সীরাতুল মুস্তফা (সা) ৩৩ চালনা করবে । যারা এ পদ্ধতিতে কোন ধর্ম অবলম্বন করে, তারা আল্লাহর বান্দা নয়, বরং দিরহাম ও দীনারের বান্দা । আমরা এর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি । ৯. অধিকন্তু ইসলামের আইনসমূহ স্বয়ং এর সাক্ষী-ইসলাম তরবারি দ্বারা বিস্তারলাভ করেনি । কেননা ইসলাম প্রসারের নিয়ম এটাই যে, কোন সপ্রদায়ের ওপর যখন আক্রমণ পরিচালনার পরিস্থিতির সৃষ্টি হয়, তখন তাদের সামনে এই বলে ইসলাম পেশ কর যে, তোমরা ঈমান আনয়ন কর । যদি তারা ঈমান আনে, তা হলে তারা তোমাদের ভাই। তোমাদের ও তাদের মধ্যে কোন পার্থক্য নেই, সবাই এক সমান । আর যদি ইসলাম কবুল না করে এবং নিজধর্মে স্থির থাকতে চায়, তা হলে তাদের বল যে, তোমরা ইসলামী রাষ্ট্রের আনুগত্যের অঙ্গীকার কর, জিযয়াদানে সম্মত হও এবং রাষ্ট্রের মধ্যে কোন প্রকার বিশৃড্ঘলার সৃষ্টি করো না। তা হলে তোমাদের জানমাল, ইযযত-আক্রুর হিফাযতের দায়িত্ব আমাদের, তোমাদের জানমাল, ইযযত-আকুর হিফাযত মুসলমানদের জানমাল, ই তিনি হরে যারী নারদ রাষ্ট্র ও ধর্মের ক্ষতি হয়, এমন তৎপরতায় লিপ্ত হতে পারবে না। অধিকন্তু তোমাদের এ স্বাধীনতা থাকবে যে, ইসলাম তোমাদের প্রতি তার নিষেধাজ্ঞাসমূহ প্রয়োগ করবে না। যেমন মদ্যপান ইসলামে নিষিদ্ধ, যা তোমাদের ধর্মে বৈধ। সুতরাং তোমাদের মদ্যপানে এবং এর ক্রয়-বিক্রয়ে বাধা দেবে না। তবে সামাজিক আইন-শৃঙ্খলা ব্যাহত করা চলবে না। বিয়ের ব্যাপারে ইসলামে যে বিশেষ শর্তাবলী রয়েছে, তোমাদেরকে তা পালন করতে ইসলাম বাধ্য করবে না। নিজ ধর্মমতে বিয়ে-শাদী করার ব্যাপারে ইসলম তোমাদেরকে অনুমতি দেবে, ইত্যাদি ইত্যাদি। আর যদি তারা ইসলামী রাষ্ট্রীয় বিধান জিযয়াদানেও সম্মত না হয়, তা হলে এরপর তরবারি চালনার নির্দেশ আছে। এতে জানা গেল যে, তরবারি চালনার নির্দেশ মুসলমান বানানোর জন্য নয়, বরং এ ব্যবস্থা সর্বশেষ পর্যায়ে তাদের ওদ্ধত্যের জবাব স্বরূপ । তাই বলতে হয়, যদি ইসলাম তরবারির মাধ্যমে প্রসার লাভ করতো, তা হলে সর্বপ্রথমেই তরবারি চালনার নির্দেশ দিত; এত বিধি-বিধানের অবতারণা করা হতো না। ৮ 51 ধর্মান্তরিতগণ নিষ্ঠাবান ইসলামপ্রেমী ও এ জন্যে আত্মোৎসর্গকারী হতো না। কেননা দার ভি ভার কেডিলরি উপরি এর প্রভাব অন্তর পর্যন্ত যায় না। কাজেই জোর করে কাউকে মুসলমান বানানো হলে তাদের অবস্থা এরূপ হতো যে, বাহ্যিকভাবে তারা মুখে ইসলামের কালেমা পাঠ করলেও অন্তর থেকে এর প্রতি ঘৃণা পোষণ করতো ও অসত্তুষ্ট থাকতো । অথচ বাস্তবতা হলো, এ সকল ব্যক্তি শরীর-মন দিয়ে, প্রকাশ্যে-অপ্রকাশ্যে, লোক সমক্ষে-গোপনে সর্বাবস্থায় ইসলামের প্রতি আত্মনিবেদিত ছিলেন, মসজিদ অপেক্ষা গৃহে বেশি (নফল) ইবাদত করতেন, সৌভাগ্য মনে করতেন হসলামের জন্য জানমাল উৎসর্গ করাকে। এছাড়াও ইসলামী শরীআতের মাসআলা হলো, যে ব্যক্তি মুখে কেবল লা ইলাহা ইন্ত্রাল্লাহ পাঠ করবে, তাকে হত্যা করা অবৈধ । কাজেই যে ধর্ম দুশমনের হাতে এ ব্যবস্থা দিয়ে রেখেছে যে, একবার মুখে 7১৩) ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।