সীরাতুল মুস্তফা (সা) ৫৯ “ইয়া রাসূলান্রাহ! আল্লাহ্ তা'আলা আপনাকে যে বিষয়ে নির্দেশ দিয়েছেন, আপনি সেমতে ব্যবস্থা নিন, আমরা সবাই আপনার সাথে আছি। আল্লাহর শপথ, আমরা বনী ইসরাঈলের মত কখনই এ কথা বলব না যে, ওহে মূসা! তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ কর, আমরা তো এখানেই বসে থাকব । আমরা বণী ইসরাঈলের বিপরীতে বলব, আপনি এবং আপনার পরোয়ারদিগার যে যুদ্ধ ও লড়াই করবেন, আমরাও আপনার সাথে যুদ্ধ ও লড়াইয়ে শরীক হব ।” এটা ইবন ইসহাক বর্ণিত শব্দমালা ।১ বুখারী ও মুসলিমের বর্ণনায় আছে : ২ ৩৯৪ ২৬ 05১ ৩৩৮৩৪ ০০০ এ ৩৪850 ৭) “আমরা আপনার ডাইনে ও বামে, সামনে ও পিছনে থেকে লড়াই করব ।” হাদীসের বর্ণনাকারী হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রো) বলেন, আমি দেখেছি এ সময় রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র চেহারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল (বুখারী, পৃ. ৫৬৪, বদর যুদ্ধ অধ্যায়)। উবন ইসহাকের বর্ণনায় আছে, নবী করীম (সা) হযরত মিকদাদ (রা)-এর কল্যাণ কামনা করে দু'আ করেন। হযরত আবু আয্যুব আনসারী (রা) বলেন, আমরা মদীনায় ছিলাম, রাসূলুল্লাহ (সা) আমাদেরকে আবু সুফিয়ানের কাফেলার সংবাদ দেন এবং বলেন, যদি তোমরা এদিকে বের হও, তা হলে আশ্চর্যের কিছু নেই যে, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে গনীমত দান করবেন । আমরা আরয করলাম, উত্তম, এরপর রওয়ানা হলাম । যখন এক বা দুদিনের পথ অতিক্রম করলাম, তখন তিনি আমাদেরকে মক্কা থেকে কুরায়শ বাহিনীর আগমনের সংবাদ দেন এবং যুদ্ধ ও লড়াই করার জন্য প্রস্তুতির নির্দেশ দেন। কিছু লোক কিছুটা ইতস্তত করছিল (কেননা তারা ঘর থেকে এ উদ্দেশ্যে বের হয়নি)। তখন হযরত মিকদাদ (রা) দীড়িয়ে আত্মোৎসর্গমূলক যে ভাষণ দিলেন, মনে হচ্ছিল যেন এটা আমাদেরই কথার প্রতিধ্বনি (ইবন হাতিম)। অর্থাৎ যেন আমরা সবাই প্রথমেই এমনটি বলেছি এবং পরেও সবাই তাই বলেছে আর আমাদের সবার অন্তরেও তাই ছিল, যা হযরত মিকদ্দ (রা) বলেছিলেন। কাজেই মুসনাদে আহমদে হাসান সনদে বর্ণিত হয়েছে : ৩১৪ 91০1 ০৩১ 01৮০1 ১2 এ ৮৮ ০৯৪ ও ক এ০। ০৯১ ৮০৬ ৩ "৮০ 01955 “রাসূলুল্লাহ (সা)-এর সমস্ত সাহাবীই একমত হয়ে বলেছিলেন যে, ইয়া রাসূলাল্লাহ! আমরা বনী ইসরাঈলের মত বলব না; আমরা সর্বাবস্থায়ই আপনার সাথে আছি।” এ প্রেরণাদায়ক ও সন্তোষজনক জবাবে আনন্দে উদ্বেলিত হয়ে রাসূল (সা) বললেন : ,১)| (| ০ 1১5| “হে লোক সকল! আমাকে পরামর্শ দাও ।” ১. যারকানী, ১খ. পৃ. ৪১২; সীরাতে ইবন হিশাম, ২খ. পৃ. ১২। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।