৬৪ সীরাতুল মুস্তফা (সা) মজুরী করে যা উপার্জন করব, তা দিয়ে তোমার খণ পরিশোধ করব, তখন ঝণদাস্ত্র মহিলা বলল, ঠিক আছে। এরপর দু'জনের মধ্যে মীমাংসা করে দিয়ে সে চলে গেল। হযরত লাব্বাস ও হযরত আদী (রা) এ কথা শোনামাত্র উটে আরোহণ করলেন এবং নবী সো)-এর খিদমতে উপস্থিত হয়ে সমুদয় ঘটনা বর্ণনা করলেন । হযরত লাব্বাস ও হযরত আদী (রা) চলে যাওয়ার পর আবূ সুফিয়ান রাসূলুল্লাহ (সা)-এর গতিবিধির সংবাদ নেয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন এবং মাজদী ইবন আমরকে জিজ্ঞেস করেন, তুমি কি কাউকে এখানে আসা যাওয়া করতে দেখেছ? মাজদী- রলল, কাউকে দেখান, কেবল দু'জন আরোহীকে দেখেছি, যারা এ টিলার নিচে এসে উটকে বসায় ও পানি পান করায় এবং মশকে পানি ভরে নিয়ে চলে যায়। আবু সুফিয়ান দ্রুত এঁ স্থানে উপস্থিত হন এবং কিছু উটের মল পড়ে থাকতে দেখেন । এক টুকরো মল নিয়ে ভেঙে এর মধ্যে একটা খেজুরের বীচি দেখতে পান। আবু সুফিয়ান এ বীচি দেখে বললেন, আল্লাহর কসম, এটা ইয়াসরিবের (মদীনার) খেজুর বীচি। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রত্যাবর্তন করেন এবং কাফেলার পথ পরিবর্তন করে দেন। আর আরব উপসাগরের উপকূল পথ দিয়ে কাফেলাকে নিরাপদে নিয়ে যান এবং কুরায়শের নিকট এ সংবাদ প্রেরণ করেন যে, "৯০৯ চান 1৮৯১৬ এ]| ৬০ ৮৩1৯১ ৮৮১১৮০৮৪1৯৪] তোমরা তো এ উদ্দেশ্যে বেরিয়েছিলে যে, নিজেদের কাফেলা, লোকজন ও ধন-সম্পদকে রক্ষা করবে। আল্লাহ্ সব কিছু রক্ষা করেছেন। কাজেই তোমরা সবাই মক্কায় ফিরে যাও।” আবু জাহল বলল, আমরা বদরে পৌছে যতক্ষণ না তিনদিন পর্যন্ত খানাপিনা, গান-বাজনা করে ফুর্তি করব, তার আগে কিছুতেই মক্কায় প্রত্যাবর্তন করব না। বনী যাহরার সর্দার আখনাস ইবন শুরায়ক বলল, ওহে বনী যাহরা! তোমরা তো কেবল নিজেদের সম্পদ রক্ষার জন্য বের হয়েছিলে। আর আল্লাহ্ তোমাদের মাল রক্ষা করেছেন। এখন আর আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই । অপ্রয়োজনে ধ্বংসের মুখে পড়ার আমাদের দরকার কি ? যেমন এ ব্যক্তি (আবু জাহল) বলছে। কাজেই তোমরা ফিরে যাও। বনী যাহরা গোত্র তাদের সর্দার আখনাস ইবন শুরায়কের পরামর্শে ফিরে গেল এবং বনী যাহরার কোন ব্যক্তিই বদরে অংশগ্রহণ করেনি । আর অপর কেউ কেউ এমনটিও বলেছিল যে, আমাদের কাফেলা যখন নিরাপদে রক্ষা পেয়েছে, তা হলে এখন আর যুদ্ধের প্রয়োজন কি। কিন্তু আবূ জাহল কোন কিছুই শুনল না এবং বদর প্রান্তর অভিমুখে যাত্রা করল । এদিকে রাসূলুল্লাহ (সা) তীর সাহাবীগণসদ বদরে পৌছে গেলেন । কিন্তু কুরায়শগণ তাদের পূর্বেই সেখানে পৌছে পানির ঝর্ণা দখল করে নেয় এবং নিজেদের জন্য উপযুক্ত জায়গা বেছে নেয়। মুসলমানগণের অবস্থা ছিল এর বিপরীত । না পানি, পেলেন আর না মনমত স্থানে অবস্থান গ্রহণ করতে সক্ষম হলেন। ময়দান ছিল ১. সীরাতে ইবন হিশাম; ২খ. পৃ. ১৪; আল 'বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৬৬! ফড/,2110001109.001)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।