Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীর [তুল মুস্তফা (সা) ৪৯ . হযরত আমির ইবন রবীআহ (রা), . হযরত ওয়াকিদ ইবন আবদুল্লাহ (রা), . হযরত খালিদ ইবন বুকায়র রো), . হযরত সাহল ইবন বায়যা (রা), ৯. হযরত আমির ইবন ইয়াস (রা), ১০. হযরত মিকদাদ ইবন আমর (রা) এবং ১১. হযরত সাফওয়ান ইবন বায়যা (রা)। এ এগারজন মুজাহিদ তার সঙ্গী ছিলেন এবং দ্বাদশতম ব্যক্তি ছিলেন তাদের শেতা হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা)। হযরত সা'দ ইবন আবূ ওয়াককাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) আমাদেরকে একটি অভিযানে প্রেরণের ইচ্ছা শপলেন এবং বললেন, এমন ব্যক্তিকে তোমাদের নেতা বানাব যে ব্যক্তি হবে ক্ষুৎ- পিপাসায় তোমাদের চেয়ে বেশি ধৈর্যধারণকারী । এরপর তিনি হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা)-কে আমাদের আমীর মনোনীত করেন এবং তিনি ছিলেন ইসলামের প্রথম আমীর 1১ হযরত জুনদুব বাজালী (রা) থেকে হাসান সনদে মু'জামে তাবারানীতে বর্ণিত মাছে যে, রাসূলুল্লাহ (সা) হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা)-কে প্রেরণকালে একটি পত্র লিখে দেন এবং নির্দেশ দেন যে, দুদিনেরপথ অতিক্রম করার পূর্বে এ পত্র খুলে দেখবে না। দু'দিনের পথ অতিক্রমের পর এ পত্র খুলবে এবং সে মর্মে কাজ করবে । তবে তোমার সঙ্গীদের মধ্যে কাউকে বাধ্য করবে না। কাজেই দুদিনের পথ অতিক্রমের পর হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রো) নবী (সা)-এর নির্দেশনামা খোলেন এবং এতে লিখা দেখতে পান যে, তোমরা সামনে অগ্রসর হও, এমনকি মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে গিয়ে অবতরণ করবে এবং সেখানে কুরায়শদের জন্য অপেক্ষা করবে ও তাদের সংবাদাদি সম্পর্কে অবহিত করতে থাকবে। হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (ব্লু) এ পত্র পাঠ করলেন এবং সঙ্গীরা বললেন, শুনলাম এবং আনুগত্য করলাম । আর তিনি তার সকল সঙ্গীকে এ পত্রের মর্ম অবহিত করলেন এবং এও বললেন, আমি তোমাদের মধ্যে কাউকে বাধ্য করব না, শাহাদত মার কাছে প্রিয়, সে আমার সাথে যাবে । সুতরাং সবাই সন্তুষ্ট চিত্তে তার সাহচর্য গ্রহণ করলেন এবং অগ্রসর হলেন । পথিমধ্যে হযরত সা'দ এবং হযরত উতবা (রা)-এর উট হারিয়ে যাওয়ায় উট খুজতে গিয়ে তারা পিছনে পড়ে যান এবং হারিয়ে যান। আর অবশিষ্ট সবাই নাখলায় গিয়ে উপস্থিত হয়ে অবস্থান গ্রহণ করেন (ফাতহুল বারী, ১খ. পৃ. ১৪৩, 5 ৮5০ 44০১)। এবং 01১51 এ| ৭৮এ| ০৯ ৪৩৪ অধ্যায়; উয়ুনুল আসার এবং যারকানী, ১খ. পৃ. ৩৯৭ )। ১. যারকানী, ১খ. পৃ. ৩৯৭। (09৪-__- না -০ ৫ নি ফ,2110001109.001)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।