যুদ্ধ ও অভিযানের ধারাবাহিকতা আল্লাহর রাস্তায় সাহাবায়ে কিরাম রো)-এর অতুলনীয় বীরত্ব ও আত্মোৎসর্গ এবং আল্লাহ্ তা“আলার বিরুদ্ধে বিদ্রোহকারীদের দমনে আল্লাহর রাহে জীবন উৎসর্গ ও মস্তকদানকারীদের আত্মোৎসর্গের একটি অধ্যায় জিহাদের নির্দেশ অবতীর্ণ হয় এবং রাসূল (সা)-ও যুদ্ধ-বিগ্রহ শুরু করেন এবং আশেপাশে বাহিনী প্রেরণ করেন। যে যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেন, সীরাত পিশেষজ্ঞ ও আলিমগণের পরিভাষায় তাকে 'গাযওয়া” (১১৮) বলে । আর যাতে তিনি নিজে অংশগ্রহণ করেননি, তাকে “সারিয়্যা” 4.) অথবা বা+স* (০) বলে । যুদ্ধের সংখ্যা মূসা ইবন উককবা, মুহাম্মদ ইবন ইসহাক, ওয়াকিদী, ইবন সা'দ, ইবনুল জাওষী এবং দিময়াতী ইরাকী বলেছেন যুদ্ধর সংখ্যা হচ্ছে সাতাশটি । আর হযরত সাঈদ ইবন মুসায়্যাব' (রা) থেকে চব্বিশটি, হযরত জাবির ইবন আবদুল্লাহ্* (রা) থেকে একুশটি আর হযরত যায়দ ইবন আরকাম* (রা) থেকে উনিশটির কথা বর্ণিত আছে। আল্লামা সুহায়লী বলেন, সংখ্যার ব্যাপারে এ মতপার্থক্যের কারণ হলো, কোন কোন আলিম নিকটতম সময়ে এবং একই অভিযানে সংঘটিত হওয়ার কারণে কয়েকটি যুদ্ধকে একটি বলে গণনা করেছেন। ফলে তাদের নিকট যুদ্ধের সংখ্যা কম হয়েছে। আর এ সম্ভাবনাও থাকতে পারে যে, কেউ কেউ কোন কোন যৃদ্ধ সম্পর্কে অবহিত ছিলেন না । অভিযানের সংখ্যা : অনুরূপভাবে অভিযানের সংখ্যায়ও মতভেদ আছে । ইবন সা'দ থেকে চল্লিশটি, ইবন আবদুল বার থেকে পঁয়ত্রিশটি, মুহাম্মদ ইবন ইসহাক থেকে আটত্রিশটি, ওয়াকিদী থেকে আটচল্লিশটি এবং ইবনুল জাওযী থেকে এ সংখ্যা ছাগ্সান্নটি বর্ণিত হয়েছে। (বিস্তারিত জানার জন্য যারকানী, ১খ. পৃ. ৩৮৮ দেখুন)। হযরত হামযা রো)-এর অভিযান হিজরতের সাত মাস পর রাসূলুল্লাহ (সা) সর্ব প্রথম পহেলা হিজরীর রমযান মাসে অথবা দ্বিতীয় হিজরীর রবীউল আউয়াল মাসে হযরত হামযা (রা)-এর নেতৃত্ে সহীহ সনদে আবদুর রাযযাক বর্ণনা করেছেন । সহীহ সনদে আবু ইয়ালা বর্ণনা করেছেন । বুখারী, মুসলিম ও তিরমিযী বর্ণনা করেছেন। ফাতহলি বারী, ৭খ. পৃ. ২১৮; যারকানী, ১খ. পৃ. ৩৮৮ । ০০৮ ৬৮ ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।