Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ সীরাতুল মুস্তফা (সা) ত্রিশজন+ মুহাজিরের (বর্ণনায় মতপার্থক্য রয়েছে) একটি দলকে সায়ফুল বাহর-এর দিকে প্রেরণ করেন, যাতে তারা আবূ জাহলের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কায় প্রত্যাবর্তনরত তিনশ" কুরায়শের একটি কাফেলার পশ্চাদ্ধাবন করতে পারেন । হিজরতের পর এটা ছিল প্রথম অভিযান এবং এ বাহিনীতে মুহাজির ছাড়া আনসারদের কেউ ছিলেন না। হযরত হামযা (রা) যখন সায়ফুল বাহর-এ উপস্থিত হলেন এবং উভয় পক্ষ মুখোমুখি হলো ও যুদ্ধের জন্য সারিবদ্ধও হলো, তখন মাজদী ইবন আমর জুহানী উভয় পক্ষের মাঝে দাড়িয়ে মিটমাট করে দিল। ফলে আবূ জাহল কাফেলা নিয়ে মক্কায় চলে গেল এবং হযরত হামযা রো) মদীনায় ফিরে এলেন ।২ হযরত উবায়দা ইবন হারিস (রা)-এর অভিযান এটা আবার হিজরতের আট মাস পর প্রথম হিজরী সালের শাওয়াল মাসে নবী করীম (সা) ষাট অথবা আশিজন ঘোড় সওয়ার মুহাজিরের একটি দলকে হযরত উবায়দা ইবন হারিস (রা)-এর নেতৃত্ রাবিগের দিকে প্রেরণ করেন। এ অভিযানেও কোন আনসার সদস্য ছিলেন না। সেখানে পৌছে কুরায়শের দু'শ অশ্বীরোহীর একটি দলের মুখোমুখি হলেন। কিন্তু যুদ্ধের সুযোগ এলো না। শুধু হযরত সাদ ইবন আবি ওয়াক্কাস (রা) একটি তীর নিক্ষেপ করেন। এটাই ছিল ইসলামী আমলের প্রথম তীর। আবু সুফিয়ান ইবন হারব অথবা ইকরামা ইবন আবু জাহল অথবা মিকরায ইবন হাফস (বর্ণনায় বিভিন্নতা রয়েছে) এ বাহিনীর প্রধান ছিল। হযরত মিকদাদ ইবন আমর ও হযরত উতবা ইবন গাযওয়ান (রা) যদিও পূর্বেই মুসলমান হয়েছিলেন, কিন্তু কাফিরদের নিয়ন্ত্রণে থাকার কারণে হিজরত করতে অপারগ ছিলেন। তারা এজন্যে কুরায়শের কাফেলার সাথে ছিলেন এবং সুযোগ পাওয়ামাত্র মুসলমানদের সাথে মিলিত হওয়ার প্রতীক্ষায় ছিলেন! সুতরাং যখন মুসলমান এবং কাফির উভয়পক্ষ মুখোমুখি হলো, এ দু'ব্যক্তি সেই সুযোগে কাফির দল থেকে বেরিয়ে এসে মুসলমানদের দলে শামিল হলেন ।* ১. কেউ কেউ বলেন, এ অভিযানে কিছু আনসারও ছিলেন। ইবন সা'দ বলেন, বিশুদ্ধ মত এটাই যে, আনসারদের মধ্যে কেউ এতে ছিলেন না। বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ (সা) যতগুলো অভিযান পরিচালনা করেছেন, তাতে কোন আনসার এ জন্যে ছিলেন না যে, আনসারগণ মদীনায় অবস্থান করে তীর হিফাযতের শপথ করেছিলেন, বাইরে গিয়ে যুদ্ধ করার শপথ করেননি । এ কারণে নবী (সা) বদর যুদ্ধের প্রান্কালে আনসারদের সম্বোধন করে বলেছিলেন, তোমাদের সিদ্ধান্ত কি? তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ২, প্রথম অধ্যায়; যারকানী, ১খ. পৃ ৩৮০। তাবাকাতে ইবন সা'দ. ৩. পৃ. ২; আল-বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৪৪। ৩. আবূ সুফিয়ান ইবন হারব ও ইকরামা ইবন আবূ জাহল মক্কা বিজয়ের সময় মুসলমান হন। মিকরায ইবন হাফসকে কেউ সাহাবীদের মধ্যে উল্লেখ করেননি । কেবল ইবন হিব্বান তার কিতাবুস সিকাত গ্রন্থে এ পর্যন্ত বলেছেন : “বলা হয় তিনি একজন সাহাবী ।” যারকানী, ১খ. পৃ ৩৯১। 8. যারকানী, ১খ. পূ. ৩৯১। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।