Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩৭ আল্লাহ্‌ তা“আলার সাথে বিদ্রোহের ক্ষতি ও অকল্যাণের কোন সীমা-পরিসীমা নেই। তাই কুফরীর জন্য স্থায়ী শাস্তি এবং ঈমানের জন্য স্থায়ী সওয়াব নির্দিষ্ট । কেননা কুফরীর ক্ষতি ও অকল্যাণের যেমন সীমা নেই, তেমনি ঈমানে সৌন্দর্য ও কল্যাণেরও কোন সীমা-পরিসীমা নেই । ইসলামের উদ্দেশ্যই হলো কুফরীকে অপদস্থ করা । চুরি এবং বদমায়েশীর পেছনে উদ্দেশ্য থাকে লোভ এবং কুপ্রবৃত্তি, আর আল্লাহ্‌ তা'আলার বিরুদ্ধে বিদ্রোহের পেছনে উদ্দেশ্য থাকে অস্বীকৃতি ও অহংকার । যেমন আল্লাহ্‌ বলেছেন : ০৪৬৩ ০০ ১৮০ ৮৬5 1 “সে অমান্য করল এবং অহংকার করল, সুতরাং সে কাফিরের অন্তর্ভুক্ত হলো।” এজন্যে প্রথমোক্ত অপরাধের শাস্তি তাদের উপযোগী নির্ধারণ করা হয়েছে এবং যে অপরাধের উদ্দেশ্য ছিল অহংকার ও অবাধ্যতা, এর শাস্তি অপদস্থৃতা অর্থাৎ দাসতৃ নির্ধারণ করা হয়েছে। আর অপরাধের শাস্তি অপরাধের অনুরূপই হয়ে থাকে । যে সমস্ত মানুষ আল্লাহ্‌ ও তার রাসূলের আনুগত্যকে স্বীকার করে নিয়েছে এবং এ পথে জীবনপাত ও আত্মোৎসর্গ করেছে, আল্লাহ্‌ তা'আলা তাদেরকে এভাবে ইযযত ও সম্মান দান করেছেন যে, তাদেরকে এ অহংকারী ও বিদ্রোহীদের অধিকারী ও প্রভুতে পরিণত করেছেন। 3১ এ ০52৩০01254১ ০:৮৮ 4৮2) 2142 “আর র সম্মান আল্লাহর জন্য, তীর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না।” যে ব্যক্তি ভাল ও মন্দ, ঈমান ও কুফর, সৎ ও অসৎ, মু'মিন ও কাফিরের মাঝে বিভাজনের প্রবক্তা, তার জন্যে এ বিষয়টি কোন সমস্যা নয়, আর যে ব্যক্তি সরাসরি ভাল ও মন্দ, সৎ ও অসতের মধ্যে পার্থক্যই মানে না, তাদের সাথে আমাদের কোন কথা নেই; তারা মানুষই নয়, বরং পশুতুল্য । কুরআনুল করীমে ৮০৮1 ০$4০০ বাক্যটি পনেরবার এসেছে এবং গুনাহের কাফফারা স্বরূপ দাসমুক্ত করার কথাও পবিত্র কুরআনে সরাসরি এসেছে। অনুরূপভাবে মুকাতাব দাসের কথাও কুরআন মজীদে স্পষ্টভাবে এসেছে। এ ধরনের সমস্ত আয়াতদ্বারা দাসত্রে প্রমাণ এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে, কোন দৃষ্টি ও শ্রবণশক্তিসম্পন্ন ব্যক্তির পক্ষে তা অস্বীকার করা অসম্ভব ৷ আর হাদীস শরীফে এসেছে : ৮০ ০৮ ৮০৬০) ৮৯১১ «5 “মুকাতাব এ সময় পর্যন্ত গোলাম, যতক্ষণ পর্যন্ত চুক্তির এক দিরহামও অপরিশোধিত থাকে ।” হযরত সা'দ ইবন মু'আয (রা) যখন বনী কুরায়যার ব্যাপারে এ আদেশ দিলেন, ₹4)১ ৮৮5১ ৮৪৭5০ ৪ “তাদের মধ্যকার যুদ্বোক্ষম পুরুষদের হত্যা করা হোক এবং অল্পবয়ঙ্কদের গোলাম বানানো হোক ।” তখন নবী (সা) বললেন, 4014, ০:9 “ওহে সা'দ! তুমি আল্লাহর নির্দেশ অনুসারে ফয়সালা ১. দাসকে নির্ধারিত অর্থ কিংবা অপর কোন শর্তে মুক্তিদানের ব্যাপারে মালিকের সাথে চুক্তিবদ্ধ দাসকে মুকাতাব বলে। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।