Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

বদর" যুদ্ধ বেদরে কুবরা) (রমযানুল মুবারক, দ্বিতীয় হিজরী) এ যুদ্ধ ছিল ইসলামের যুদ্ধসমূহের মধ্যে সবচে' বড় যুদ্ধ । এজন্যে যে, ইসলামের সম্মান ও শৌর্ষের সূচনা এবং এইসঙ্গে কাফির ও মুশরিকদের বে-ইযযতী ও লঃঞ্কনার সূচনা উভয়ই এ যুদ্ধের মাধ্যমেই ঘটে । আর আল্লাহর অশেষ অনুগ্রহে প্রকাশ্য ও বস্তুগত প্রয়োজনীয় উপায়-উপকরণ ছাড়াই একমাত্র গায়েবী শক্তিবলে মুসলমানদের বিজয় ঘটে । ইসলাম কুফর ও শিরকের মাথায় এমন আঘাত হানে যে, বস্তুত তার হাড়-অস্থি চূর্ণবিচুর্ণ হয়ে যায়। এর নিরপেক্ষ সাক্ষী হিসেবে বদরের ময়দান আজো বিদ্যমান। এ কারণেই আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে এ দিনকে ১৩:-।% তথা হক ও বাতিলের মধ্যে পার্থক্যের দিন হিসেবে উল্লেখ করেছেন। বরং এ পুরো মাসটিই ছিল পার্থক্যকরণের মাস, রমযানুল মুবারকের মাস, যে মাসে আল্লাহ্‌ তা“আলা পবিত্র কুরআন নাধিল করে হক ও বাতিল, হিদায়াত ও গুমরাহীর মধ্যে পার্থক্য সূচিত করেছেন৷ আবার এ মাসেই রোযা ফরয করেছেন-__যাতে নিষ্ঠাবান আল্লাহপ্রেমিক নিবেদিতপ্রাণ বান্দা আর অন্যদের মধ্যে পরীক্ষা হয়ে যায় যে, কে তার খাটি প্রেমিক । কেননা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারই প্রেমে মস্ত হয়ে আল্লাহপ্রেমিকগণ প্রচণ্ড গরমের কষ্ট স্বীকার করে, আর কে ভগু প্রেমিক এবং পেট ও প্রবৃত্তির গোলাম, তা ধরা পড়ে । মোটকথা এ মাসটিই ন্যায়-অন্যায় এবং হক-নাহকের পৃথকীকরণের মাস, এ মাসে বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে খাটি ও অখাটির পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। ঘটনার সূত্রপাত রমযানের শুরুতে রাসূলুল্লাহ সো) এ সংবাদ পান যে, আবু সুফিয়ান কুরায়শদের এমন একটি বাণিজ্য কাফেলা নিয়ে মন্কায় প্রত্যাবর্তন করছে, তাদের সাথে আছে অর্থ-সম্পদ। তিনি (সা) মুসলমানদের একক্রিত করে এ সংবাদ দিলেন এবং বললেন, এটা কুরায়শের বাণিজ্য কাফেলা । তোমরা সেদিকে বেরিয়ে পড়। এ কাফেলা ১. বদর একটি গ্রামের নাম যা মদীনা মুনাওয়ারা থেকে চার মনযিল ও আট ফারসাখ অর্থাৎ প্রায় আশি মাইল দূরে অবস্থিত। বদর ইবন ইয়াখলাদ ইবন নাযর ইবন কিনানা কিংবা বদর ইবন হারিসের নামের সাথে সম্পর্কিত, ধিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন । আর কেউ বলেন, বদর একটি কূপের নাম ছিল এবং কূপের নামেই গ্রামটি প্রসিদ্ধিলাভ করে। যারকানী, ১খ., পৃ. ৪০৬ । ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।