Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৩৫ ওয়াকিদী বলেন, এ ব্যক্তি মুসলমান হয়ে যান এবং নিজ সম্প্রদায়ে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেন। ফলে অনেক লোক তার দাওয়াতে মুসলমান হয়ে যান। .সহীহ বুখারীতে আছে, এ ব্যক্তির নাম ছিল গাওস ইবন হারিস। সতর্ক বাণী : একই ধরনের ঘটনা তৃতীয় হিজরীতে গাতফানের যুদ্ধের বর্ণনায়ও অতিক্রান্ত হয়েছে । কেউ বলেন, এ দু'টি একই ঘটনা, আবার কেউ বলেন, দুটি পৃথক পৃথক ঘটনা । আল্লাহ্‌ তা'আলাই ভাল জানেন ।* এখান থেকে অগ্রসর হয়ে তিনি একটি ঘাঁটিতে অবস্থান গ্রহণ করেন এবং হযরত আম্মার ইবন ইয়াসির এবং হযরত আব্বাদ ইবন বিশর (রা)-কে ঘাটির নিরাপত্তার দায়িতে নিয়োজিত করেন। তারা দু'জনে পরম্পরে এ সিদ্ধান্ত নিলেন যে, রাত্রির প্রথমার্ধে হযরত আব্বাদ এবং শেষার্ধে হযরত আম্মার (রা) জেগে থাকবেন । সে মর্মে হযরত আম্মারইবন ইয়সির রো) তো ঘুমিয়ে পড়লেন এবং হযরত আব্বাদ ইবন বিশর (রা) ইবাদতের জন্য দাড়িয়ে গেলেন এবং নামাযের নিয়্যত বাধলেন। এক কাফির তাকে দেখে ভাবল যে, ইনিই মুসলমানদের পথ প্রদর্শক এবং একটি তীর নিক্ষেপ করল যা লক্ষ্যে পৌছে গেল। কিন্তু হযরত আব্বাদ ইবন বিশর (রা), যার প্রতিটি রগরেশা প্রকৃত প্রভুর আনুগত্য ও দাসতে পরিপূর্ণ করে নিয়েছিলেন, ধার আপাদ মস্তক প্রকৃত রবের ভালবাসায় ছিল নিমগ্ন এবং ঈমান ও ইহসানের মাধুর্য ধার অন্তরকে করেছিল আপ্লুত, পূর্বের মতই নামাযে মশগুল থাকেন এবং তীর খুলে দূরে নিক্ষেপ করেন। কাফিরটি দ্বিতীয় তীর নিক্ষেপ করে। সেটিও তিনি খুলে নিক্ষেপ করেন এবং নামাযে মগ্ন থাকেন। কাফিরটি তৃতীয় তীর নিক্ষেপ করে। এবারে তার সন্দেহ হলো যে, পাছে দুশমন কোন গুপ্ত স্থান থেকে হামলা না করে বসে এবং যে উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) আমাদের নিযুক্ত করেছেন, সে উদ্দেশ্য না ব্যাহত হয়ে যায়! ফলে তিনি নামায সমাপ্ত করেন এবং নামায সমাপ্তির পর নিজ সঙ্গীকে জাগিয়ে দিলেন যে, উঠো, আমি আহ্ত।হয়েছি। আর শক্রটি তাকে জাগাতে দেখে পলায়ন করে। হযরত আম্মার ইবন ইয়াসির (রা) জেগে উঠলেন এবং তার শরীর থেকে রক্তপাত হতে দেখে বললেন, সুবহান আল্লাহ, তুমি কেন আমাকে ডাকোনি, কেন জাগাওনি আমাকে ? বললেন, আমি একটি সূরা পাঠ করছিলাম, এর মধ্যে বিরতি দেয়াটা পসন্দ করিনি। যখন একের পর এক তীর আসতে থাকল, তখন আমি নামায সমাপ্ত করলাম এবং তোমাকে জাগালাম। আল্লাহর কসম, যদি রাসূলুল্লাহ সো)-এর নির্দেশ স্মরণে না আসত, তাহলে নামায সমাপ্তির পূর্বে আমার জানেরই সমাপ্তি ঘটত। এ যুদ্ধ সংঘটনের তারিখ নিয়ে খুবই মতভেদ আছে। ইবন ইসহাক বলেন, যাতুর রিকা যুদ্ধ চতুর্থ হিজরীর জমাদিউল আউয়াল মাসে সংঘটিত হয়, ইবন সা*দ বলেন, ১... যারকানী, ২খ. পৃ. ৯১। | ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।