Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৬২ সীরাতুল মুস্তফা (সা) অসঙ্য প্রতিপন্ন করেন, যদিও অপরাধীগণ এটা পসন্দ করে না।” (সূরা আনফাল : ৭-৮) আতিকা বিনতে আবদুল মুত্তালিবের স্বপ্ন ররর এদিকে নবী করীম (সা) সাহাবায়ে কিরামকে এ সংবাদ দেন যে, আমাকে দুশমনদের পরাজিত হওয়ার স্থানসমূহ দেখানো হয়েছে, অন্যদিকে মক্কা মুকাররামায় রাসূলুল্লাহ সা)-এর ফুফু আতিকা বিনতে আবদুল মুত্তালিব যমযম গিফারীর মন্কায় পৌছার পূর্বে এ স্বপ্ন দেখেন, জনৈক উন্ত্রারোহী বাতহায় উট বসিয়ে উচ্চস্বরে এ ঘোষণা দিচ্ছে যে, ১৩ ৪ ৮5০১ ১১২৪ 0 এ 1৯5৪ ১ “ওহে আলে গাদার (সন্ত্রাসী, প্রতারক সম্প্রদায়) তোমরা তিনদিনের মধ্যে নিজেদের নিহত এবং পরাজয় ক্ষেত্র অভিমুখে বের হয়ে পড়ো ।” লোকজন তার চারপাশে জমা হয়ে গেল। এরপর এ ব্যক্তি নিজের উট নিয়ে মাসজিদুল হারামের দিকে চলে গেল এবং একই ঘোষণা দিল। অতঃপর সে আবু কুবায়স পাহাড়ে আরোহণ করল এবং সেখান থেকে পাতরের একটি খণ্ড ছুঁড়ে মারল । পাথরের এ টুকরাটি যখন পাহাড়ের পাদদেমে পড়ল, তখন চুর্ণবিচুর্ণ হয়ে গেল এবং মক্কার এমন কোন ঘর অবশিষ্ট রইল না, যেখানে এ পাথরের টুকরা পড়েনি । আতিকা তার ভাই হযরত আব্বাস (রা)-এর কাছে এ স্বপ্র্টি বর্ণনা করলেন এবং বললেন, ওহে ভাই! আন্নাহর কসম, আজ আমি এ স্বপ্ন দেখেছি। আর আমি আশঙ্কা করছি যে, আপনার সম্প্রদায়ের ওপর কোন বালা-মুসীবত সমাগত । এ স্বপ্নের কথা আর কাউকে বলবেন না। হযরত আব্বাস গৃহ থেকে বের হলেন এবং তার বন্ধু ওলীদ ইবন উতবাকে স্বপ্রটির কথা বললেন । আর বলে দিলেন, এ স্বপ্নের কথা যেন কাউকে বলা না হয়।কিন্তু ওলীদ তার পিতার কাছে এ স্বপ্নের কথা হুবহু বলে দেয় । এভাবে এ স্বপ্নের কথা সমগ্র মন্কায় ছড়িয়ে পড়ে । দ্বিতীয় বা তৃতীয় দিন হযরত আব্বাস মাসজিদুল হারামে উপস্থিত হয়ে দেখলেন, আবূ জাহল একদল লোকের মধ্যে বসা । হযরত আব্বাসকে দেখামাত্র আবূ জাহল বলল, ওহে আবুল ফযল! তোমাদের পুরুষ তো নবুওয়াতের দাবিদার ছিল, এখন কি তোমাদের স্ত্রীলোকেরাও নবুওয়াতোর দাবি করা শুরু করল ? (হযরত আব্বাস বলেন,) আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি ? আবূ জাহল আতিকার ধগ্নের কথা উল্লেখ করল । এরই মধ্যে যমযম গিফারী আবু সুফিয়ানের বার্তা নিয়ে এ অপস্থায় মক্কায় উপস্থিত হলো যে, তার পোশাক ছিন্রভিন্ন, উটের লাগাম কেটে দেয়া এপং সে চেচিয়ে বলছে, ওহে কুরায়শ সম্প্রদায়! নিজেদের বাণিজ্য কাফেলার সংবাদ ও, আপু সুফিয়ানের কাফেলার সাহায্যার্থে তাড়াতাড়ি উপস্থিত হও। ১. খেহেড় এ সমস্ত লোক আন্মাহ্‌ ও তীর রাসূলের সাথে গাদ্দারী করেছিল, এজন্যে স্বপ্ন জগতে ওদেরকে “আলে গাদার' বলা হয়েছে । এটাও আশ্চর্য নয় যে, গাদার দ্বারা শয়তান অর্থ গ্রহণ কণা হয়েছে । আর যেহেতু মুশরিকরা শয়তানের অনুগত, তাই তাদেরকে আলে গাদার বলা হয়েছে । আঞ্াহই ভাল জানেন । ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।