Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ সীরাতুল মুস্তফা (সা) পাঠিয়ে দিলেন। আর-রাওহায় পৌছে হযরত আবু লুবাবা ইবন আবদুল মুনযির (পা)-কে মদীনার প্রশাসক মনোনীত করে ফেরত পাঠালেন। এ বাহিনীতে তিনটি পতাকা ছিল । একটি হযরত আলী (রা)-এর হাতে, দ্বিতীয়টি হযরত মুসআব ইবন উমায়র (রা)-এর হাতে এবং তৃতীয়টি জনৈক আনসারী সাহাবীর হাতে । যখন তারা সাফরার নিকটবর্তী হলেন, তখন হযরত লাব্বাস ইবন আমর জুহানী (রা) এবং আদী ইবন আবূ যুগবা জুহানী (রা)-কে আবু সুফিয়ানের অনুসন্ধানের জন্য আগাম প্রেরণ করলেন ।১ অপরদিকে যমযম গিফারী আবু সুফিয়ানের এ বার্তা নিয়ে মক্কায় পৌছল যে, তোমাদের কাফেলা বিপদের সম্মুখীন, সেদিকে দ্রুত ছুটে যাও এবং যত শীঘ্র সম্ভব এর সংবাদ লও। এ সংবাদ কেবল পৌছার অপেক্ষা, মক্কায় হুলস্থুল পড়ে যায়। এ কারণে যে, কুরায়শের এমন কোন পুরুষ বা মহিলা ছিল না, যার পুরো মূলধন এ বাণিজ্যে বিনিয়োগ করা হয়নি। সুতরাং এ খবর শোনামাত্র সমগ্র মক্কায় উদ্বেগ ছড়িয়ে পড়ল এবং এক সহস্র মানুষ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বেরিয়ে পড়ল, যার নেতৃত্বে ছিল আবু জাহল। কুরায়শ বাহিনী অত্যন্ত জীকজমকের সাথে আরাম-আয়েশের সরঞ্জামাদিসহ গায়িকা স্ত্রীলোক, ঢোল-তবলা ও বাদ্যকার সঙ্গে নিয়ে অহংকার ও অহকার সাথে অগ্রসর হলো । যেমন আল্লাহ্‌ বলেছেন : ৭৫12৩ 955১০ পিছ ০৩ ৭, “তোমরা হে মুসলমানগণ) তাদের মত হবে না, যারা অহংকারসহ লোক দেখানোর জন্য নিজেদের গৃহ থেকে বের হয়েছিল ।” (সূরা আনফাল : ৪৭) হিশামকে প্রেরণ করেছিল। . আস ইবন হিশামের যিম্মায় আবূ লাহাবের চার হাজার দিরহাম খণ ছিল, যা অভাবের কারণে তার পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। এজন্যে খণ পরিশোধের লক্ষ্যে সে আবূ লাহাবের পক্ষে যুদ্ধে যেতে সম্মত হয়েছিল ।* ১. ইবন সাঁদকৃত তাবাকাতুল কুবরা, ২খ. পৃ. ৬। ২ মুসলিম, আবূ দাউদ ও তিরমিযী হযরত ইবন আব্বাস (রা) হযরত উমর (রা) সুত্রে ও ইবন সাদ হযরত ইবন মাসউদ (রা) সূত্রে এ সংখ্যা বর্ণনা করেছেন । আর মুসা ইবন উকবা এবং ইবন আয়িয-এর মাগাধীর মতে এ সংখ্যা সাড়ে নয়শত ছিল । তবে এতে কোন মতপার্থক্য নেই। প্রকৃত যোদ্ধার সংখ্যা ছিল সাড়ে নয়শত এবং অবশিষ্ট পঞ্চাশজন ছিল খাদিম বা অনুরূপ কিছু। যারকানী, ১খ. পৃ. ৪১০। ৩. তাবাকাতুল কুবরা, ২খ. পৃ. ৭। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।