Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪০ সীরাতুল মুস্তফা (সা) হলো না, ওদের দশ ব্যক্তি নিহত হলো, অবশিষ্ট পুরুষ-স্ত্রীলোক, শিশু-বৃদ্ধ সবাই বন্দী হলো। মাল-সম্পদ সবই কজা করা হলো । দু'হাজার উট, পাঁচ হাজার বকরি হস্তগত হলো, দু'শ ব্যক্তি বন্দী হলো। বন্দীদের মধ্যে বনী মুস্তালিকের সর্দার হারিস ইবন সাবিত ইবন কায়স (রা)-এর ভাগে পড়ে । হযরত সাবিত তাকে মুকাতাবা হিসেবে ঘোষণা দেন। অর্থাৎ এত পরিমাণ অর্থ পরিশোধ করা শর্তে সে মুক্ত হয়ে যাবে । হযরত জুয়ায়রিয়া রো) রাসূলুল্লাহ সা)-এর খিদমতে উপস্থিত আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অবগত আছেন যে, আমি জুয়ায়রিয়া, বনী মুস্তালিক অধিপতি হারিস ইবন যিরারের কন্য। আমার বন্দীত্র কথাও আপনার অগোচরে নেই। বন্টনকালে আমি সাবিত ইবন কায়সের ভাগে পড়ি এবং তিনি আমাকে মুকাতাবা ঘোষণা করেন । মুক্তিপণের ব্যাপারে আমি আপনার সাহায্য-সহযোগিতা লাভের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। রাসূল (সা) ইরশাদ করলেন, আমি তোমাকে এর চেয়ে উত্তম পরামর্শ দিচ্ছি, যদি তুমি তা পসন্দ কর। তা হলো, তোমার পক্ষ থেকে পরিশোধযোগ্য মুক্তিপণ আমি আদায় করে দিচ্ছি এবং তুমি মুক্ত হওয়ার পর তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। হযরত জুয়ায়রিয়া রো) বললেন, আমি সম্মত আছি (আবু দাউদ, কিতাবুল ইতাক)। হযরত জুয়ায়রিয়া তো প্রথম থেকেই ইচ্ছা করছিলেন যে, তিনি মুক্ত হবেন। ঘটনাক্রমে তার পিতা হারিসও নবী (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন, আমি বনী মুস্তালিক গোত্রের সর্দার, আমার কন্যা দাসী হয়ে থাকতে পারে না । আপনি তাকে মুক্ত করে দিন। নবী (সা) বললেন, এটা উত্তম হবে না যে, আমি এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জুয়ায়রিয়ার ইচ্ছার উপর ছেড়ে দিই ? হারিস ফিরে গিয়ে জুয়ায়রিয়াকে বললেন, রাসূলুল্লাহ (সা) তোমার মুক্তির সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তোমার উপর ছেড়ে দিয়েছেন । হযরত জুয়ায়রিয়া রা) বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করছি (ইবন মান্দা বর্ণিত এ হাদীসটির সনদ সহীহ) ।* আবদুল্লাহ ইবন যিয়াদ থেকে বর্ণিত আছে যে, হযরত জুয়ায়রিয়ার পিতা হারিস ইবন আবূ যিরার অনেকগুলো উট নিয়ে মদীনা মুনাওয়ারায় রওয়ানা হন যাতে মুক্তিপণ দিয়ে নিজ কন্যাকে মুক্ত করে আনতে পারেন। এগুলোর মধ্যে দু'টি উট উত্তম ও দর্শনীয় ছিল, পথিমধ্যে সে দুটিকে কোন এক ঘাঁটিতে লুকিয়ে রাখে যে, ফিরে আসার সময় নিয়ে যাবে। মদীনা পৌছে নবীজীর খিদমতে উপস্থিত হয়ে উটগুলো পেশ করে এবং বলে, ওহে মুহাম্মদ, আপনি আমার মেয়েকে গ্রেফতার করেছেন, এগুলো তার মুক্তিপণ । রাসূলুল্লাহ (সা) বললেন : এ উট দু'টি কোথায় যা ১. ইসাবা, ৪খ. পৃ. ২৬৫। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।