সীরাতুল মুস্তফা (সা) ৬৩ সংবাদ শোনামাত্র কুরায়শগণ পূর্ণ প্রস্তুতি নিয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ে এবং বদর প্রান্তে পৌছে স্বপ্রের জীবন্ত ব্যাখ্যা সচক্ষে দেখতে পায় ।১ হায়তামী বলেন, তাবারানী হাদীসটি মুরসাল বর্ণনা করেছেন, তবে এর সনদে ইবন লাহিয়া নামে একজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন । মাজমুয়াউয-যাওয়ায়েদ একে হাসান বলেছেন । মুসা ইবন উকবার বর্ণনায় আছে, যমযম গিফারী যখন মক্কায় উপস্থিত হলো, তখন আতিকার স্বপ্নদ্ধারা কুরায়শদের মনে ভীতির সঞ্চার হলো মন্তব্য : আতিকা বিনতে আবদুল মুত্তালিবের ইসলাম গ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে। ইবন সাদ বলেন, আতিকা ইসলাম গ্রহণ করেছেন এবং মদীনায় হিজরত করেছেন (ইসাবা, আতিকা বিনতে আবদুল মুত্তালিবের জীবনী অধ্যায়) ।5 জুহায়ম ইবন সাল্ত-এর স্বপ্ন মোটকথা এই যে, কুরায়শগণ পূর্ণ প্রস্তুতি নিয়ে বাদ্যযন্ত্র ও গান-বাজনা বাজিয়ে মক্কা থেকে রওয়ানা দিল। তারা যখন জুহফায় উপস্থিত হলো, তখন জুহায়ম ইবন সাল্ত এ স্বপ্ন দেখল যে, এক ব্যক্তি ঘোড়ায় চড়ে আছে এবং তার সাথে একটি উটও আছে। সে এসে দীড়ালো এবং বলতে লাগলো, উতবা ইবন রবীআ, শায়বা ইবন রবীআ, আবুল হাকাম ইবন হিশাম অর্থাৎ আবূ জাহল, উমায়্যা ইবন খাল্ফ এবং অমুক অমুক নিহত হয়েছে। একটু পরে এঁ ব্যক্তি উটটিকে বর্শাদ্বারা আঘাত করে সেনাদলের মাঝে ছেড়ে দিল । আর সেনাদলে এমন কোন ব্যক্তি অবশিষ্ট থাকল না, যার গায়ে এ উটের রক্তের ছিটা পড়েনি। আবূ জাহল যখন এ স্বপ্নের খবর অবগত হলো, তখন ভীষণ রুষ্ট হয়ে বলল, মুত্তালিবের বংশে দ্বিতীয় নবী জগ্গহণ করেছে। কাল যখন মুকাবিলা হবে, তখন বুঝা যাবে আমাদের মধ্যে যুদ্ধে কে নিহত হয় হযরত লাব্বাস ও হযরত আদী (রা), যাদেরকে নবী (সা) আরু সুফিয়ানের কাফেলার খোজ-খবর নেয়ার জন্য প্রেরণ করেছিলেন, তারা বদরে পৌছে টিলার নিচে একটি ঝর্ণায় নিজেদের উট নিয়ে গেলে সেখানে দু'জন স্ত্রীলোককে দেখা গেল। ওদের একজন অপরজনকে খণ পরিশোধের তাগাদা দিচ্ছিল। তখন খণ গ্রহীতা মহিলা বলল, কাল অথবা পরশু কুরায়শের কাফেলা সিরিয়া থেকে আসছে। সে সময় মজুরী করে যা উপর্জন করব, তা দিয়ে তোমার ঝণ পরিশোধ করব। মাজদী ইবন আমর জুহানীও এ সময় ঝর্ণার কাছে উপস্থিত ছিল এবং সমুদয় কথোপকথন শুনছিল। খণ গ্রহীতা মহিলা যখন খণদাত্রী মহিলার উদ্দেশ্যে বলতে শুনল যে, কাল অথবা পরশু কুরায়শের কাফেলা সিরিয়া থেকে আসছে, সে সময় মুস্তাদরাকে হাকিম, ৩খ. পৃ. ১৯; মাজমুয়াউয যাওয়ায়েদ, ৬খ. পৃ. ৭১। আল-হাদিয়াতুত তাহাতিয়া, ৩খ. পৃ. ২৫৮। আল-ইসাবা, ৪খ. পৃ. ৩৫৭। আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ২৬৫; উয়ুনূল আসার, ১খ. পৃ. ২৫। ফ/,2110001109.001) ০০54 ৬
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।