Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা সো) ৫১ শর্ত 845548৮1912 ৬4 সপ এ) ০:০৮: এস ০১০০০৮0৮702 ৮ 9 4] ১৮০০০ এডি 21125 » 0০৪০ 81221 (০022 “পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞেস করে; বল, ওতে যুদ্ধ শর্প। ভীষণ অন্যায় । কিন্তু আল্লাহ্‌র পথে বাধাদান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে (প্রবেশে) বাধা দেয়া এবং সেখানকার বাসিন্দাকে সেখান থেকে (বর করে দেয়া আল্লাহর কাছে এর চেয়ে বেশি অন্যায়; ফিতনা হত্যার চেয়ে গুরুতর 'অন্যায়। ওরা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দীন থেকে ফিরিয়ে না নেয়, যদি ওরা সক্ষম হয়।” (সুরা বাকারা : ২১৭) মোটকথা কোন সন্দেহ বা সংশয়ের ভিত্তিতে বা অজ্ঞতার দরুন হারাম মাসসমূহে খুদদ-বিগ্রহ সংঘটিত হওয়া দূষণীয় কিছু নয়। অবশ্য কুফর ও শিরকের ফিতনা এবং মুসলমানদেরকে মসজিদুল হারামে যেতে বাধাদান একটা বড় ধরনের ফিতনা, যার চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। এ পবিত্র আয়াত নাধিল হওয়ার পর নবী (সা) গণীমতের এক-পঞ্চমাংশ গ্রহণ করেন এবং অবশিষ্টাংশ মুজাহিদগণের মধ্যে বন্টন পরে দেন। হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা) ও তার সঙ্গীদের মনে আগ্রহের সধ্ার হলো । জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল্লাহ, আমরা কি এ যুদ্ধের বিনিময়ে কিছু আশা করতে পারি ? ফলে এআয়াত নাধিল হয় : 41255228040 4112০517185 27 2 তি 52 “যারা ঈমান আনে এবং যারা হিজরত করে ও জিহাদ করে আল্লাহর পথে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশী করে । আল্লাহ্‌ ক্ষমা পরায়ণ, পরম দয়ালু ।” (সূরা বাকারা : ২১৮) এটা ছিল ইসলামে প্রথম গনীমত এবং আমর ইবন হাযরামী ছিল প্রথম ব্যক্তি, যে মুসলমানদের হাতে নিহত হয়। কুরায়শরা উসমান ইবন আবদুল্লাহ এবং হাকাম ইবন কায়সানের জন্য মুক্তিপণ প্রেরণ করে । নবী (সা) বললেন, যতক্ষণ পর্যন্ত আমার পঙ্গী সা'দ এবং উতবা ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এ বন্দীদের ছাড়ছি না। 'কননা আমার সন্দেহ হয় যে, তোমরা না জানি তাদের হত্যা করে ফেল। যদি তোমরা আমার সঙ্গীদের হত্যা কর, তা হলে আমিও তোমাদের লোকদের হত্যা করব। এর কয়েকদিন পর সা“দ ও উতবা ফিরে আসেন, তিনিও মুক্তিপণ গ্রহণ করে উসমান ও হাকামকে ছেড়ে দেন। উসমান তো ছাড়া পাওয়ামাত্রই মক্কায় ফিরে যায় এবং মকায় গিয়ে কাফির অবস্থায় মৃত্যুবরণ করে । আর হাকাম ইবন কায়সান মুসলমান হয়ে ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।