Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সীরাতুল মুস্তফা (সা) (যেখানেই বিপদ অনুভব করবেন, ওতে আরোহণ করে যাতে ফিরে আসতে পারেন)। উমায়্যা যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং ঘরে গিয়ে আপন স্ত্রীকে বলল, আমার সফরের মাল-সামান প্রস্তুত করে দাও। স্ত্রী বলল, ওহে আবু সাফওয়ান, তোমার ইয়াসরিবী ভাইয়ের কথা কি তোমার স্মরণ নেই ? উমায়্যা বলল, আমার ইচ্ছা কিছু দূর পর্যন্ত যাওয়া, এরপর ফিরে আসব । অতএব উমায়্যা এ উদ্দেশ্য নিয়েই যাত্রা করল এবং যে মনযিলেই অবতরণ করতো, উটটি নাগালের মধ্যেই রাখত । কিন্তু ভাগ্যের লিখন তাকে পলায়নের সুযোগ দেয় নাই। সে বদরে উপন্থিত হয় এবং যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামের হাতে নিহত হয় (বুখারী শরীফ, বদর যুদ্ধ অধ্যায়)। মোটকথা এই যে, নিজের নিহত হওয়ার ব্যাপারে উমায়্যার দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু আবু জাহলের জবরদস্তির জন্য সে অংশগ্রহণ করেছিল । ফলে আবু জাহল নিজেও ধ্বংস হয় এবং অপরকেও ধ্বংস করে । ১1781 ০০৪৪ ৯০ শিট ১1৮1 1১ প৫9 1৯৩ কুরায়শের রওয়ানা হওয়ার সংবাদ অবহিত হওয়া, নবী (সা) কর্তৃক সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ এবং আত্মোৎসর্গমূলক ভাষণ রাওহা থেকে রওয়ানা হয়ে যখন তারা সুফরায় পৌছলেন, তখন লাব্বাস এবং আদী (রা) নবী (সা)-কে কুরায়শদের রওয়ানা হওয়ার সংবাদ দিলেন। সঙ্গে সঙ্গে তিনি মুহাজির এবং আনসার সাহাবীগণকে পরামর্শ করার জন্য একত্র করেন এবং কুরায়শ বাহিনীর জীকজমকের সাথে অথ্সর হওয়ার সংবাদ দেন। এ খবর শোনামাত্র হযরত আবূ বকর (রা) দাড়ালেন এবং অত্যন্ত সুন্দরভাবে নিজকে উৎসর্গ করার ঘোষণা দিলেন ও নবী (সা)-এর ইঙ্গিতকে আপাদমস্তক গ্রহণ করলেন আর জীবন দিয়ে আনুগত্য করার জন্য কোমর বেঁধে নিলেন। এরপর হযরত উমর (রা) দাড়ালেন এবং তিনিও অত্যন্ত সুন্দরভাবে আত্মোৎসর্ণের ঘোষণা দিলেন। হযরত মিকদাদ ইবন আসওয়াদ রো)-এর আত্মোৎসর্গমূলক ভাষণ এরপর হযরত মিকদাদ ইবন আসওয়াদ রো) দাড়ালেন এবং আরয করলেন : ০০01০] 55 500 ০৪ ১ খু] ৮০ ৩০৩ (ভে) খু ৩০০] ৬) ০০০ 01১৩ 45১১ ০০| ৩৯৩ ০৩১ ১১৭৪৩ ৬৪৯ ড| 9555 ৩১৪ ০০1 ৮৯১। ৬০০৯] * ৩৯0৫০ ৬৪০ ১. মুহাম্মদ ইবন ইসহাকের বর্ণনাদ্বারা মনে হয় যে, হযরত মিকদাদ (রা) এ ভাষণ সুফরায় দিয়েছিলেন । কিন্তু সহীহ্‌ বুখারী ও সুনানু নাসাঈর বর্ণনাদ্ধারা জানা যায়, তিনি বদরের দিন এ ভাষণ দিয়েছিলেন (ফাতহুল বারী, ৭খ. পৃ. ২২৩)। তবে এ উভয় বর্ণনার মধ্যে কোন বৈপরীত্য নেই । হযরত মিকদাদ (রো) এ ভাষণ নবী (সা)-এর কথার জবাবে সুফরায় দিয়েছিলেন, এরপর বিভিন্ন স্থানে উপভোগের উদ্দেশ্যে এ বাক্যগুলো বার বার পুনরাবৃত্তি করেছেন । মহান পবিত্র আল্লাহ্‌ তা'আলাই ভাল জানেন। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।