Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ সীরাতুল মুস্তফা (সা) রাজনৈতিক এ অপরাধী যতই যোগ্য, জ্ঞানী ও মর্যাদাশীল হোক না কেন, রাষ্ট্রীয় আইনে এটাই তার পাওনা । এ অপরাধী ব্যক্তি জ্ঞান, প্রজ্ঞা এবং শিক্ষায় প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তি অপেক্ষাও যোগ্যতর হওয়া অস্বাভাবিক কিছু নয়। পার্থিব রাষ্ট্রগুলো যদি তাদের বিদ্রোহীদের ব্যক্তি-স্বাধীনতা হরণ করার অধিকারী হতে পারে, তা হলে আল্লাহ্‌ তা'আলা (ষিনি এ বিদ্রোহীদেরকে অস্তিত্ব, জীবন, জ্ঞান-বুঝ এবং ধন-সম্পদ দান করেছেন) তার কি এ বিদ্রোহী (কাফির) থেকে স্বপ্রদত্ত স্বাধীনতা হরণ করে নেয়ার অধিকার নেই ? সারকথা : আল্লাহ্‌ তাআলার দাসতৃ থেকে বিদ্রোহ অর্থাৎ কুফরীর জন্য শাস্তির বিধান রয়েছে । তাওরাত ও ইনজীলেও এবিষয়ের উল্লেখ পাওয়া যায়। বরং এমন কোন জাতি বা ধর্ম নেই যাতে দাসত্বের বিষয়টি অনুপস্থিত । বরং এটা অনস্বীকার্য যে, দাসত্‌ ও গোলামীর বিষয়টি সমস্ত ধর্ম ও জাতির সমবিত একমত্যের ওপর প্রতিষ্ঠিত বিষয় । যদি দাসতু প্রকৃতিগতভাবেই মন্দ কিছু হতো, তা হলে তা কোন শরীআতেই বৈধ হতো না। তাওরাত ও ইনজীল দ্বারা প্রমাণিত আছে যে, হযরত ইবরাহীম (আ) থেকে হযরত ঈসা (আ) পর্যন্ত সমস্ত নবী-রাসূলই এটাকে বৈধ রেখেছেন। দাসত্‌ যদি প্রকৃতিগতভাবেই মন্দ কিংবা কোন বন্য প্রথা হতো অথবা কোন লঙ্জাকর বিষয় হতো, তা হলে নবী (আ)-গণ কিভাবে এটাকে বৈধ রেখেছেন ? হযরত আঘিয়া আলাইহিমুস সালামের কি এটা জানা ছিল না যে, দাসত্‌ প্রকৃতিগতভাবেই মন্দ এবং প্রকৃতির বিধানের বিপরীত ? হযরত মারিয়া কিবতীয়া (রা) দাসী হিসেবে নবী (সা)-এর শয্যাসঙ্গিণী ছিলেন, যার গর্ভে হযরত ইবরাহীম (রা) জনুগরহণ করেন । নবী করীম (সা) কি আজীবন প্রকৃতিগতভাবে গহিত একটি কাজ করেছিলেন এবং আল্লাহ্‌ ক্ষমা করুন, তিনি কি প্রকৃতির বিধান বিরোধী কাজ করেছিলেন ? অসম্ভব হলেও যদি ধরে নেয়া হয় যে, নবী আ)-গণ থেকে এ ব্যাপারে কোন ইজতিহাদী ভুল হয়ে গেছে, তা হলে প্রশ্ন হলো, সর্বজ্ঞাতা, সর্বশক্তিমান আল্লাহ্‌ কেন ওহীর মাধ্যমে এ ভ্রান্তি থেকে সতর্ক করলেন না ? ইসলামের পূর্বে এমন কোন সম্প্রদায় ছিল না, যাদের মধ্যে দাসত্রে প্রচলন ছিল না। ইসলাম এসে কেবল এ বিধান বৈধ রেখেছে । কিন্তু দাসদের সাথে যে লজ্জাকর ও মানবতাবিরোধী কাজকর্ম করা হতো, ইসলাম এক মুহূর্তেই তা বন্ধ করে দিয়েছে। তাদের মালিকদের অধিকার চিহিতকরণের মাধ্যমে ধীরে ধীরে তাদের মুক্তির পথ বাতলে দিয়েছে, যা হাদীস এবং ফিকৃহ গ্রন্থসমূহে বিস্তারিতভাবে উল্লেখ আছে। হ্যা, তবে ইসলাম দাসপ্রথাকে সমূলে শেষ করে দেয়নি। কেননা এটা আল্লাহ্‌ তা'আলার সাথে বিদ্রোহ অর্থাৎ কুফরীর শাস্তি। যতক্ষণ পর্যন্ত এ পৃথিবীতে কুফর ও শিরক অবশিষ্ট আছে, ততক্ষণ পর্যন্ত দাসত্‌ ও দাসপ্রথাও অবশিষ্ট থাকবে এবং থাকা উচিত । অপরাধ যখন বিদ্যমান তখন শান্তি কেন থাকবে না ? শরীআত প্রকৃত দাসত্‌ অবশিষ্ট রেখেছে কিন্তু এর অবৈধ কাজগুলোকে সংশোধন করেছে । এতে সন্দেহ নেই যে, দাসত্ব একটি বড় ধরনের অপমানজনক কাজ, কিন্তু শিরক ও কুফরী এর চেয়ে কি কম অপমানজনক ? সব ধরনের অপরাধের ক্ষতি ও এর অকল্যাণ নিদিষ্ট, কিন্তু ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।