৩২ সীরাতুল মুস্তফা (সা) হিজরতের পূর্বে মদীনার সত্তরজন মানুষ মিনায় নবী (সা)-এর হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। হযরত মুসআব ইবন উমায়র (রা)-এর ওয়াষে একদিনেই বনী আবদে আশহাল গোত্রের সমস্ত লোক ইসলাম গ্রহণ করেন। এরপর অবশিষ্টরাও মুসলমান হয়ে আনসারের মর্যাদায় ভূষিত হন। এ সমস্ত সম্প্রদায় জিহাদের নির্দেশ নাযিল হওয়ার পূর্বেই মুসলমান হন। আর হযরত আবূ বকর সিদ্দীক (রা), হযরত ফারুকে আযম (রা), হযরত উসমান গনী (রা) এবং হযরত আলী (রা), যারা দুনিয়ার চতুর্দিকে ইসলামের ডঙ্কা বাজিয়েছেন, ইসলামের এ বীর সিপাহসালারগণও জিহাদ ও লড়াইয়ের নির্দেশ অবতীর্ণ হওয়ার গূর্বেই ইসলামের গণ্ডিভুক্ত হয়েছেন। ৬. নাজরান ও সিরিয়ার খৃষ্টানদের কে বাধ্য করেছিল যে, তারা প্রতিনিধি দল হিসেবে নবী (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন £ প্রত্যেক এলাকা থেকেই এভাবে প্রতিনিধি দল আগমনের হিড়িক পড়ে গিয়েছিল, দলগুলো তার খিদমতে উপস্থিত হতেন এবং ইসলাম গ্রহণ করতেন। জবরদস্তি তো দূরের কথা, তিনি তাদেরকে ডাকার জন্য কোন দূতও প্রেরণ করেননি । যেমনটি সামনে অগ্রসর হয়ে 'প্রতিনিধি দল" শীর্ষক বর্ণনায় জানা যাবে। ৭. জিহাদের প্রসঙ্গ ইসলামের সাথে নির্দিষ্ট নয়, বরং পূর্ববর্তী নবী (আ)-গণের শরীআতেও এ বিধান বিদ্যমান ছিল। কাজেই যদি ইসলামের উন্নতি এবং প্রসারের কারণ কেবল জিহাদই হয়, তা হলে অপর নবী (আ)-গণের যাদের মধ্যে এ বিধান বিদ্যমান ছিল, তারা কেন এরদ্বারা বিকাশলাভ করতে পারলেন না ? বিশেষত যখন ইতিহাসে অধিক সংখ্যায় এ ধরনের উদাহরণই বিদ্যমান যে, সব সময় প্রতাপশালী শাসকবর্গ এবং ইয়াহুদী-নাসারাগণ নিজ নিজ বিরোধীদের পাইকারীভাবে হত্যা করেছে। ৮. ইসলামী হুকুমত যদি লোকজনকে জবরদস্তি করে মুসলমান বানাতো কিংবা এ ধরনের কোন প্রচেষ্টা চালাতো, যা খৃষ্টধর্মের জন্য করা হয়েছে এবং করা হচ্ছে, তা হলে তো মুসলিম দেশে কোন ভিনধর্মী লোকের অস্তিত্ই অবশিষ্ট থাকতো না। কারণ সত্য ও ন্যায়ের সাথে যখন বস্তুগত সাহায্য-সহযোগিতাও শামিল হয়ে যায়, তখন সত্য গ্রহণে আর বাধা থাকে কোথায় ? যখন লোভ-লালসার দরুন ত্রিত্ববাদের রাগ- রাগিণী ঝংকৃত হয়, একই মানুষের মধ্যে যখন হাজারো মানবীয় প্রয়োজনের সমাবেশ ঘটে, বৃক্ষ ও পাথরকে খোদা এবং সত্তা ও আত্মাকে আল্লাহ্ তা'আলার ন্যায় অনাদি, অবিনশ্বর, প্রাচীন ও চিরন্তন মানা হয়, তখন সর্বশক্তিমান আল্লাহ্ তা'আলার অনাবিল একত্বাদ, নিষফলুষতা, তার একতৃ, চিরন্তনতা, তার জ্ঞানশক্তি, শবণ ও দর্শনশক্তিকে লোভ-লালসা দ্বারা মানিয়ে নেয়া কিরূপে অসম্ভব হবে ? কিন্তু ইসলামের আল্লাহ্ প্রদত্ত পরম সৌন্দর্য এ থেকে পবিত্র ও অমুখাপেক্ষী যে, দিরহাম ও দীনারের চাকচিক্যকে এ প্রসারের মাধ্যমে পরিণত করবে এবং শয়তানের ধনুকের মাধ্যমে নিজেদের তীর ১. শয়তানের বক্তব্য হচ্ছে, স্ত্রীলোক হলো আমার পুরাতন ধনুক, এর মাধ্যমে আমি যে তীর নিক্ষেপ করি, তা লক্ষ্যত্রষ্ট হয় না। অতএব (পাঠকবর্গ) এটা বুঝে নিন এবং এর ওপর অবিচল থাকুন। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।