২৩৪ সীরাতুল মুস্তফা (সা) শারাব নিষিদ্ধ হওয়া ইবন ইসহাক লিখেন, শারাব নিষিদ্ধ হওয়ার নির্দেশ এ যুদ্ধের সময়ই অবতীর্ণ হয়।১ যাতুর-রিকা* যুদ্ধ চতুর্থ হিজরীর জমাদিউল আউয়াল মাস) বনু নাযীরের যুদ্ধের পর রবীউল আউয়াল মাস থেকে শুরু করে জমাদিউল আউয়াল মাসের প্রথমভাগ পর্যন্ত রাসূল (সা) মদীনায়ই অবস্থান করেন। জমাদিউল আউয়াল মাসের প্রথমভাগে সংবাদ পাওয়া যায় যে, বনু মুহারিব* এবং বনু সালাবা নবী (সা)-এর মুকাবিলা করার জন্য সেনা সংগ্রহ করছে। তিনি (সা) চারশ” সাহাবার একটি দল সাথে নিয়ে নজদ-এর দিকে যাত্রা করলেন । তিনি নজদে পৌছার পর বনু গাতফানের কিছু লোক তার সাথে মিলিত হয় কিন্তু যুদ্ধের সুযোগ আসেনি । রাসূলুল্লাহ (সা) লোকজনকে সালাতুল খওফ পড়ান ।* হযরত আবু মূসা আশ'আরী (রা) বলেন, এ যুদ্ধকে যাতুর-রিকা' এ জন্যে বলা হয় যে, রিকা“ অর্থ কাপড়ের পণ্টি বা তালি। এ যুদ্ধে চলতে চলতে আমাদের পা ফেটে গিয়েছিল । ফলে আমরা পায়ে কাপড় জড়িয়ে নিয়েছিলাম | এ জন্যে এ যুদ্ধকে যাতুর রিকা বা পঞ্টিওয়ালা বলা হতো । অর্থাৎ পণ্িওয়ালা যুদ্ধ (বুখারী)। ইবন সা“দ বলেন, যাতুর রিকা একটি পাহাড়ের নাম, যেখান থেকে তিনি এ যুদ্ধে অবতীর্ণ হন, আর এতে কালো, সাদা এবং লাল চিহ্ন ছিল 1? প্রত্যাবর্তনকালে রাসূলুল্লাহ (সা) একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্বাম নিচ্ছিলেন এবং তার তরবারিটি বৃক্ষের ডালে ঝুলানো ছিল। ইত্যবসরে এক মুশরিক এসে তরবারিটি হস্তগত করে দাড়িয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, বল, এবারে আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে ? তিনি অত্যন্ত নিরুদ্ধেগের সাথে বললেন : আল্লাহ। এটা বুখারীর বর্ণনা। ইবন ইসহাকের বর্ণনায় আছে, হযরত জিবরাঈল (আ) এসে তার বুকে জোরে ঘুষি মারেন । ফলে তার হাত থেকে তরবারিটি পড়ে যায় এবং নবী সো) সেটি.উঠিয়ে নিয়ে বললেন, বল, এবারে আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে ? সে বলল, কেউ নেই। তিনি বললেন, আচ্ছা, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম । ১. ইবন ইসহাক। ২ বনী মুহারিব এবং বনী সালাবা গাতফান সপ্রদায়ের দু'টি শাখা । যারকানী, পৃ. ১২। ৩. এক বর্ণনায় সাতশ" এবং অপর এক বর্ণনায় আটশ" বলা হয়েছে। যারকানী, পৃ. ১৩। ৪. ৫ ইবনসা'দ বলেন, এটাই ছিল প্রথম সালাতৃল খাওফ আদায় । উয়ুনুল আসার,২খ. পৃ. ৫২। . তাবাকাতে ইবন সা'দ, ২খ, পৃ. ৪৩। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।