সীরাতুল মুস্তফা (সা) ২৩৯ মুরাইসি” বা বনী মুস্তালিকের যুদ্ধ (পঞ্চম হিজরীর ২০ শাবান, সোমবার) রাসূলুল্লাহ (সা)-এর কাছে এ সংবাদ পৌছল যে, বনী মুস্তালিকের সর্দার হারিস ইবন আবূ যিরার অনেক সৈন্য-সামন্ত যোগাড় করে মুসলমানদের প্রতি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে তিনি হযরত বারীদা ইবন হুসাইব সুলামী (রা)-কে তথ্য সংগহ করার জন্য প্রেরণ করেন। বারীদা (রা) ফিরে এসে খবর দেন যে, ঘটনা সত্য ৷ তখন নবী (সা) সাহাবীগণকে বেরিয়ে পড়ার নির্দেশ দেন। সাহাবিগণ দ্রুত প্রস্তুতি গ্রহণ করেন এবং ত্রিশটি ঘোড়া সঙ্গে নেন যার দশটি ছিল মুহাজিরগণের এবং বিশটি ছিল আনসার সাহাবীর । এ যুদ্ধে গনীমতের সম্পদের লোভে মুনাফিকদের একটি বিরাট অংশ শামিল হয়, যারা ইতোপূর্বে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি । নবী (সা) হযরত যায়দ ইবন হারিসা রো)-কে মদীনায় তার স্থলাভিষিক্ত মনোনীত করেন এবং পবিত্র সহধর্মিণিগণের মধ্য থেকে উদ্মুল মুমিনীন হযরত আয়েশা এবং উম্মুল মু'মিনীন হযরত সালমা (রা)-কে সঙ্গে নিয়ে ২রা শাবান সোমবার মুরাইসির পথে যাত্রা করেন । দ্রুত অগ্রসর হয়ে অপ্রত্যাশিতভাবে হঠাৎ তাদেরকে আক্রমণ করেন । ওরা তখন গৃহপালিত চতুষ্পদ জন্তুকে পানি পান করাচ্ছিল। আক্রমণ প্রতিহত করতে সক্ষম ১. 55 যেখানে বনী যুস্তালিকের সাথে মুকাবিলা হয়। বনী মুস্তালিক বনী শুজা সপ্রদায়ের একটি শাখা । এ যুদ্ধ সংঘটিত হওয়ার সাল সম্বন্ধে মতভেদ আছে। ইবন ইসহাক বলেন ষষ্ঠ হিজরীতে সংঘটিত হয়েছে, কেউ বলেন চতুর্থ হিজরীতে সংঘটিত হয়েছে । কাতাদা, উরওয়া ইবন যুবায়র, ইবন শিহাব যুহরী বলেন, পঞ্চম হিজরীর শাবান মাসে সংঘটিত হয়েছে। মূসা ইবন উকবা, ইবন সাশ্দ, বায়হাকী ও হাকিম এ মতকেই গ্রহণ করেছেন। হাফিয ইবন হাজার আসকালানী বলেন, এ বক্তব্যই সঠিক । কেননা হযরত সা'দ ইবন মু'আয (রা)-এর এ যুদ্ধে অংশগ্রহণের কথা সহীহ বুখারীতে বর্ণিত আছে এবং বিশুদ্ধ রিওয়ায়াত ও উল্লেখযোগ্য হাদীসসমূহ দ্বারা এটা প্রমাণিত যে, হযরত সা'দ ইবন মু'আয 5 53515758755 হিজরীর ঘটনা । যদি মুরাইসির যুদ্ধ ষষ্ঠ হিজরীতে এবং বনী কৃরায়যার যুদ্ধের এক বছর পর ধরে নেয়া হয়, তা হলে এতে হযরত সা'দ ইবন মুআয (রা)-এর অংশগ্রহণ কিভাবে প্রমাণিত হয়? বিস্তারিতের জন্য দেখুন, ফাতহুল বারী, ৭৭. পৃ. ২৩২; যারকানী, ২খ. পৃ. ৯৬। ২ এ রিওয়ায়াতটি সহীহ বুখারীর কিতাবুল ইতাক, ১খ. পৃ. ৩২৫-এ নাফি থেকে বর্ণিত। আর নাফি বলেন, আমাকে হযরত আবদুল্লাহ ইবন উমর এ হাদীস শুনিয়েছেন যিনি এ যুদ্ধে য়ং অংশগ্রহণ করেছিলেন, সুতরাং নিঃসন্দেহে এ হাদীস মরফু ও মুভাসিল। আর যদি ধরেই নেয়া হয় যে, হাদীসটির সনদ নাফে পর্যন্ত পৌছে সমাপ্ত হয়েছে, তা হলেও মুহাদ্দিসগণের রায় 7 উলামার নিকট দলীল হিসেবে গ্রহণযোগ্য, মুনকাতি' কখনই নয়। আল্লামা শিবলী তার নবী ১খ. পৃ. ৩৮২-তে অহেতুক কেন এ উল্লেখযোগ্য হাদীসটিকে মুনকাতি' চিহিঞ্ত করে অগ্রহণযোগ্য বানানোর ব্যর্থ চেষ্টা করলেন, তা বোধগম্য নয়। সীরাতের রিওয়ায়াত এবং সহীহ বুখারীর রিওয়ায়াতের মধ্যে কোনই বৈপরীত্য নেই, কেননা সীরাত গন্থে শুধু এটুকু অতিরিক্ত জানা যায় যে, বনী নিক তীর প্দুতির সংবাদ অবহিত হয়েছি কিন্তু এটা জানতে পারেনি যে, তিনি অকম্মাৎ এসে এভাবে আক্রমণ করে বসবেন, যেমনটি সহীহ বুখারীর বর্ণনাদ্বারা জানা যায় যে, যখন তিনি আক্রমণ করেছিলেন তখন ওরা বেখবর ও গাফিল ছিল। ফ,2110001109.001)
— صفحة ٢٤١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.