৫০ সীরাতুল মুস্তফা (সা) ইসলামে প্রথম গনীমত কুরায়শদের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মন্কায় প্রত্যাবর্তন করছিল। এদিন ছিল রজব মাসের শেষ তারিখ (এ মাসে যুদ্ধ ও রক্তপাত হারাম” ছিল)। শাবান মাস শুরুর পূর্বরাত্রে তারা এ কাফেলার ওপর আক্রমণ করে বসেন। কাফেলার সর্দার আমর ইবন হাযরামীকে হযরত ওয়াকিদ ইবন আবদুল্লাহ রো) একটি তীর নিক্ষেপ করেন, যাতে সে নিহত হয়। সে মৃত্যুবরণ করামাত্রই কাফেলার লোকজন হৈ চৈ শুরু করে এবং উদ্বেগ ও উত্কগ্ঠার মধ্যে পলায়ন করতে থাকে । আর মুসলমানগণ কাফেলার সমুদয় মালামাল দখল করে নেন এবং উসমান ইবন আবদুল্লাহ ও হাকাম ইবন কায়সানকে গ্েফতার করেন । এ সময় পর্যন্ত যুদ্ধলন্ধ মালামাল বন্টনের ব্যাপারে কোন আয়াত নাযিল হয়নি। হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা) নিজের চিন্তা-ভাবনা অনুযায়ী প্রাপ্ত মালামালের পাঁচভাগের চারভাগ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন এবং এক-পঞ্চমাংশ রাসূলুল্লাহ (সা)-এর জন্য রেখে দেন। যখন মদীনা পৌছে রাসূলুল্লাহ (সা)-কে এ ব্যাপারে অবহিত করেন, তখন তিনি বললেন, আমি তো তোমাকে হারাম মাসে যুদ্ধ করার অনুমতি দেইনি । আচ্ছা, যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোন ওহী নাযিল না হয়, ততক্ষণ পর্যন্ত গনীমতের মাল এবং বন্দীদের হিফাযতে রাখ । এতে হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা) ও তার সঙ্গীগণ লঙ্জিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। অপরদিকে মুশরিক ও ইয়াহুদীরা বলতে থাকে যে, মুহাম্মদ (সা) ও তার সাথীরা নিষিদ্ধ মাসে যুদ্ধকে বৈধ করে নিয়েছে । ফলে এ আয়াত নাযিল হয় : ১. হযরত ইবরাহীম (আ)-এর শরীআতে চারটি মাস যুদ্ধ ও রক্তপাত নিষিদ্ধ (হারাম) ছিল। যিলকাদ, যিলহাজ্জ ও মুহাররম, এ তিনমাস পর্যায়ক্রমে এবং অপর একমাস রজব । যিলহাজ্জ হজ্জের মাস, এর পূর্বে একমাস এবং এর পরবর্তী একমাস এজন্যে হারাম করা হয় যে, দূর-দূরাত্ত থেকে আগত হাজীগণ যাতে শান্তি ও নিরাপত্তার সাথে হজ্জ করে ফিরে যেতে পারেন । আর রজব মাসে উমরা করার জন্য এ সব লোক আসত, যারা মক্কা থেকে দশ-পনের দিনের দূরতে বাস করত । এজন্যে রজব মাসকে হারাম করা হয়, যাতে আসতে চৌদ্দ-পনের দিন এবং যেতে চৌদ্দ-পনের দিন নিরাপদে থাকে । আর এ সময়ে খাদ্যশস্যও আসত, ফলে এ মাসসমূহ হারাম করা হয় যাতে মানুষের জানমাল লুটতরাজ হতে নিরাপদ থাকে । যেমন আল্লাহ্ বলেন : ১900 4409 0০০০) ৮৪29 ৮৩৭ ৬৪০ নিট ড2781105 “পবিত্র কা'বাগৃহ, পবিত্রও মাস, কুরবানীর জন্য কা'বায প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আন্রাহ্ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন ।” (সুরা মায়িদা : ৯৭)। হযরত ইবরাহীম (আ) থেকে শুরু করে ইসলামের প্রারন্তকাল পর্যন্ত এ বিধান বলবৎ থাকে । এমনকি উক্ত আয়াত দ্বারা তা রহিত করা হয় এবং এ মাসসমূহে যুদ্ধের অনুমতি দেয়া হয় কিন্ত জিহাদ ও প্রয়োজনীয় যুদ্ধ ছাড়া এ মাসসমূহের নিষিদ্ধতা এখনো অবশিষ্ট আছে। যেমন আল্লাহ্ বলেন 2০5 ১ (১ 97 "৮৮ 7৮১1 ৮৪৮ “এ চার মাস হারাম, এ সময়ে নিজেদের ওপর অত্যাচার করোনা ।” অর্থাৎ আল্লাহর নাফরমানী করবে না । আতা বলেন, এ চার মাস যুদ্ধ ও রক্তপাত হারাম হওয়ার বিধান এখনো বলবৎ আছে, রহিত হয়নি। রাউযুল উনূফ, ২খ. পৃ ১৬০। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।