Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৭ এ ছাপড়া ঘর এমন উঁচু এক টিলার ওপর নির্মাণ করা হয়েছিল, যেখান থেকে সম্পূর্ণ ময়দান নজরে আসত । হযরত আনাস” (রা) হযরত উমর (রা) সূত্রে বর্ণনা করেন, যেদিন সকালে যুদ্ধ শুরু, হওয়ার কথা, তার পূর্বরাত্রিতে রাসূলুল্লাহ (সা) আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, যাতে মনক্কাবাসীদের নিহত হওয়ার স্থানসমূহ আমরা সচক্ষে দেখতে পারি। সুতরাং তিনি আমাদেরকে পবিত্র হাত দিয়ে ইশারা করছিলেন এবং বলছিলেন, এ)| “5511১48০১১৫ ০৯ “এটা ইনশা আল্লাহ আগামীকাল অমুকের নিহত হওয়ার স্থান।” এভাবে তিনি সংশিষ্ট স্থানে হাত রেখে প্রত্যেকের নাম উল্লেখ করে সাহাবীগণকে দেখাচ্ছিলেন। আল্লাহর কসম, যিনি তাকে সত্যসহ প্রেরণ করেছেন, এদের কোন একজন্র সেই নির্ধারিত স্থানের বাইরে নিহত হয়নি, তিনি যে স্থান স্বহস্তে দেখিয়েছিলেন মুসলিম, ১১৫ 4 ০০ % ০৮১ ৮১ ৯৬ অধ্যায়)।১ এরপর রাসূলুল্লাহ (সা) এবং তার গুহার সঙ্গী, নিবেদিতপ্রাণ বন্ধু, মুহাজির শ্রেষ্ঠ হযরত আবূ বকর সিদ্দীক (রা) এ ছাপড়া ঘরে* প্রবেশ করলেন এবং দু'রাকাআত নামায আদায় করলেন। আর পরম সত্যনিষ্ঠ আনসারী সাহাবী হযরত সাদ ইবন মু'আয (রো) তরবারি হাতে ছাপড়া ঘরটির দরজায় দাড়িয়ে গেলেন ? হযরত আলী (রো) বলেন, বদর যুদ্ধের পূর্বরাত্রে আমাদের কেউই এমন ছিল না-_ যে ঘুমায়নি। একমাত্র রাসূলুল্লাহ (সা)-ই সারারাতব্যাপী দু'আ এবং কান্নাকাটিতে অতিবাহিত করেন। এমনকি এভাবে প্রভাত হয়ে যায় (তাবারানী, ইবন জারীর, ইবন খুযায়মা প্রমুখ বর্ণিত)। প্রভাত হওয়ামাত্রই তিনি ঘোষণা করলেন, “ওহে আল্লাহর বান্দাগণ! নামাযের সময় সমাগত ।” ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই একত্রিত হয়ে গেলেন। নবী (সা) একটি বৃক্ষের গোড়ায় দীড়িয়ে নামায পড়ালেন এবং নামায শেষে আল্লাহর রাস্তায় বীরতৃ প্রদর্শন এবং আত্মোৎসর্ণে উদ্বুদ্ধ করে উদ্দীপনামূলক ভাষণদান করলেন (ইবন আবু শায়বা, আহমদ, ইবন জারীর হাদীসটি বর্ণনা করেন এবং একে সহীহ বলেছেন; মুনতাখাবু কানযুল উম্মাল, ৪খ. পৃ. ৯৮)। ১. বিশুদ্ধ সনদে মুসনাদে আহমদ হযরত আনাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, কোন ব্যক্তি হযরত আনাস (ো)-কে জিজ্ঞেস করলেন, আপনি কি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন ? জবাবে তিনি বললেন, আমি বদর থেকে কোথায় উধাও হয়ে থাকতে পারতাম ? হযরত আনাস (রা) নবী (সা)-এর খিদমত করার জন্য তার সঙ্গে গিয়েছিলেন কিন্তু অল্পবয়স্ক হওয়ার দরুন তাকে লড়াইয়ে অংশগ্রহণ করতে দেয়া হয়নি । এ সময় তার বয়স ছিল দশ অথবা এগার বছর। এর ফলে বদরে অংশগ্রহণকারীগণের মধ্যে তাকে গণনা করা হয়নি। যারকানী, ১খ. পৃ. ৪৩৪ ২. যারকানী, ১খ. পৃ. ৩১০ ও ৪৩৪। ৩. এ ছাপড়া ছিল খেজুরের ডাল দিয়ে তৈরি । তাবাকাতে ইবন সা“দ ৪. তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ৯। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।