৩৪ সীরাতুল মুস্তফা (সা) কালেমা পাঠ করামাত্র সে অব্যাহতি পেয়ে যায়, এ ধর্ম সম্পর্কে জোরজবরদস্তির অভিযোগ-অপপ্রচার করা যায় কি ? সমস্ত কাফিরই কালেমা পাঠ করে হত্যা থেকে আত্মরক্ষা করতে পারে । বিরোধিতাকারীদের কথামতো যে মানুষগ্ডলো চাপে পড়ে ইসলাম গ্রহণ করেছিল, তারা কেন আজীবন এ চাপের অনুসারীই থেকে গেল, সুযোগমত কেন তাদের পূর্বের ধর্মে ফিরে গেল না? ইসলাম এবং দাসত্বের মাসআলা আল্লাহ্ তাআলা মানুষকে যে সম্মান ও মর্যাদা দান করেছেন, তা আর কোন সৃষ্টিকে দেননি । তিনি মানুষকে জ্ঞান, ক্ষমতা, শ্রবণশক্তি, দর্শনশক্তি, বাকশক্তি ও ইচ্ছাশক্তি ইত্যাদি পরিপূর্ণ গুণাবলীর প্রতিফলনস্থলে পরিণত করেছেন। তাকে স্বীয় খিলাফতদানে ধন্য করেছেন, ফেরেশতাগণের সিজদার পাত্ররূপে সমস্ত সৃষ্টির ওপর মর্যাদা দান করেছেন। এমনকি অভশপ্ত শয়তান অবলীলাক্রমে বলে উঠেছে : ৬০ ০৮০৪ ও 2-$ “এতো হচ্ছে মাটির তৈরি সে আদম, যাকে তুমি আমার ওপর মর্যাদা দান করেছ।” সমস্ত সৃষ্টিকেই তার জন্য সৃষ্টি করা হয়েছে এবং তাকে আল্লাহর আনুগত্য ও দাসত্বের জন্য সৃষ্টি করা হয়েছে। তাকে এতই আযাদী ও স্বাধীনতা দান করেছেন যে, সমস্ত পৃথিবীই তার মালিকানা ও অধিকারে দেয়া হয়েছে। যেমন আল্লাহ্ বলেছেন : ৮০ ০০০৭। ৪৮০৮০ ৩৪ “পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন।” কিন্তু যখন সেই অথর্ব মানুষ সৃষ্টিকর্তা ও পালনকর্তার আনুগত্য অপরিহার্য হওয়াকে অস্বীকার করে বসে, সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ (কুফরী) করে বসে, আর নবী (আ)-গণের মুকাবিলা ও তাদের সাথে যুদ্ধের জন্য ময়দানে বেরিয়ে আসে, তখন তার সমুদয় মর্ধাদা ও সম্মান ভূলুষ্ঠিত হয় এবং সেই প্রদত্ত আযাদী ও স্বাধীনতা তার থেকে কেড়ে নেয়া হয়। আল্লাহ্ তাআলা এ বিদ্রোহী ও অবাধ্য ব্যক্তিদেরকে তার সৎকর্মশীল বান্দা, যারা ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর জন্য আত্মোৎসর্গ করেছেন, তাদের দাস ও আজ্ঞাবহে পরিণত করে দেন। আর তাদের এ অনুমতি দান করেন যে, চতুষ্পদ গৃহপালিত পশু ও মালিকানাধীন সম্পত্তির মতই ওদেরকে যেভাবে ইচ্ছা, ক্রয়-বিক্রয় কর। ওদেরকে কেনা, বিক্রি করা, দান করা কিংবা বন্ধক রাখার পূর্ণ এখতিয়ার তোমাদেরকে দেয়া হলো । এরা তোমাদের অনুমতি ছাড়া কোনকিছু করতে পারবে না। অপরাধীর শাস্তি অপরাধের ধরন অনুযায়ী হয়ে থাকে । যে ধরনের অপরাধ হবে, শাস্তিও হবে ঠিক সেই ধরনেরই। চুরি এবং ব্যভিচারের অপরাধীকে কয়েকদিন শাস্তিদানের পর অব্যাহতি দেয়া হয়ে থাকে । কেননা এ অপরাধ সমাজ বিরোধী । কিন্তু বিদ্রোহের অপরাধ ক্ষমা করা হয় না। কেননা তা রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ ও বিদ্রোহ। এ জন্যে ইরশাদ হয়েছে : ্ 05০০005399০ পে ও ০৫ 0 পথ এ 205 / ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।