Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৪৫ হযরত হামযা ও হযরত উবায়দা (রা)-এর অভিযান যেহেতু খুবই কাছাকাছি গময়ে সংঘটিত হয়েছিল, সেহেতু এ ব্যাপারে আলিমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। (ণউ কেউ হযরত হামযার অভিযানকে অগ্রগামী বলেন, আর কেউ হযরত উবায়দার আতযানকে প্রথম বলেছেন । কেউ বলেন, এ দ্রু'অভিযান একইসাথে হয়েছিল। এজন্যে সন্দেহের উদ্রেক হয়েছে। কেউ হযরত হামযার অভিযানকে অগ্রগামী বলেছেন, আর কেউবা হযরত উধায়দার অভিযানকে । ফলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে সঠিক রয়েছেন । হযরত সা“দ ইবন আবু ওয়ান্কাস রো)-এর অভিযান পুনরায় হিজরী প্রথমবর্ষের যিলকাদ মাসে হযরত সাদ ইবন আবি ওয়াক্কাস (রা)-এর নেতৃত্ে বিশজন মুহাজিরের একটি পদাতিক বাহিনী খাররার দিকে প্রেরণ ধরেন । খাররার ছিল জুহফার নিকটবর্তী একটি উপত্যকা । গাদীরে খুমও এরই সন্নিকটে অবস্থিত। এ দলটি দিনের বেলা লুকিয়ে থাকত এবং রাত্রিবেলা পথ চলত । খাররার পৌছে জানা গেল, কুরায়শের কাফেলা চলে গেছে। ফলে তারা মদীনায় ফিরে এলেন। জানা দরকার যে, ওয়াকিদী এবং মুহাম্মদ ইবন সাদ-এর নিকট এ তিনটি অভিযানই প্রথম হিজরী সনে প্রেরিত হয়েছিল। আর মুহাম্মাদ ইবন ইসহাক বলেন, এ এভিযান তিনটি দ্বিতীয় হিজরী সনে আবওয়া যুদ্ধের পরে প্রেরিত হয়েছিল৷ ইবন হিশামও তার সীরাত গ্রন্থে এমত পোষণ করেছেন যে, প্রথমে আবওয়ার যুদ্ধ, এরপর উবায়দা ইবন হারিসের অভিযান এবং তারপর হযরত হামযার অভিযানের কথা উল্লেখ করেছেন । আর এ অধম (লেখক) হাফিয ইবন কায়্যিম, আল্লামা কাসতাল্লানী এবং আল্লামা যারকানীর অনুসরণ করেছেন । আবওয়ার যুদ্ধ এটাই ছিল প্রথম যুদ্ধ, যাতে মহানবী (সা) স্বয়ং সশরীরে অংশগ্রহণ করেছিলেন । আর তাবৃক ছিল তার অংশগ্রহণকৃত শেষ যুদ্ধ । দ্বিতীয় হিজরী সনের সফর মাসের প্রারন্তে নবী সরীম (সা) ষাটজন মুহাজির সঙ্গে নিয়ে, যাদের মধ্যে কোন আনসার সাহাবী ছিলেন না, কুরায়শ কাফেলা এবং বনী যামরার প্রতি আক্রমণ করার উদ্দেশ্যে আবওয়ার দিকে যাত্রা করেন। তার প্রতিনিধি হিসেবে মদীনায় হযরত সাদ ইবন উবাদা (রা)-কে নিযুক্ত করেন। এ যুদ্ধের পতাকা ছিল হযরত হামযা (রা)-এর হাতে । ১. যাদুল মা'আদ, ২খ. পৃ. ৮৩ । ১. ইবনুল আসীর, ২খ. পৃ. ৪১। ৩. মদীনা থেকে তেইশ মাইল দূরে জুহফার নিকটে অবস্থিত। ফাতহুল বারী, ৭খ. পৃ. ২১৭, মাগাযী অধ্যায় । ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।