Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২২৯ করে শাহাদতের শয্যায় শায়িত । দেখে উভয়ে পরম্পরে পরামর্শ করলেন, এখন কি করা যায়। হযরত আমর ইবন উমায়্যা রো) বললেন, মদীনায় ফিরে গিয়ে রাসূলুল্লাহ (সা)-কে সংবাদ দেয়া হোক । হযরত মুনযির (রা) বললেন, সংবাদ তো হয়েই যাবে, শাহাদতের সৌভাগ্য কেন ছেড়ে দেব। মোটকথা উভয়ে অগ্রসর হলেন । হযরত মুনযির (রা) তো যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন এবং হযরত আমর ইবন উমায়্যা (রা)-কে ওরা বন্দী করল এবং আমির ইবন তুফায়লের নিকটে উপস্থিত করল। আমির তাঁর মাথার চুল কেটে দিয়ে এ বলে ছেড়ে দিল যে, আমার মা একটি দাস মুক্ত করার মান্নত করেছিলেন, কাজেই এ মান্নত পূরণার্থে তোমাকে মুক্তি দিলাম । (যারকানী, ২খ. পৃ. ৭৭)। এ যুদ্ধে হযরত আবূ. বকর সিদ্দীক (রা)-এর মুক্তদাস হযরত আমির ইবন ফুহায়রা (রা) শহীদ হন এবং তাঁর জানাযা আসমানে নিয়ে যাওয়া হয়। যেমন আমির ইবন তুফায়ল লোকদেরকে জিজ্ঞেস করে : ৮৮৮] 521) এ ০০১২১ তন ৩৪ 0০ এ) এ 0৪6০ 4৯০1 ০৪ ০৪১ ০০ “মুসলমানদের মধ্যে এ মৃত ব্যক্তিটি কে, যে নিহত হলে আমি দেখলাম, তাকে আসমান ও যমীনের মধ্যবর্তী স্থানে উঠানো হচ্ছে, এমনকি শেষে আসমান নিচে রয়ে গেল !” লোকজন বলল, এ ব্যক্তি ছিলেন আমির ইবন ফুহায়রা (রা)। আর বুখারীর বর্ণনায় আছে, আমির ইবন তুফায়ল বলল : ০৪ এত এ ৮০২ পো ভি | ও] 5০ 05 ০০ লহ 5৪ * ৮০০১ পট ০০০৭ “এ ব্যক্তিকে নিহত হওয়ার পর আমি নিজেই ভালভাবে দেখলাম যে, তার লাশ আসমানের দিকে উঠানো হয় এবং এমনকি তা আসমান এবং যমীনের মধ্যে ঝুলে থাকে, এরপর পুনরায় যমীনে রাখা হয় ।” হযরত আমির ইবন ফুহায়রা (রো)-এর হত্যাকারী জববার ইবন সুলামী বলে, যখন আমি আমির ইবন ফুহায়রাকে বর্শাদ্ধারা আঘাত করি, তখন তার মুখে উচ্চারিত হচ্ছিল, 11) 5 “আল্লাহর কসম আমি সফল হয়েছি।” এটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, এ সাফল্যের অর্থ কি ! আমি এসে ব্যাপারটি হযরত যাহহাক ইবন সুফিয়ান (রা)-কে জিজ্ঞেস করি। তিনি বললেন, এ সাফল্যের অর্থ হলো, আমি জান্নাত লাভ করেছি। এ কথা শুনে আমি মুসলমান হয়ে গেলাম । ১. তাবারী, ৩খ. পৃ. ৩৫। ফ্দ/,2110001109.001)

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।