Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০ সীরাতুল মুস্তফা (সা) গহিত কাজ ও স্বার্থপরতার মূলোচ্ছেদ হোক, এ ধরনের যুদ্ধ বর্বরতা নয়; বরং উন্নত পর্যায়ের ইবাদত ও আল্লাহর সৃষ্টির প্রতি অশেষ কল্যাণ ও অনুগহ। আর কুরআন মজীদে যে জিযয়ার নির্দেশের উন্লেখ রয়েছে, এর উদ্দেশ্য এই যে, কাফির ও বাতিল যাতে সত্য ও ন্যায়ের সামনে মাথানত করে । জিযয়ার আয়াত : ১১৯১৫ ১০ মশা ০৫ ৩১৪ এ ০২০ (সিগার) শবদারা এটাই বুঝানো হয়েছে। আর এ জিযয়াদাতাকে শরীআতের পরিভাষায় যিম্মী ও মু'আহিদ এজন্যে বলে যে, আল্লাহ্‌ তার রাসূল এ শ্রেণীর লোকের জীবন ও সম্পদের হিফাযতের যিম্মাদারী গ্রহণ করেছেন। ইসলাম এবং জবরদস্তি মানুষকে জোরজবরদস্তি করে মুসলমান বানানোর জন্য জিহাদ নয়, বরং ইসলামের ইযযত ও সম্মানের হিফাযত ও মযলুমের মুক্তির জন্য । আর পৃথিবীর কোন সম্প্রদায়, বিশ্বের কোন ধর্ম রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া মানবতার কল্যাণে এ কাজ করতে পারে না। ইসলাম ও মানবতার দুশমনেরা আকাশ মাথায় তুলে নিয়েছে এবং মুখে ও কলমের দ্বারা (ও মিডিয়ার জোরে) এ ঢাক বাজিয়ে বেড়াচ্ছে যে, তরবারির দ্বারাই ইসলাম বিস্তৃতি লাভ করেছে এবং ইসলাম সন্ত্রাসী । অথচ তারাই মুসলমানদের ভূখণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা দখল করে স্বাধীনতা যোদ্ধাদের উল্টো সন্ত্রাসী বলছে! ওদের এটা জানা নেই যে, ইসলামী শরীআত অনুযায়ী মুসলমান এ ব্যক্তিকে বলে, যে স্বেচ্ছায় ও সাগ্রহে ইসলামের সত্যকে মুখে স্বীকার এবং অন্তর দিয়ে তা সত্যায়ন করে। আর যে ব্যক্তি কোন প্রকার লোভ-লালসায় কিংবা কোন ভয়-ভীতির কারণে কেবল মুখে ইসলামের উচ্চারণ করে এবং অন্তর দ্বারা এর সত্যায়ন কিংবা বিশ্বাস পোষণ না করে, এ ব্যক্তি ইসলামী শরীআত অনুযায়ী মুসলমান নয়; বরং তাকে মুনাফিক বলা হয়। প্রকাশ থাকে যে, এ বিশ্বাস আবশ্যিক ৷ আর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন (যো ইসলামের অংশবিশেষ নয়, বরং পূর্ণাঙ্গ বিশ্বাস) না কোন জোরজবরদস্তির দ্বারা আদায় করা যায়, আর না কোন উৎসাহ দান বা ভীতি প্রদর্শনের দ্বারা। আর যদি কোন লোভ কিংবা ভয় দেখিয়ে জোর করে মুখে কোন বিষয়ে শপথ উচ্চারণও করানো হয়, কিন্তু অন্তর তখনই তা সত্যায়ন করে, যখন তার সামনে দলীল-প্রমাণ দ্বারা এর সত্যতা উদ্ভাসিত হয়ে যায়। পৃথিবীর সমস্ত শক্তিও যদি চায় যে, জোরজবরদস্তি করে কারো অন্তরে শান্তি দেবে, তবে তা হবে অবাস্তব ও অসন্ভব। খঞ্জর, তীর ও তরবারি দিয়ে কোন বিশ্বাসকে অন্তরে গেঁথে দেয়া যায় না। আর এ প্রকৃত কারণকে সম্ভবত কোন সাধারণ জ্ঞানসম্পন্ন ব্যক্তিও অস্বীকার করতে পারবে না। সুতরাং ইসলাম তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে__এ কথা কেবল নেহায়েত ভুলই নয়, বরং নিজেদের জঘন্য অপরাধকে ঢাকা দেয়ার বা তা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে নেয়াই প্রকৃত উদ্দেশ্য । ২. সাহাবায়ে কিরাম (রা) একাদিক্রমে তের বছর পর্যন্ত মক্কার কাফিরদের হাতে নানা ধরনের বিপদ ও নির্যাতন ভোগ করেছেন; ইসলামের কারণে পিতামাতা, আত্মীয় ও আপনজনদের পরিত্যাগ করা এ কাজের প্রকাশ্য ও উজ্জ্বল প্রমাণ যে, তারা ফদ,2110001109.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।