Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

8৮ সীরাতুল মুস্তফা (সা) আযানের নির্দেশ একই সাথে দিয়েছেন, এজন্যে বর্ণনাকারীদের সন্দেহ হয়েছে যে, কোন অভিযানটি প্রথমে চালানো হয়েছিল। ইবন হিশাম তার সীরাত গ্রন্থে এ প|রাবাহিকতার অনুসরণ করেছেন যে, প্রথমে আবওয়ার যুদ্ধের উল্লেখ করেছেন, এর পরে উবায়দা ইবন হারিসের অভিযান, পরে হযরত হামযার অভিযান এবং এরপর বুযাত যুদ্ধ অতঃপর উশায়রার যুদ্ধের উল্লেখ করেছেন। আর তিনি এ সমুদয় যুদ্ধ ও অভিযানকে দ্বিতীয় হিজরীর ঘটনাবলীর মধ্যে গণ্য করেছেন । বদরের প্রথম যুদ্ধ (বদরে সুগরা বা গাযওয়ায়ে সাফওয়ান) উশায়রার যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর নবী (সা) সম্ভবত প্রায় দশদিন মদীনায় অবস্থান করেন। ইত্যবসরে কুরয ইবন জাবির ফিহরী মদীনার চারণভূমিতে নৈশ মানস মানবের ছল নিযোপানিরেছাযনরা তি এসি শুনে তার পশ্চাদ্ধাবন করে সাফওয়ান পর্যন্ত গমন করেন__যা বদরের নিকটবর্তী একটি মৌজা । কিন্তু তিনি এখানে পৌছার পূর্বে কুরয চলে গিয়েছিল। ফলে তিনি মদীনার দিকে ফিরে আসেন। সাফওয়ান যেহেতু বদরের নিকটবর্তী একটি মৌজা এবং নবী (সা) তার পশ্চাদ্ধাবন করে বদর পর্যন্ত পৌছে গিয়েছিলেন, এজন্যে একে বদরের প্রথম যুদ্ধ এবং সাফওয়ানের যুদ্ধও বলা হয়। এ যুদ্ধে যাত্রাকালে নবী (সা) হযরত যায়দ ইবন হারিসা রো)-কে মদীনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন । কুরয ইবন জাবির ছিল নেতৃস্থানীয় কুরায়শদের একজন । পরবর্তীতে ইনি মুসলমান হন এবং রাসূলুল্লাহ (সা) যখন উরাইনীদের পশ্চাদ্ধাবনের জন্য বিশজন অশ্বারোহীর এক বাহিনী প্রেরণ করেন, তখন হযরত কুরয ইবন জাবির রো)-কে এর নেতা নির্বাচন করেন । ইনি মক্কা বিজয়কালে শাহাদতবরণ করেন ।২ হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা)-এর অভিযান সাফওয়ান যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর রাসূল (সা) দ্বিতীয় হিজরীল রজব মাসে হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা)-কে নাখলার* দিকে প্রেরণ করেন এবং এগারজন মুহাজিরকে তার সঙ্গী হিসেবে প্রেরণ করেন_ যাঁদের নাম নিম্নরূপ : ১. হযরত আবু হুযায়ফা ইবন উতবা (রা), ২. হযরত উন্কাশা ইবন মিহসান (রা), ৩. হযরত উতবা ইবন গাযওয়ান (রা), ৪. হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রা), ১. যারকানী, ১খ. পৃ. ৩৯৬; উযুনুল আসার, ১খ. পৃ. ২২৭। আল-ইসাবা, ৩খ. পৃ. ২৯০। ৩. নাখলা মক্কা এবং তায়েফের মধ্যবতীস্থানের একটি জায়গার নাম, যা মক্কা থেকে একদিন ও এক রাতের দূরত্বে অবস্থিত । আর এটা এ স্থান, যেখানে জিন্নদের একটি দল নবী (সো)- এর নিকট এসেছিল । যারকানী, ১খ. পৃ. ৩৯৭। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।