Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল তুল মুস্তফা (সা) ২৩৩ আনসারগণের সর্দার হযরত সাদ ইবন উবাদা (রা) এবং হযরত সা“দ ইবন মু'আয (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি সচ্ছন্দচিত্তে এ সম্পদ শুধু মুহাজিরগণের মধ্যেই বন্টন করুন এবং পূর্বের নিয়মানুসারে মুহাজিরগণ আমাদের আমাদের ঘরেই অবস্থান করুক এবং আমাদের সাথে পানাহারে শরীক হোক । আর একটি বর্ণনায় আছে যে, আনসারগণ আরয করেন, ইয়া রাসূলাল্লাহ, এ সম্পদ আপনি স্রেফ মুহাজিরগণের মধ্যেই বন্টন করুন এবং আমাদের মাল-সম্পদের মধ্যেও যতটা ইচ্ছা মুহাজিরগণের মধ্যে বন্টন করুন, আমরা অত্যন্ত আনন্দের সাথে এতে সন্তুষ্ট আছি। এ জবাব শুনে রাসূলুল্লাহ (সা) আনন্দিত হন এবং তাদের জন্য এ দু'আ করেন : ১৮০০৪ ০0১ ১৮৪২। (| ১৪0 “আয় আল্লাহ, আপনি আনসারদের প্রতি এবং তাদের সন্তান-সন্তৃতির প্রতি অনুগ্রহ করুন।” হযরত আবূ বকর সিদ্দীক (রা) বললেন ; 411 ১৮০১ ০: ৫1৯ এ ০) ৬৯৪] ০ ৮5 9৮২ ০ 0 ওহে আনসার সপ্রদায়, আল্লাহ তা'আলা তোমাদেরকে উত্তম প্রতিদান দিন। আল্লাহর কসম, আমাদের ও তোমাদের উদাহরণ এমন, যেমনটি কবি গানাবী বলেছেন : ০৭০৪ ০2৮1৯] 6 ৯০ ৩ ৯5 01 0১1৮৯ 05 খা ৬০৯ ৩4-/৩০ ০৪৪৩ -৭| 5১95 * ৮101 ৮০১ ০১] 01121 “আল্লাহ্‌ তা'আলা জা“ফরকে উত্তম প্রতিদান দান করুন, যখন আমাদের পা দৃঢ় হলো এবং তার পদশ্থলন ঘটল । তুমি আমাদের সহযোগিতা ও দেখাশোনা করতে অতিষ্ঠ হতে না, সম্ভবত আমাদের মাতারও যদি এ অবস্থার সৃষ্টি হতো, তা হলে তিনিও অতিষ্ঠ হয়ে পড়তেন ।” তিনি সমুদয় সম্পদ মুহাজিরগণের মধ্যে বন্টন করে দেন। আনসারগণের মধ্যে কেবল হযরত আবূ দুজানা রো) ও হযরত সাহল ইবন হুনায়ফ (রা)-কে তাদের অভাবের কারণে এর অংশ দান করেন। এ যুদ্ধে বনী নাধীরের মাত্র দু'ব্যক্তি মুসলমান হন। তারা হলেন হযরত ইয়ামীন ইবন উমায়র (রো) এবং হযরত আবু সাঈদ ইবন ওহাব (রা)। তাঁদের মাল-সম্পদের কিছুই গ্রহণ করা হয় নি; বরং তাদের মালামাল তাঁদের অধিকারেই রাখা হলো । আর এ যুদ্ধকালেই সূরা হাশর অবতীর্ণ হয়, এ জন্যে হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) এ সূরাকে বলতেন সূরায়ে বনী নযীর। এ সুরায় আল্লাহ তা'আলা পরিত্যক্ত সম্পদের বিধান এবং তা ব্যয়ের নির্দেশনা দান করেন। আল্লাহই সর্বজ্ঞ। এতদসমুদয় বর্ণনা বিস্তারিতভাবে যারকানী, পৃ. ৮০-৮৬; ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৫৪-২৫৫ এবং আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৭৪-৮০-তে উল্লিখিত হয়েছে। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।