Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ সীরাতুল মুস্তফা (সা) নাধীরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং গিয়েই তাদেরকে ঘেরাও করেন। বনী নাধীর দূর্ণে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তাদের মযবুত দুর্গগুলো সম্পর্কে তাদের কিছুটা আস্থা ছিল, অধিকন্তু আবদুল্লাহ ইবন উবাই এবং অপরাপর মুনাফিকেরা তাদেরকে সহযোগিতার আশ্বাস দেয়ায় তাদের মনোবল বৃদ্ধি পেয়েছিল। তবুও মুসলমানদের সম্মুখীন হওয়ার সাহস তাদের ছিল না। এছাড়া বনী নাযীর রাসূলুল্লাহ (সা)-এর সাথে ইতোপূর্বে আরো বিশ্বাসঘাতকতা করেছিল এ বলে যে, আপনার পক্ষ থেকে তিন ব্যক্তিকে প্রেরণ করুন, আমরাও আমাদের তিনজন আলিমকে পাঠাচ্ছি, আলাপ-আলোচনার ফলে যদি তারা ইসলাম গ্রহণ করে, তা হলে আমরা সবাই ইসলাম গ্রহণ করব। অপরদিকে তাদের আলিমদেরকে এ পরামর্প দিয়েছিল যে, কাপড়ের মধ্যে লুকিয়ে ছুরি নিয়ে যাবে এবং আলোচনার মাঝে সুযোগ বুঝে তাদের হত্যা করে ফেলবে । কিন্তু কোন একটি মাধ্যমে এ ষড়যন্ত্রের কথা অনুষ্ঠানের পূর্বেই ফাস হয়ে যায়। (ইবন মারদুবিয়্যা কর্তৃক সহীহ সনদে বর্ণিত)। মোট কথা এই যে, বনী নাধীরের বারংবার বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে তিনি তাদের উপর হামলা করার নির্দেশ দেন। পনেরদিন পর্যন্ত তাদেরকে ঘিরে রাখেন এবং জ'দের বাগান ও বৃক্ষগুলো কেটে ফেলার এবং জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন। অবশেষে তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়ে নিরাপত্তার আবেদন করে। তিনি বললেন, দশদিন অবকাশ দেয়া হলো, মদীনা খালি করে দাও, স্ত্রী-পরিজন, সন্তান-সন্ততি যেখানে খুশি, চলে যাও । যুদ্ধ সরঞ্জাম ছাড়া যে পরিমাণ সম্পদ উট ও অন্যান্য সওয়ারীতে বহন করতে সক্ষম তা নিয়ে যেতে পার, এ অনুমতি দেয়া হলো। ধন-সম্পদের লোভ-লালসায় ইয়াহুদীরা ঘরের দরজা এবং চৌকাঠও উটের পিঠে বহন করে নিয়ে যায় এবং মদীনা ত্যাগ করে । তাদের মধ্যে বেশিরভাগ তো খায়বরে ইবন আখতাব, কিনানা ইবন রবী এবং সাল্লাম ইবন আবুল হুকায়ক তাদের সে সব লোকজনের সাথেই ছিল, যারা খায়বরেই অবস্থান গ্রহণ করে। রাসূলুল্লাহ (সা) তাদের পরিত্যাক্ত ধন-সম্পদ মুহাজিরগণের মধ্যে বন্টন করেন, যাতে আনসারগণের ওপর থেকে তাদের বোঝা হালকা হয়। যদিও আনসারগণ নিজেদের নিষ্ঠা ও আন্তরিকতার দরুন এটাকে বোঝা মনে করতেন না, বরং চোখের প্রশান্তি ও অন্তর স্বস্তিদায়ক মনে করতেন । সুতরাং রাসূলুল্লাহ সো) আনসারগণকে একত্র করে ভাষণ দেন। তিনি আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনার পর আনসারগণ মুহাজিরগণের সাথে যে সমস্ত সদাচরণ ও অনুগ্রহ করেছেন, তা বর্ণনা দেন এবং এরপর বলেন, যদি তোমরা চাও, তা হলে আমি বনী নষীরের পরিত্যাক্ত সম্পদ আনসার এবং মুহাজিরগণের মধ্যে সমভাবে বন্টন করে দিই, আর তারা পূর্ববৎ তোমাদের সাথে অংশীদার থাকবে । আর যদি চাও তা হলে এ সম্পদ কেবল মুহাজিরগণের মধ্যে বন্টন করি এবং তারা তোমাদের ঘর খালি করে দিক। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।