Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৪২ সীরাতুল মুস্তফা (সা) অপরাধের শাস্তিস্বরূপ, যা প্রকৃতি বিরোধী । যদি কিছুক্ষণের জন্য এটা স্বীকারও করে নেয়া হয় যে, স্বাধীনতা মানুষের প্রকৃতিগত অধিকার, তা হলে প্রশ্ন দাড়ায়, এটা কি এমন দায়িতৃজ্ঞানহীন লাগামছাড়া স্থায়ী অধিকার যে, কোন অপরাধ কর, কুফরী কর, শিরক কর, আল্লাহ্‌ তা'আলার বিরুদ্ধে বিদ্রোহ কর, তার নাধিলকৃত বিধানের প্রয়োগ ও বাস্তবায়নে বাধাদান কর, তীর প্রেরিত পয়গাম্বরকে মিথ্যা বল, তাদেরকে ঠাট্টা-বিদ্ুপ কর, তাদের মুকাবিলা কর, তার অনুসারীদের ওপর নিপীড়ন চালাও, যে অপরাধ ইচ্ছা, তাই কর, তাও তোমার কোন দোষ নেই, তোমাগ খ্বাধীনতা অধিকার কোনক্রমেই বিনষ্ট হবে না। গভীরভাবে অনুধাবন করতে হবে যে, সমস্ত আসমানী ধর্ম এবং সমস্ত আস্তিক জাতিগোষ্ঠী এ ব্যাপারে একমত যে কুফর ও শিরক অবলম্বনের পর জীবন ও অস্তিত্রে অধিকার অবশিষ্ট থাকে না। এমন লাগামহীন স্বাধীনতা তো কোন বৃহৎ থেকে বৃহত্তর সংস্কৃতিবান ও প্রজাতান্ত্রিক রাষ্ট্রের ও নেই। এমন নয় যে, রাষ্ট্রকেও অস্বীকার কর, মন্ত্রীবর্গ ও শাসনকর্তাকে অমান্য কর, অমান্য কর রাষ্ট্রীয় আইন-কানুনকেও; এর বিরুদ্ধে প্রচার-প্রোপাগাপ্ডা কর, এর আইন প্রয়োগ ও বাস্তবায়নে বাধাদান কর, এরপরও তুমি স্বাধীন থাকবে । তোমাকে গ্রেফতার করা হবে না, তোমার বিরুদ্ধে মামলা রুজু করা হবে না আর তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত করা হবে না, তোমার অর্থ-কড়ি যা ব্যাংকে জমা আছে, তাও জব্দ করা হবে না কেন হবে না ? যখন তুমি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তখন রাষ্ট্রও তোমার বিরুদ্ধে ও সবই করবে যা তোমার বিরুদ্ধে প্রযোজ্য । শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ও মানুষের আয়ুষ্কাল প্রকৃতিগত বিষয়, কিন্তু শরীআতী শাস্তি বিধান ও হত্যার বদলায় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন এবং আয়ুক্কালের সমাপ্তি ঘটানো ওয়াজিব বা আবশ্যিক হয়ে পড়ে । অপররাধ সংঘটনের কারণে প্রকৃতিগত অধিকার শেষ হয়ে যায়। আর কুফর থেকে কোন বড় অপরাধই বড় নয়। রাজনৈতিক দাসত্ব ফিরিঙ্গি জাতি ইসলামী দাসত্বের উল্লেখ করে । কিন্তু তাওরাত ও বাইবেলে যে দাসত্রে মাসআলা উল্লেখিত আছে, তার নামটিও নেয় না। আর অন্যদের ওপর রাজনৈতিক দাসত্ প্রতিষ্ঠা নিজেদের জন্য আবশ্যিক ও প্রয়োজনীয় মনে করে। বর্তমান পাশ্চাত্য রাজনীতি পুরো সম্প্রদায় এবং গোটা দেশকেই দাসত্ব আবদ্ধ করার পদ্ধতি উদ্ভাবন করেছে । এ কারণে ব্যক্তি পর্যায়ে দাসত্ে প্রয়োজন নেই । আর তারা গণতন্ত্র ও সমানাধিকারের যুগেও সাদা মানুষদেরকে কালো মানুষের ওপর প্রাধান্য দিচ্ছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রও লোহিত বর্ণের অধিবাসীর জন্য কৃষ্ণ অধিবাসী থেকে পৃথক আইন প্রণয়ন করে রেখেছে। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।