২৮ সীরাতুল মুস্তফা (সা) এসে পড়বে ৷ এ পদ্ধতিসমূহে এ ধরনের কাফিরের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ প্রত্যাহত হয়ে যায়। ইসলামী সমাজে জিহাদের হুকুম কেবল যুদ্ধবাজ কাফিরের জন্য নির্দিষ্ট; যিম্মী এবং চুক্তিবদ্ধ শান্তিপ্রিয় কাফিরদের ব্যাপারে হুকুম আলাদা (তখন শান্তিপূর্ণ সহাবস্থান অনুসরণীয়)। যে সমস্ত কাফির ইসলামী হুকুমতে বসবাস করে, তারা ইসলামী শরীআতের বিচার ব্যবস্থা এবং সামাজিক জীবনের হুকুম-আহকামে নাগরিক অধিকারের দিক থেকে মুসলমানদের সমান । তাদের জীবন-সম্পদ ও ইযযত-সন্ত্রমের হিফাযত করা মুসলমান এবং ইসলামী হুকুমতের জন্য ফরয বা আবশ্যিক ৷ তবে শর্ত এই যে, তারা বিশ্বাসঘাতকতা বা শত্রুপক্ষের সঙ্গে কোন গোপন ষড়যন্ত্র করবে না। বলা বাহুল্য, শক্র ও মিত্র, যুদ্ধবাজ ও শান্তিপ্রিয় নাগরিকের ব্যাপারে নির্দেশের তারতম্য সকল বিজ্ঞজনের কাছেই সমর্থিত । জিহাদের উদাহরণ : জিহাদের উপমা এভাবে বুঝে নিন যে, যখন কোন ব্যক্তির হাতে একটি ফুস্কুড়ি কিংবা ফৌড়া উঠে, তা হলে এর প্রথম চিকিৎসা প্রি বাধা, এটা লাগালে দৃষিত রক্ত বেরিয়ে যাবে কিংবা ভাল হয়ে যাবে । দ্বিতীয় পর্যায় হলো অস্ত্রোপচার আর তৃতীয় পর্যায় হলো পুরো দেহসত্তার সুস্থ রাখার বৃহত্তর স্বার্থে চিকিৎসকের দ্বারা এ আক্রান্ত অঙ্গ কেটে ফেলা, যাতে শরীরের অন্য সুস্থ অঙ্গ এর দ্বারা আক্রান্ত হতে না পারে। এ অবস্থায় যদি চিকিৎসক কারো হাত কিংবা পা কেটে দেয়, তা হলে সবাই এ চিকিৎসকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে উচ্চ মূল্যের ফী, হাদিয়া ও উপটৌকন দিয়ে থাকে । আর জীবনভর তার প্রশংসায় পঞ্চমুখ থাকে এজন্যে যে, তিনি একটি অঙ্গ কেটে অপরাপর অঙ্গসমূহকে পচে যাওয়া, গলে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং গোটা দেহসত্তার নিরাপত্তা বিধান করে সংশ্লিষ্ট ব্যক্তিটির জীবনকে সুখী করেছেন। এক্ষেত্রে কোন ব্যক্তিই চিকিৎসকের এ কাজকে পাশবিক কিংবা নির্যাতনমূলক বলে মনে করে না। অনুরূপভাবে রূহানী চিকিৎসক (নবী-রাসূল)- গণ আল্লাহর নির্দেশে প্রথমে কুফরীরূপ ফৌড়ায় ওয়ায-নসীহতের পত্তি বেধে দেন। যদি এ দ্বারা উপকার না হয় এবং এ অঙ্গ সুস্থ হওয়ার আশা তিরোহিত হয়, বরং আশঙ্কা দেখা দেয় যে, এ অঙ্গ সংক্রমিত হয়ে নষ্ট করে ফেলবে, তখন এঁ অঙ্গ কেটে ফেলে দেন যাতে অন্য অঙ্গ এর ক্ষতি থেকে রক্ষা পায় এবং দূষিত রক্ত বিস্তৃত হওয়ার সুযোগ না পায়। ঈমানদারদের ঈমানকে উল্লিখিত পন্থায়ও রক্ষার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় উদাহরণ : চোর এবং ডাকাতের শাস্তি বিধান রাষ্ট্রের অবশ্য কর্তব্যাদির অন্তর্ভৃক্ত। যদি তা না হয়, তা হলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা লগ্ডভগড হয়ে যাবে । অনুরূপভাবে যারা মানুষের ঈমানরূপ সম্পদ ছিনতাই করে, আর এটা চায় যে, আমাদের থেকে ঈমান ও সত্যকে লুট করে নেবে, আর তারা ইচ্ছা করে যে, (আল্লাহ্ মাফ করুন) সত্যপন্থীদেরকেও তাদের মত ডাকাত এবং লুটেরা অর্থাৎ কাফির বানিয়ে ফেলবে এবং আল্লাহ্ তা'আলার বিশ্বাসী বান্দাদের দফতর থেকে তাদের নাম কাটিয়ে ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।