২৩৬ সীরাতুল মুস্তফা (সা) পঞ্চম হিজরীর মুহররম মাসে সংঘটিত হয় । আর ইমাম বুখারী রে) বলেন, এ যুদ্ধ খায়বর যুদ্ধের পর সপ্তম হিজরীতে সংঘটিত হয় ৷ .এ জন্যে সহীহ বুখারীর বর্ণনায় এ যুদ্ধে হযরত আবু মূসা আশআরী (রা)-এর অংশগ্রহণের উল্লেখ রয়েছে। আর হযরত আবু মূসা আশআরী (রা) সর্বসম্মতিক্রমে খায়বর যুদ্ধের পর সপ্তম হিজরীতে আবিসিনিয়া থেকে মদীনায় প্রত্যাবর্তন করেন। অধিকন্তু আবু দাউদ প্রভৃতি কিতাবে বর্ণিত আছে যে, মারওয়ান ইবন হাকাম হযরত আবু হুরায়রা (রা)-কে প্রশ্ন করেন, আপনি কি রাসূলুল্লাহ (সা)-এর সাথে সালাতুল খাওফ পড়েছেন ? তিনি বলেন, আমি নাজদ যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে সালাতুল খাওফ পড়েছি। এ রিওয়ায়াত বুখারীতে তা'লীক হিসেবে উল্লেখিত আছে এবং হযরত আবু হুরায়রা (রা)-ও সপ্তম হিজরীতে খায়বর যুদ্ধের পর নবী (সা)-এর খিদমতে উপস্থিত হন” প্রতিশ্রুত বদর যুদ্ধ (শা “বান, চতুর্থ হিজরী) অবস্থান করেন। উহুদ থেকে প্রত্যাবর্তনকালে যেহেতু আবু সুফিয়ানের সাথে ওয়াদা হয়েছিল যে, আগামী বছর বদর প্রান্তরে যুদ্ধ হবে, এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ (সা) পনেরশ" সাহাবী সঙ্গে নিয়ে শাবান মাসে বদরের উদ্দেশ্যে যাত্রা করেন। বদর পৌছে আটদিন পর্যন্ত আবু সুফিয়ানের অপেক্ষা করেন। আবূ সুফিয়ানও মক্কাবাসীদের সাথে নিয়ে মাওরাউ যাহরান পর্যন্ত পৌছে কিন্তু মুকাবিলা করার সাহস হয়নি এবং এ কথা বলে ফিরে যায় যে, এ বছর অকাল ও দুর্ভিক্ষের বছর, যুদ্ধ-বিগ্রহের জন্য নয়। রাসূলুল্লাহ সো) আটদিন অপেক্ষা করার পর যখন যুদ্ধ সম্বন্ধে নিরাশ হলেন, তখন কোনরূপ যুদ্ধ-বিগ্রহ ছাড়াই মদীনায় ফিরে আসেন ।২ আবৃসুফিয়ান যদিও উহুদ থেকে প্রত্যাবর্তনকালে বলেছিল যে, আগামী বছর আবার চাচ্ছিল যে, নবী (সা)-ও যদি বদরে না আসতেন, যাতে আমাকে লঙ্জিত ও অপদস্থ না হতে হয় এবং অপবাদটা মুসলমানদেরকেই দেয়া যায়! নাঈম ইবন মাসউদ নামে এক ব্যক্তি মদীনায় যাচ্ছিল। তাকে কিছু টাকা-কড়ি এ জন্যে দেয়া হয়েছিল, সে মদীনায় মুসলমানদের মাঝে গিয়ে এ কথা ছড়িয়ে দেবে যে, মক্কাবাসী মুসলমানদের কল্যাণকর হবে, তোমরা কুরায়শের মুকাবিলায় বেরিয়ে পড়ো না। আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল যে, যখন এ ধরনের সংবাদ প্রচারিত হবে তখন মুসলমানগণ ভীত হয়ে ১. সীরাতে ইবন হিশাম, ২খ. পৃ. ১৩৫। ২. ইবন হিশাম, ২খ. পৃ. ১৩৬। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।