সীরাতুল মুস্তফা (সা) ২৩১ ইবন উমায়্যা জানতেন না। মদীনায় পৌছে তিনি এ ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে বর্ণনা করেন। তিনি বললেন, ওদের সাথে তো আমাদের সন্ধিতুক্তি ছিল, কাজেই তাদের রক্তপণ দেয়া আবশ্যক । সুতরাং তিনি এ দুব্যক্তির রক্তপণ পাঠিয়ে দিলেন ।১ বনী নাষীর যেহেতু বনী আমিরের মিত্র গোত্র ছিল, কাজেই চুক্তির শর্ত অনুসারে রক্তপণের কিছু অংশ বনী নাযীরের প্রদান করা কর্তব্য ছিল। এ ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সো) রক্তপণের তাদের পক্ষের চাঁদার অংশ আদায়ের জন্য নিজেই বনী নাধীরের নিকটে গেলেন । হযরত আবূ বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত যুবায়র, হযরত তালহা, হযরত আবদুর রহমান ইবন আউফ, হযরত সা'দ ইবন মু'আয, হযরত উসায়দ ইবন হুযায়র, হযরত সাদ ইবন উবাদা প্রমুখ খাহাবায়ে কিরাম (রা) তাঁর সফরসঙ্গী ছিলেন । নবী (সা) গিয়ে একটি দেয়ালের ছায়ায় বসে পড়েন। বনী নাষীর দৃশ্যত অত্যন্ত বিনয়ের সাথে কথাবার্তা বলে এবং রক্তপণের অংশ প্রদানের অঙ্গীকার করে । কিন্তু গোপনে গোপনে তারা এ মতলব আঁটে যে, এক ব্যক্তিকে ছাদে পাঠিয়ে দেয়া হোক এবং সে উপর থেকে একটি ভারী পাথর গড়িয়ে দিক, যাতে এ দুশমনেরা পাথর চাপা পড়ে মৃত্যবরণ করে। সাল্লাম ইবন মিশকাম বলল, 429 052 5501 ০4] ০০০ 401১ এ) ১০১৮-৪ পু01১ 1৬ | 'কিখনো এমনটি করবে না, আল্লাহর কসম, তাঁর রব তাঁকে এ খবর দেবেন। এছাড়া এটাতো সন্ধিচুক্তির লঙ্ঘন ।” সুতরাং কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাঈল (আ) ওহী নিয়ে অবতরণ করেন এবং ওদের সলা-পরামর্শ সম্পর্কে তাঁকে অবহিত করেন । তিনি সেখান থেকে দ্রুত উঠে মদীনায় চলে আসেন । আর তিনি সেখান থেকে এভাবে উঠে পড়েন যেভাবে মানুষ প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য উঠে থাকে এবং সাহাবিগণ সেখানেই বসে থাকেন। ইয়াহুদীরা যখন তাঁর চলে যাওয়ার সংবাদ অবগত হলো, তখন খুবই লজ্জিত হলো । ইয়াহুদী কিনানা ইবন হুবায়রা বলল, তোমরা কি জানো না যে, মুহাম্মদ (সা) কেন এখান থেকে উঠে চলে গেছেন ? আল্লাহর কসম, তোমাদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে তিনি জেনে ফেলেছেন, তিনি নিশ্চয়ই আল্লাহর রাসূল । যখন তাঁর প্রত্যাবর্তনে বিলম্ব ঘটতে লাগল, তখন সাহাবায়ে কিরাম (রা) তাঁর সন্ধানে মদীনায় ফিরে এলেন। রাসূলুল্লাহ (সা) ইয়াহুদীদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন এবং বনী নাধীরকে আক্রমণের নির্দেশ দেন। হযরত আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা)-কে মদীনার তর্ত্বীবধায়ক হিসেবে রেখে তিনি বনী ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৫৪। ২ ইবন উকবা বলেন, এ প্রসঙ্গে এ আয়াতটি নাযিল হয় : 4) 225140 পেএে ডে ৮৪৫ 251 51 ৮৮5 317৯১ ০ উুনুল আসার, ২খ. পৃ৪৮। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।