২২৮ সীরাতুল মুস্তফা (সা) ব্যাপারে আমি সন্দেহ ও ভীতি পোষণ করি । আবু বারা বলল, আমি যামিন থাকছি। রাসূলুল্লাহ (সা) সত্তরজন সাহাবীকে, যাঁদেরকে কারী (বিশুদ্ধ কুরআন পাঠকারী) বলা হতো, তার সাথে প্রেরণ করেন এবং হযরত মুনযির ইবন আমির সাঈদী রো)-কে তাদের নেতা নিযুক্ত করেন। এ দলের সবাই ছিলেন অত্যন্ত পাক-পবিত্র। তাঁরা দিনে লাকড়ি সংগ্রহ করে সন্ধ্যায় তা বিক্রি করে সুফফাবাসীদের জন্য খাবার আনতেন । আর রাতের কিছু অংশ কুরআন মজীদের দরসে ও কিছু অংশ তাহাজ্জুদ ও নফল নামাযে কাটিয়ে দিতেন । এরা এখান থেকে যাত্রা করে বীরে মাউনায় গিয়ে যাত্রা বিরতি করেন। রাসূলুল্লাহ (সা) আমির ইবন তুফায়লের নামে (যে বনী আমির গোত্রের সর্দার ও আবু বারার ভ্রাতুম্পুত্র ছিল) একটি পত্র লিখিয়ে হযরত আনাস (রা)-এর মামা হযরত হারাম ইবন মিলহান (রা)-এর হাতে দেন। | দলটি বীরে মাউনায়+ থাকতেই নবী (সা) হযরত হারাম ইবন মিলহান (রা)-কে পত্রসহ আমির ইবন তুফায়লের নিকট প্রেরণ করেন। আমির ইবন তুফায়ল পত্র দেখার পূর্বেই তাঁকে হত্যা করার জন্য এক ব্যক্তিকে ইশারা করে । সে লোকটি পিছন থেকে বর্শার আঘাতে তাঁকে এফৌড় ওফৌড় করে দেয় । হযরত হারাম ইবন মিলহান (রা)-এর মুখে তখন এ কথা উচ্চারিত হচ্ছিল : | ৮১১ ০১৪ ৮51 “আল্লাহু আকবর, কাবার রবের কসম, আমি সফল হয়েছি” সে অবশিষ্ট সাহাবীগণকে হত্যা করার জন্য বনী আমিরকে উক্কানি দেয় । কিন্তু আমিরের চাচা আবু বারা আশ্রয় দেয়ার কারণে বনী আমির তাকে সাহায্য করতে অস্বীকৃতি জ্ঞাপন করে । আমির ইবন তুফায়ল যখন তাদের থেকে নিরাশ হলো, তখন বনী সুলায়মের সাহায্যপ্রার্থী হলো। উসাইয়্যা, রাআল এবং যাকওয়ান গোত্র তার সাহায্যে প্রস্তুত হলো এবং সবাই মিলে সমস্ত সাহাবায়ে কিরাম (রা)-কে বিনা অপরাধে হত্যা করল । শুধু হযরত কা“ব ইবন যায়দ আনসারী (রা) বেঁচে যান। তাঁর মধ্যে জীবনের কিছুটা স্পন্দন অবশিষ্ট ছিল। ফলে ওরা তাঁকে মৃত মনে করে পরিত্যাগ করে। এরপর তিনি সংজ্ঞা ফিরে পান এবং দীর্ঘদিন বেঁচে ছিলেন। অবশেষে তিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেন। তিনি ছাড়া আরো দুব্যক্তি বেঁচে যান। তাঁদের একজনের নাম ছিল হযরত মুনযির ইবন মুহাম্মদ (রা) এবং অপরজনের নাম হযরত আমর ইবন উমায়্যা দামিরী (রা)। তাঁরা দু'জন পশু চরাতে জংগলে গিয়েছিলেন, ইত্যবসরে আসমানে অনেক পাখি উড়তে দেখে ভীত-বিহ্বল হয়ে যান এবং বলেন, নিশ্চয়ই কোন ঘটনা ঘটে গেছে। যখন নিকটবর্তী হলেন, তখন দেখতে পেলেন সমস্ত সঙ্গী রক্তে গোসল ১. বীরে মাউনা একটি স্থানের নাম যা মন্কা এবং উসফানের মধ্যে অবস্থিত। হুযায়ল, বনী সুলায়ম এবং বনী আমির এর আশপাশে বসবাস করত। যারকানী, ২খ. পৃ. ৭৪। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।