০ ২ ০৯৯০ ১০৯ ৮৫০ ; ঢা] ৮৪৩ ৮401 ৮০০০০ ৬৭৭| এও “হে আল্লাহ্‌! এটা কুরায়শের দল, যারা অহংকার ও দান্তিকতা সহকারে মুকাবিলা করতে এসেছে। এরা আপনার বিরোধিতা করে, আপনার রাসূলকে অস্বীকার করে । হে আল্লাহ্‌! আমাদের প্রতি আপনার অনুগ্বহ ও করুণা বর্ষণ করুন, আপনি যার ওয়াদা করেছেন। হে আল্লাহ্‌! ওদেরকে ধ্বংস করে দিন।” (সীরাতে ইবন হিশাম, আল্লাহ্‌ তা'আলার বাণী ৮১০৪৬] 4১১... ... ভি অধ্যায়) এরপর তিনি মুসলিম বাহিনীকে বিন্যস্ত ও সারিবদ্ধ করেন। এ সময় তার হাতে একটি তীর ছিল। সারি থেকে হযরত সাওয়াদ ইবন গাধিয়্যা (রা) সামান্য সামনে ছিলেন। তিনি শেখানোর উদ্দেশ্যে সাওয়াদ ইবন গাযিয়্যার পেটে তীর দ্বারা হালকাভাবে খোচা দিয়ে বললেন, ১/৯..৫ ৯-| “ওহে সাওয়াদ, সারি বরাবর সোজা হয়ে দীড়াও।” সাওয়াদ (রা) আরয করলেন, ১০1) 3০0 401 এ 5৪ ৪০৪৯১] এ) ০৯০১ ১ “ইয়া রসূলাল্লাহ! আপনি আমাকে আঘাত করেছেন, আর অবশ্যই আল্লাহ্‌ তাআলা আপনাকে সত্য ও ন্যায়সহ প্রেরণ করেছেন। কাজেই আমাকে এর বদলা গ্রহণের সুযোগ দিন।” নবী (সা) স্বীয় পেট থেকে কাপড় উঠিয়ে বললেন, বদলা নাও। সাওয়াদ (রা) পবিত্র পেটে গলা লাগান ও চুমো দেন এবং আরয করেন, ইয়া রাসূলাল্লাহ! সম্ভবত এটাই শেষ মুলাকাত। রাসূলুল্লাহ (সা) এতে আনন্দিত হন এবং হযরত সাওয়াদ ইবন গাযিয়্যা (রা)-এর জন্য কল্যাণের দু'আ করেন । [ইসাবা, হযরত সাওয়াদ ইবন গাযিয়্যা আনসারী (রা)-এর জীবন চরিত অধ্যায়] ১. আল্লাহ্‌ তা'আলা বদরের দিনকে 'ইয়াওমুল ফুরকান" (পৃথকীকরণের দিন) বলেছেন। অর্থাৎ দিনটি ছিল হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। এর অনুকরণে অধম (লেখক) এ ময়দানকে ময়দানে ফুরকান বলে আখ্যায়িত করেছে। কেননা এ ময়দানেই সত্যের আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য সূচিত হয় । ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।