সীরাতুল মুস্তফা (সা) ৩১ ইসলামকে সানন্দে ও সাগ্রহে গ্রহণ করেছিলেন এবং ইসলামের মাধুর্য ও মিষ্টতা তাদের অন্তরে এভাবে গেঁথে গিয়েছিল যে, তা পৃথিবীর তিক্ত থেকে তিক্ত বিপদগডলোকে তাদের কাছে সুমিষ্ট ও উপাদেয় বস্তুতে পরিণত করেছিল । নিজেদের জীবন ও সম্পদ সবকিছুই তারা এর প্রতি কুরবানী করেছিলেন বিরোধিতাকারী ও প্রতিবাদীগণ বলুন তো, যে বিষয় জবরদস্তি করে গর্দানে তরবারি ঠেকিয়ে স্বীকার করানো হয়, তার বৈশিষ্ট্য কি এরূপ হতে পারে? ৩. অধিকন্তু ইসলামী শরীআতের উদ্দেশ্য এই যে, মানুষ স্বেচ্ছায় ও সাগ্হে এর নির্দেশগুলো গ্রহণ করবে, যাতে করে সওয়াব ও পরকালীন মুক্তি তার জন্য প্রযোজ্য হয় যে, বান্দা ঈমান আনয়ন করেছে। আল্লাহ্ ও তার রাসূলের নিকট সেই ঈমান ও ইসলাম গ্রহণযোগ্য যা আন্তরিকভাবে গ্রহণ করা হয়। জোর-জবরদস্তি সহকারে কাউকে মুসলিম বানানো ইসলামে গ্রহণযোগ্য নয়। ইরশাদ হয়েছে : রর ৮:৮৩ ৮ ০০৩ 2৩ ০5 (০০৫৬ ০০১৪ এ ৩০ ০০১ 91715 “তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে অবস্থানকারী সবাই ঈমান আনতো, তুমি কি মু'মিন হওয়ার জন্য মানুষের ওপর জবরদস্তি করবে ?” (সূরা ইউনুস : ৯৯) : ৮৪ ০৩ ৩১ ৬৭১০৩ ৩৯ “সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক, আর যার ইচ্ছা সে সত্য প্রত্যখ্যান করুক ।” (সূরা কাহফ : ৪৯) ৪. হযরত নবী করীম (সো) যে সময় নবৃওয়াতের ঘোষণা দিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এ সময় তিনি ছিলেন সম্পূর্ণ একাকী ৷ কোন রাজত্ ও বাদশাহী তার ছিল না। ছিল না তার হাতে কোন তরবারি, যা দিয়ে ঈমান অস্বীকারকারীদের তিনি ভয় দেখাতেন। অন্যদের কথা আর কী উল্লেখ করা যায়, গোত্র এবং স্ববংশীয়, যারা মানুষের সাহায্যকারী ও মদদগার হয়ে থাকে, তারাই তার প্রাণের শত্রু এবং রক্ত পিপাসুতে পরিণত হয়েছে। অত্যাচার-নির্যাতনের এমন কোন প্রকার বা পর্যায় অবশিষ্ট ছিল না, যা তার প্রতি এবং তার সাথীদের প্রতি প্রয়োগ করা হয়নি। আর যদি আল্লাহ্ তাকে সান্ত্বনা ও সমবেদনা না জানাতেন, তা হলে এ অত্যাচার ও নির্যাতন সহ্য করা তীর পক্ষে প্রায় অসম্ভব ছিল। জোরজবরদস্তি দ্বারা এ অবস্থা কি করে সম্ভব? ৫. নবুওয়াতপ্রাপ্তির পর মন্ধায় তার অবস্থানকাল ছিল তের বছর । এ সময়ে এবং এ অবস্থাতেই শত শত গোত্র ইসলামে দাখিল হয়েছে। হযরত আবূ যর গিফারী (রো) সৃচনাপর্বেই মুসলমান হয়েছিলেন । আর তিনি যখন ফিরে যান, তখন তার আহ্বানে গিফার গোত্রের অর্ধেক মানুষ মুসলমান হয়ে যায়। হিজরতের পূর্বেই তিরাশিজন পুরুষ এবং আঠারজন স্ত্রীলোক (যৌরা ইসলাম গ্রহণ করেছিলেন) মক্কার কাফিরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আবিসিনিয়ার দিকে হিজরত করেন। আবিসিনিয়ার খৃস্টান শাসক নাজ্জাশী হযরত. জাফর তাইয়্যার (রা)-এর ওয়ায শুনে ইসলাম গ্রহণ করেন। ফড/,2110001109.001)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।