২৩৮ সীরাতুল মুস্তফা (সা) জবাবে মিথ্যেই বল, তা হলে লাভটা কি? ইসলাম আপন শক্রদের বেলায়ও মিথ্যে বলার অনুমতি দেয় না। চতুর্থ হিজরীর বিভিন্ন ঘটনা ১. এ বছরের শাবান মাসে হযরত ইমাম হুসাইন (রা) জন্মগ্হণ করেন ১ ২. এ বছরের জমাদিউল আউয়াল মাসে হযরত উসমান ইবন আফফান (রা)-এর পুত্র আবদুণ্লাহ ছয় বছর বয়সে ইনতিকাল করেন ।* ৩. এ বছরের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সো) উন্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রা)-কে বিয়ে করেন ৪. এ বছরের রমযান মাসে নবী (সা) উন্মুল মাসাকীন হযরত যয়নব বিনতে খুযায়মা (রা)-কে বিয়ে করেন ॥ ৫. এ বছরেই নবী (সা) হযরত যায়দ ইবন সাবিত (রা)-কে ইয়াহ্দীদের ভাষা পড়া ও লিখা শেখার নির্দেশ দেন এবং বলেন, ওদের পাঠে আমি স্বস্তি পাই না ।* ৬. প্রসিদ্ধ বর্ণ নামতে পর্দার হুকুমও এ সালেই নাযিল হয় । অবশ্য কেউ বলেছেন, তৃতীয় হিজরীতে এবং কেউ বলেছেন পঞ্চম হিজরীতে এ হুকুম নাযিল হয়েছে ।* পর্দার মাসআলা ইনশা আল্লাহ পবিত্র সহধর্মিণিগণের আলোচনায় বিশ্লেষণ করা হবে। চতুর্থ হিজরীর ঘটনাবলী এখানেই শেষ হলো । এক্ষণে পঞ্চম হিজরীর আলোচনা শুরু হচ্ছে। দুমাতুল জন্দলের' যুদ্ধ রেবিউল আউয়াল, ৫ হিজরী) রবিউল আউয়াল মাসে নবী (সা)-এর নিকট এ সংবাদ পৌছল যে, দুমাতুল জন্দল থেকে লোকজন মদীনা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। তিনি এক হাজার সাহাবী সঙ্গে নিয়ে ২৫ রবিউল আউয়াল পঞ্চম হিজরী সনে দুমাতুল জন্দল অভিমুখে যাত্রা করেন। ওরা এ সংবাদ পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। কাজেই কোন যুদ্ধ-বিগ্রহ ছাড়াই তিনি ২০ রবিউস সানী মদীনায় ফিরে আসেন (তাবাকাতে ইবন সাদ, ২খ. পৃ, ৪৪; যারকানী, ই. পৃ. ৯৫)। ১. তাবারী, ৩খ. পৃ. ৩৯। ২ প্রাগুক্ত ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।