Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ সীরাতুল মুস্তফা (সা) যখন তিনি আবওয়া পৌছেন, ততক্ষণে কুরায়শ কাফেলা চলে গিয়েছিল; কাজেই তিনি বনী যামরার সর্দার মাখশী ইবন আমর-এর সাথে সন্ধি করে ফিরে আসেন । সন্ধির শর্তসমূহ এই ছিল যে, বনী যামরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে না এবং মুসলমানদের কোন শত্রকেও সাহায্য করবে না। আর মুসলমানদের সাথে প্রতারণাও করবে না; বরং প্রয়োজনে মুসলমানদের সাহায্য-সহযোগিতা করতে হবে ।” এ যুদ্ধকে ওয়াদ্দানের যুদ্ধও বলে । আবওয়া এবং ওয়াদ্দান দু'টি সন্নিকটবর্তী স্থান, উভয়ের দূরত্ব মাত্র ছয় মাইল । মহানবী (সা) পনর দিন পর কোন রক্তপাত ছাড়াই এ যুদ্ধ থেকে মদীনা মুনাওয়ারায় প্রত্যাবর্তন করেন। এতে লড়াই করার প্রয়োজন হয়নি (উয়ুনুল আসার, ১খ. পৃ. ৩২৫; ফাতহুল বারী, ৭খ. পৃ. ২১৭) বুয়াতের" যুদ্ধ ওহীর মাধ্যমে নবী সো) জানতে পান যে, কুরায়শের একটি বাণিজ্য কাফেলা মক্কায় যাচ্ছে । ফলে তিনি দ্বিতীয় হিজরীর রবিউল আউয়াল অথবা রবিউস সানী মাসে দু'শ“ মুজাহিদ সঙ্গে নিয়ে কুরায়শের এ কাফেলাকে আক্রমণের উদ্দেশ্যে বুয়াতের দিকে যাত্রা করেন । এ সময় তিনি প্রথমদিকের মুসলমান এবং আসিনিয়ায় হিজরতকারী সাহাবী হযরত সায়িব ইবন উসমান ইবন মাযউন (রো)-কে মদীনা হাকিম নিযুক্ত করেন । কুরায়শের এঁ কাফেলায় আড়াই হাজার উট ছিল । আর উমায়্যা ইবন খালফসহ এতে লোকসংখ্যা ছিল একশত । বুয়াত পৌছে জানা গেল যে, কুরায়শের কাফেলা চলে গেছে। নবী (সা) কোন যুদ্ধ-বিথহ ছাড়াই মদীনা প্রত্যাবর্তন করেন । দ্বিতীয় হিজরীর ২রা জমাদিউল আউয়াল তারিখে দু'শ“ মুহাজির সাহাবীসহ কুরায়শ কাফেলার ওপর আক্রমণ চালানোর জন্য নবী (সা) উশায়রা অভিযানে বাহন হিসেবে ত্রিশটি উট সঙ্গে নেন, যাতে সাহাবায়ে কিরাম (রা) পালাক্রমে আরোহণ করতেন । তিনি পৌছার কয়েকদিন পূর্বে কাফেলা চলে গিয়েছিল । তিনি জমাদিউল আউয়াল মাসের অবশিষ্ট দিনগুলো এবং জমাদিউস সানী মাসের কয়েক রাত্রি সেখানে অবস্থান করেন এবং বনী মুদলিজের সাথে সন্ধিচুক্তি করে বিনাযুদ্ধে সেখান থেকে মদীনা প্রত্যাবর্তন করেন। সন্ধির বাক্যাবলী ছিল নিয়রূপ : ১. তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ৩। ২ উয়ুনুল আসার, ১খ. পৃ ৩২৬। ৩. বুয়াত মানবার সন্নিকটবর্তী একটি পাহাড়ের নাম, যা মদীনা থেকে কমবেশি আটচন্ত্িশ মাইল দূরে অবস্থিত । যারকানী ৪. যারকানী, ১খ. পৃ. ৩৯২। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।