Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৯ আল্লাহদ্রোহীদের দলে শামিল করে নেবে, তা হলে এরূপ ব্যক্তির বিরুদ্ধেও জিহাদ ও লড়াই করা ন্যায়সঙ্গত এবং সুবিবেচনা প্রসৃত কাজই হবে । বরং তা হবে ওয়াজিব । শরীআতের অপরাপর ফরয কাজের মতই মানব সমাজের দুশমন এ অপরাধপ্রবণ লুটেরাদের মুলোৎপাটন করাও অবশ্য কর্তব্য । এ জাতীয় পরিস্থিতিতে উল্লিখিত যালিম ও শোষকদের নিপীড়নে মানবতা আর্তনাদ করতে থাকলে, ইসলাম তাদের সাহায্যে এগিয়ে এলে এ জনগণ তখন ইসলাম ও মুসলমানদের স্বাগত জানায় । জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য : জিহাদের নির্দেশদানের মাধ্যমে সমস্ত কাফিরকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌছে দেয়া আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য এটাই যে, গোটা মানবতার কল্যাণে আল্লাহর দীন পৃথিবীতে শাসক হয়ে থাকবে এবং মানুষ সম্মানের সাথে জীবন যাপন করবে ও নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর ইবাদত ও আনুগত্য করতে পারবে । এ ভীতি থাকবে না যে, কাফিররা তাদের দীনে বিপর্যয় সৃষ্টি করবে। ইসলাম তার শক্রদের জীবন ও অস্তিত্বে শক্র নয়, বরং তাদের এমন প্রভাব- প্রতিপত্তি, মানসিকতা, কার্যক্রম ও আড়ম্বরের শত্রু, যা ইসলাম এবং ইসলামের অনুসারীদের জন্য ভীতির কারণ । পৃথিবীর সভ্যতা-সংস্কৃতির ধারক-বাহক জাতি- গোষ্ঠীগুলো এ কথা সমর্থন করে যে, নিজেদের জান-মাল, ইযযত-আক্রুর নিরাপত্তার জন্য যুদ্ধ করা মানুষের স্বাভাবিক অধিকার এবং এটা এঁতিহ্যবাহী বীরত্ব্যঞ্জক ধারণা । তবে জানি না, মুসলমানদের জন্য এ অধিকারকে সমর্থন করতে কেন কৃপণতা করা হয়। পৃথিবীর প্রতিটি সভ্যতা-সংস্কৃতি, রাজনৈতিক দল, সর্বপ্রকারের বৈধ-অবৈধ, সত্য-মিথ্যা-চালাকী-চাতুরী, যেভাবেই সম্ভব নিজেদের শ্রেষ্ঠতৃ-আধিপত্য ও নেতৃত্বের আকাজক্টী এবং নিজেদের বিরোধীদের পরাভূত করার জন্য যে অস্ত্রই ব্যবহার করা সম্ভব, তার নাম তারা রাজনীতি ও দৃরদর্শিতা রেখে থাকে। কিন্তু যদি কোন জনগোষ্ঠী সত্য ও সততার সাথে, বৈধ পন্থায়, সুবিচার ও পরম ন্যায়পরায়ণতার মাধ্যমে অসত্যের ওপর নিজেদের কর্তৃত্‌ প্রতিষ্ঠা করতে চায়, তা হলে স্বার্থান্ধ এ সকল শক্তি ও ব্যক্তিগণ এর নাম দেয় গৌড়ামী, ধর্মান্ধতা, মৌলবাদিতা ইত্যাদি। সুবহানাল্লাহ! যে সত্য দীনে নিজেদের দুশমনের বিরুদ্ধে মিথ্যা বলা, তাদেরকে অপবাদ দেয়া এবং তাদের ওপর যুলুম-নির্ধতন করা হারাম, তাদের জানমাল, ইযযত- আক্রুর হিফাযত করা তাদের প্রথম পর্যায়ের ফরয ও উদ্দেশ্য, সে দীন ইসলমের উচ্চ মর্যাদা, শ্রেষ্ঠতৃ ও বিজ্ঞোচিত কার্যক্রম সম্পর্কে এ মতলববাজ, স্বার্থান্ধ গোষ্ঠী এবং রাজনৈতিক অসাধু ও লুটেরাদের এ সমালোচনা করার কী.অধিকার আছে? ইসলামী জিহাদের উদ্দেশ্য এই যে, সত্য এবং প্রকৃত ন্যায় ও সুবিচারকামীরাই পৃথিবীর নেতৃতু দান করবে, যাতে স্বার্থপর ব্যক্তি কিংবা পার্টি বা কোন অন্যায়কারী আধিপত্যবাদী শক্তি পৃথিবীর শান্তি বিনষ্ট করতে না পারে এবং কোন জনপদের মানুষের ওপর অত্যাচার, শোষণ, যুলুম-নিপীড়ন চালাতে না পারে। যে যুদ্ধের উদ্দেশ্য শুধু সুবিচার ও ন্যায়পরায়ণতা, নিরাপত্তা ও সত্য সুরক্ষিত হোক, আর ঘুষখোর, চোর, পাপিষ্ট, ব্যভিচারী, অসৎ চরিত্র, বেহায়াপনা এবং সমস্ত ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।