সীরাতুল মুস্তফা (সা) 8৭ ০1১০৫৪০। 225 4৮০১ 41৫৭৩ হ্ ১৯৩১] ১১০ ৯০১ ১ 71015 29১০ ১৮ ০4৩ এ] ১১ 15 ৮৩০ ০০০] ৮৫১ 415) হ১ এ] “দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে । এটা আল্লাহর রাসূল মুহাম্মদ (সা)-এর পক্ষ থেকে বনী যামরার জন্য লিখিত চুক্তি যে, তাদের জানমাল সব নিরাপদ থাকবে । আর যে ব্যক্তি বনী যামরার সাথে যুদ্ধ করতে ইচ্ছা করবে, তার মুকাবিলায় বনী যামরাকে সাহায্য করা হকে_এ শর্তে যে, বনী যামরা আল্লাহর দীনে কোন প্রকার বাধাদান করবে না। এ চুক্তি সমুদ্র শুকিয়ে না যাওয়া পর্যন্ত অর্থাৎ স্থায়ীভাবে থাকবে । নবী করীম (সা) যখন তাদেরকে সাহায্যের জন্য আহ্বান করবেন, তারা উপস্থিত হবে । এটা তাদের প্রতি আল্লাহ্ ও তার রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা চুক্তি এবং যে ব্যক্তি সৎ ও বিশ্বস্ত থাকবে, তাকে সাহায্য করা হবে ।”” সর্বপ্রথম কোন যুদ্ধ সংঘটিত হয়েছে, এ ব্যাপারে আলিমগণের মধ্যে মতভেদ আছে । মুহাম্মদ ইবন ইসহাক ও একদল বর্ণনাকারী বলেন, সর্বপ্রথম আবওয়া, তারপর বুয়াত এবং এরপর উশায়রার যুদ্ধ সংঘটিত হয়। আর এ ধারাবাহিকতাই ইমাম বুখারী তার সহীহ বুখারীতে অনুসরণ করেছেন এবং হাফিয আসকালানীও তার শারহে বুখারীতে এটাই অনুসরণ করেছেন। আর কোন কোন আলিম এ মত অবলম্বন করেছেন যে. প্রথম যুদ্ধ ছিল উশায়রার যুদ্ধ ৷ অধিকন্তু সীরাত বিশেষজ্ঞ আলিমগণের মধ্যেও এ বিষয়ে মতভেদ আছে যে, প্রথমোক্ত তিনটি অভিযান, অর্থাৎ হযরত হামযা (রা), হযরত উবায়দা (রা) এবং হযরত সাদ (রা)-এর অভিযান প্রথম হিজরীতে অনুষ্ঠিত হয়েছিল, নাকি দ্বিতীয় হিজরীর আবওয়া যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়েছিল। অধিকাংশ আলিম এ তিনটি অভিযান প্রথম হিজরী সালে আবওয়া যুদ্ধের পূর্বে বলে উল্লেখ করেছেন। যার অর্থ হলো, অনুমতি লাভের পর যুদ্ধের সূচনা অভিযানের মাধ্যমে শুরু হয়। আর হাফিয ইবন কায়্যিম যাদুল মা'আদ গ্রন্থে, আল্লামা কাসতাল্লানী মাওয়াহিব গ্রন্থে এবং আল্লামা যারকানী শারহে মাওয়াহিবে প্রথমোক্ত অভিযানসমূহকে অর্থাৎ হযরত হামযা (রা)-এর অভিযান, হযরত উবায়দা (রা)-এর অভিযান এবং হযরত সা“দ (রা)-এর অভিযান প্রথম হিজরীতে অনুষ্ঠিত ঘটনাবলীর মধ্যে গণ্য করেছেন। আর এ অধম (লেখক) যুদ্ধ এবং অভিযানের ধারাবাহিকতার ক্ষেত্রে অধিকাংশ কাসতাল্লাসী এবং যারকানীর অনুসরণ করেছে । আর মুহাম্মদ ইবন ইসহাক প্রমুখের সিদ্ধান্ত হলো, যুদ্ধের সূচন। আবওয়ার যুদ্ধ দ্বারা হয়েছে এবং এর পরে হযরত হামযা (রা)-এর অভিযান এবং হযরত উবায়দা (রা)-এর অভিযান চালানো হয়। যেহেতু রাসূল (সা) এ দু'টি ১. রাউযুল উনৃফ, ৩খ. পৃ. ৫৮; যারকানী, ১খ. পৃ. ১৯৬। ২. তারিখুল খাশীস, ১খ. পৃ. ৪০১। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।