Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৬৫ শালুকাময়, যেখানে চলাফেরা করাই দুক্কর। চলতে গেলেই বালুতে পা বসে যেত। আল্লাহ্‌ তাআলার অনুগ্রহে বৃষ্টি বর্ষিত হলো । ফলে সকল বালু জমে গেল। আর মুসলমানগণ ছোট ছোট হাউয বানিয়ে বৃষ্টির পানি ধরে রাখলেন, যাতে তাদ্বারা উযু-গোসলের কাজ সারতে পারেন । সুরা আনফালে আল্লাহ্‌ তা'আলা তার এ অনুগ্হের উল্লেখ করেছেন : ০০58913০৮0০ 50 সো : 00৭ এ আঃ চি “এবং (আল্লাহ্‌ তা'আলা) তোমাদেরকে পবিত্র করার জন্য এবং তোমাদের থেকে শয়তানের অপবিভত্রতা অপসারণ, তোমাদের অন্তর দৃঢ় ও পাসমূহ স্থির রাখার জন্য আসমান থেকে তোমাদের উপর পানি বর্ষণ করেন।” (সুরা আনফাল : ১১) এ পানি মুসলমানগণ যদিও নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য রেখেছিলেন, কিন্তু পৃথিবীর জন্য রহমত, দয়ার্্রচিত্ত মহানবী (সা) এ পানি স্বীয় রক্তপিপাসু শক্রদের পান করারও অনুমতি দান করেন । যখন রাত এল, তখন রাসূলুল্লাহ (সা) কুরায়শদের অবস্থা জানার জন্য হযরত আলী, হযরত যুবায়র ইবন আওয়াম, হযরত সা“দ ইবন আবু ওয়া্কাস (রা)-সহ কতিপয় সাহাবীকে প্রেরণ করেন । ঘটনাক্রমে দু'টি গোলাম এসে পড়ে । তারা তাদের বন্দী করে আনেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। রাসূলুল্লাহ (সা) তখন নামায পড়ছিলেন। এ গোলাম দু'টি বলল, আমরা কুরায়শদের পানির দয়িতে নিয়োজিত, পানি সংগ্রহের জন্য বেরিয়েছি। তারা এদের কথা খুব একটা বিশ্বাস করলেন না। সন্ধান দেয়। মার খেয়ে তারা বলল, আমরা আবূ সুফিয়ানের লোক । এ কথা শুনে তারা মার থেকে বিরত হলেন। নামায শেষ করে রাসূলুল্লাহ (সা) বললেন, এ গোলাম দু'টি যখন সত্য বলছিল, তখন তোমরা তাদের মারছিলে, আর যখন মিথ্যে বলল, তখন ছেড়ে দিলে! আল্লাহর কসম, এর কুরায়শের লোক (অর্থাৎ আবৃ সুফিয়ানের সঙ্গী-সাথী নয়)। তিনি জিজ্ঞেস করলেন, কুরায়শরা কোথায় ? গোলাম দুটি বলল, আল্লাহ্‌র কসম, ওরা এ মুকানকাস টিলার পেছনে । রাসূলুল্লাহ (সা) বললেন, ওদের লোকসংখ্যা কত ? গোলাম দুটি বলল, ওদের সংখ্যা আমরা জানি না। তিনি বললেন, প্রতিদিন খাওয়ার জন্য ক'টি উট যবেহ করে? জবাব দিল, একদিন নয়টি, আরেক দিন দশটি | তিনি বললেন, তা হলে ওদের সংখ্যা নয়শত থেকে হাজারের মাঝামাঝি হবে। এরপর তিনি জিজ্ঞেস করেন, কুরায়শ সর্দারদের মধ্যে কে কে আছে ? ওরা বলল, রবীআর দুই পুত্র উতবা এবং শায়বা, আবুল বুখতারী ইবন হিশাম, হাকিম ইবন হিযাম, নাওফেল ইবন খুয়ায়লিদ, হারিস ইবন আমির, তাইমা ইবন আদী, নযর ০0৫-_- ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।